দেশ থেকে রেকর্ডসংখ্যক শ্রমিক বিদেশে গেলেও রেমিট্যান্স বা প্রবাসী আয় আশানুরূপ বাড়েনি। ২০২৩ সালে প্রবাসী বাংলাদেশিরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ২ হাজার ১৯২ কোটি (২১ দশমিক ৯২ বিলিয়ন) ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা, যা তার আগের বছরের চেয়ে ৬৩ কোটি ডলার বা ২ দশমিক ৮৭ শতাংশ বেশি। এর আগে ২০২২ সালে ১২ মাসে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১২৯ কোটি (২১ দশমিক ২৯ বিলিয়ন)। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের শেষ মাস ডিসেম্বরে প্রবাসীরা পাঠিয়েছেন ১৯৯ কোটি ডলারের রেমিট্যান্স। তার আগের বছর ২০২২ সালের ডিসেম্বরে এসেছিল ১৭০ কোটি ডলার। অর্থাৎ আগের বছরের একই মাসের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ২৯ কোটি ডলার।
সংশ্লিষ্টরা বলছেন, যে হারে দেশ থেকে জনশক্তি রপ্তানি হচ্ছে, সে হারে রেমিট্যান্স বাড়েনি। কারণ, ডলারের দাম বেশি পাওয়া ও পাঠানোর প্রক্রিয়া সহজ হওয়ায় হুন্ডি বা অনানুষ্ঠানিকভাবে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত হচ্ছেন প্রবাসীরা। ফলে আশানুরূপ রেমিট্যান্স আসেনি। ১ কোটি ২০ লাখ প্রবাসীর পাঠানো কষ্টার্জিত অর্থ দেশের অর্থনীতি সমৃদ্ধ করছে। ডলারের তীব্র সংকটের কারণে এলসি খুলতে সমস্যা হচ্ছে অনেক ব্যাংকের। এমন পরিস্থিতিতে বছরের শেষ দিকে বেশি দামে রেমিট্যান্স কেনার সুযোগ দেওয়া হয়। এতে করে কিছু কিছু ব্যাংক নির্ধারিত দামের চেয়ে ১০ থেকে ১২ টাকা বেশি দিয়ে প্রবাসী আয় কিনেছে। যার কারণে বছরের শেষ সময় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। তা না হলে এবারও প্রবাসী আয় কম হতো। ব্যাংকগুলো এখন ১০৯ টাকা ৫০ পয়সা দামে প্রবাসী ও রপ্তানি আয়ের ডলার কিনছে। আর আমদানিকারকদের কাছে বিক্রির ক্ষেত্রে ডলারের আনুষ্ঠানিক দাম হচ্ছে ১১০ টাকা। তবে কয়েকটি ব্যাংক সংকটের কারণে রেমিট্যান্সের ডলার কিনেছে ১২৩ থেকে ১২৪ টাকা দরে।
তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ২০২৩ সালের প্রথম মাস জানুয়ারিতে রেমিট্যান্স আসে ১৯৫ কোটি ৮৮ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি ডলার, মার্চে ২০২ কোটি, এপ্রিলে ১৬৮ কোটি, মেতে ১৬৯ কোটি, জুনে ২২০ কোটি, জুলাইয়ে ১৯৭ কোটি, আগস্টে ১৫৯ কোটি, সেপ্টেম্বরে ১৩৩ কোটি, অক্টোবরে ১৯৭ কোটি, নভেম্বরে ১৯৩ কোটি এবং ডিসেম্বরে ১৯৮ কোটি ৯৮ লাখ ডলার।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক বলেন, রেমিট্যান্স বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। যার ইতিবাচক ফলাফল পাওয়া যাচ্ছে। বেড়েছে রেমিট্যান্স, সামনে আরও বাড়বে। এতে রিজার্ভের উন্নতি ঘটবে। দেশ সমৃদ্ধ হবে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২ সালে বৈধপথে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১২৯ কোটি, ২০২১ সালে ছিল ২ হাজার ২০৭ কোটি ডলার। ২০২০ সালে রেমিট্যান্স আসে ২ হাজার ১৭৪ কোটি মার্কিন ডলার। ২০১৯ সালে আসে ১ হাজার ৮৩৩ কোটি ডলার। এর আগে ২০১৮ সালে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৫৫৫ কোটি ডলার। ২০১৭ সালে ১ হাজার ৩৫৩ কোটি ডলারের সমপরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। ২০১৬ সালে ছিল ১ হাজার ৩৬১ কোটি ডলার। ২০১৫ সালে এসেছে ১ হাজার ৫৩১ কোটি ডলার। আর ২০১৪ সালে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১ হাজার ৪৯২ কোটি ডলার।

বাজুসের নতুন দাম অনুযায়ী, সোনার দাম (২২ ক্যারেট) প্রতি ভরি দাঁড়িয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮৩৬ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ৫৫ হাজার ৫৫৩ টাকা। অর্থাৎ সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৮৩ টাকা বেড়েছে।
১ ঘণ্টা আগে
মার্কিন সুপ্রিম কোর্টের সাম্প্রতিক ৬-৩ ব্যবধানের বিভক্ত বেঞ্চের রায় কেবল ডোনাল্ড ট্রাম্পের একটি বাণিজ্য নীতিকেই ধাক্কা দেয়নি, বরং এটি হোয়াইট হাউসের একচ্ছত্র ক্ষমতার ওপর বিচার বিভাগের এক শক্তিশালী নিয়ন্ত্রণরেখা টেনে দিয়েছে। ট্রাম্পের ‘লিবারেশন ডে’ শুল্কনীতি অবৈধ ঘোষিত হওয়ার পর বিশ্ব...
২ ঘণ্টা আগে
মার্কিন সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়কে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্বজুড়ে নতুন ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদালতের সিদ্ধান্তকে ‘ভয়াবহ’ বলে অভিহিত করার পাশাপাশি যে বিচারকেরা তাঁর বাণিজ্য নীতির বিপক্ষে ভোট দিয়েছেন, তাঁদের ‘মূর্খ’ এবং ‘দেশপ্রেমহীন’ বলে তীব্র...
৩ ঘণ্টা আগে
বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
১৮ ঘণ্টা আগে