
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৫ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচন বানচালের জন্য প্রার্থী ও জাতীয় নেতাদের হত্যা করতে তারেক জিয়া লন্ডনে বসে কিলিং এজেন্ট তৈরি করছে। আপনারা একে প্রতিরোধ করবেন। বাংলাদেশের মানুষ ’৭১-এর কালো সময় পাড়ি দিয়েছে, এবারও যত বাধা আছে সব মোকাবিলা করা হচ্ছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক জিয়া আমাদের নেত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য ২১ আগস্ট গ্রেনেড হামলা ঘটিয়েছিল। বিদেশি শক্তি আমাদের ইলেকশন নিয়ে পরামর্শ দিলে তা গ্রহণ করব। কিন্তু বিএনপির হয়ে আমাদের ইলেকশনের ক্ষতি হয়, এমন শক্তিকে উসকানি দিলে তা আমরা মেনে নেব না।’
আজ রোববার সকাল থেকে দিনব্যাপী তাঁর নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ আসনের কবিরহাট উপজেলার চাপ্রাশিরহাট, জনতা বাজার, চর আলগী, আলগী বাজার, মুকবুল চৌধুরীহাট, আমিন বাজার, আবদুল্যাহ মিয়ারহাট, কালামুন্সি ও ভূঁইয়ারহাট বাজারে গণসংযোগকালে পথসভায় তিনি এসব কথা বলেন।
কাদের বিএনপিকে ইঙ্গিত করে বলেন, ‘যারা ট্রেন-বাস পোড়াচ্ছে, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারছে, এদের কোনো ক্ষমা নেই। আমাদের যারা প্রতিপক্ষ নির্বাচনে নেই, তারা নির্বাচনের বিরোধিতা করে ভোটকেন্দ্রে না আসার জন্য অপপ্রচার চালাচ্ছে। তাদের বিচার অবশ্যই হবে। ৭ জানুয়ারির নির্বাচনে জনগণ নৌকায় ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। আমরা অস্ত্রবাজি, বোমাবাজি ও আগুন-সন্ত্রাসে বিশ্বাস করি না। আমাদের বড় অস্ত্র হচ্ছে দেশের জনগণ। আমাদের প্রতিপক্ষ বিএনপি ফিলিস্তিনে ইসরায়েলিরা যেভাবে গণহত্যা চালাচ্ছে, তারাও সেভাবে বাংলাদেশে মানুষ হত্যাসহ সকল অপকর্ম চালাচ্ছে। তারেক জিয়া দেশ থেকে পালিয়ে গেছে, দেশে আসার তার কোনো সৎ সাহস নেই।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এবারের নির্বাচনে বড় একটি দল নেই, এ জন্যই এবারের নির্বাচন আরও গুরুত্বপূর্ণ। তাই আমাদের সবার দায়িত্ব বেড়ে গেছে। আমি সকলকে বলব—যদি নৌকাকে ভালোবাসেন, আমাকে এবং শেখ হাসিনাকে ভালোবাসেন তাহলে ৭ জানুয়ারি সকলে দলবেঁধে ভোটকেন্দ্রে আসবেন। কেউ যদি মনে করেন, কাদের ভাই তো হয়ে গেছে, ভোটকেন্দ্রে গিয়ে কী হবে? এটা কেউ মনে করবেন না—ভোটকেন্দ্রে আসবেন এবং ভোট দেবেন।’
এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি, নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল, কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান শিউলী একরাম, ফেনীর দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল করিম রতন, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি মো. ইব্রাহীম, সাধারণ সম্পাদক ও কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান প্রমুখ।

বাংলা নতুন বছরকে বরণ করতে বর্ণিল আয়োজনের প্রস্তুতি নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের সংস্কৃতি সেলের উদ্যোগে ‘নাগরিক বর্ষবরণ ১৪৩৩’ আয়োজনে থাকবে বর্ণাঢ্য বৈশাখী র্যালি, বাউল গান, নৃত্য, আবৃত্তি, লোকজ পরিবেশনা এবং দেশীয় ঐতিহ্যের নানান ছোঁয়া।
১২ মিনিট আগে
বিএনপি জাতিকে বর্তমান দুর্যোগে টেনে এনেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বিএনপিকে এর দায়ভার ও পরিণতি ভোগ করতে হবে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ১ হাজার ২০০ ছাড়িয়েছে। বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার পূর্বনির্ধারিত শেষ দিনে আজ রোববার রাত পর্যন্ত জমা পড়েছে ৯ শতাধিক ফরম। নির্ধারিত ওই সময়ের বাইরে আজ সোমবারও মনোনয়ন ফরম জমা নেওয়া হবে বলে জানা গেছে...
২০ ঘণ্টা আগে
পরিদর্শনকালে তাঁরা জানতে পারেন, ঘটনার পরও এখন পর্যন্ত কোনো মামলা হয়নি এবং অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। ভুক্তভোগী পরিবার এখনো ভীত-সন্ত্রস্ত অবস্থায় রয়েছে, যার ফলে তারা মামলা করতে সাহস পাচ্ছে না—যা আইনের শাসনের জন্য গভীর উদ্বেগজনক।
২১ ঘণ্টা আগে