সাকিব আল হাসান এখন ব্যস্ত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে রাত-দিন প্রচারণা চালিয়ে যাচ্ছেন নিজের নির্বাচনী এলাকায়। তাঁর পরিবার এ মুহূর্তে আছে যুক্তরাষ্ট্রে। স্ত্রী শিশিরের ৩৪তম জন্মদিন কেটেছে তাই সাকিবকে ছাড়াই।
রাজনৈতিক ব্যস্ততার ফাঁকে সাকিব অবশ্য স্ত্রীকে শুভেচ্ছা জানাতে ভোলেননি। সেটিও আবার জানিয়েছেন একটু রসিকতার সুরে। সে কথা শিশির আজ নিজেই তাঁর ফেসবুকে জানিয়েছেন। শিশির লিখেছেন, ‘আমার স্বামী বাচ্চাদের বলেছে, তোমাদের মায়ের বয়স আজ ২০ হলো। এটা আমি প্রশংসা হিসেবেই নিচ্ছি।’ যাঁরা জন্মদিনের শুভেচ্ছা জানাতে বার্তা কিংবা কল দিয়েছিলেন, শিশির সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। অনেকের ফোন কল কিংবা বার্তার জবাব না দিতে পারায় দুঃখও প্রকাশ করেছেন তিনি।
প্রথমবারের মতো নির্বাচনে নামা সাকিব কদিন আগে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছ থেকে ঘুরে এসেছেন। নির্বাচন শেষেই বিশ্বসেরা অলরাউন্ডার ব্যস্ত হয়ে পড়বেন ক্রিকেট নিয়ে। জানুয়ারিতে বিপিএল দিয়ে তাঁর ক্রিকেটে ফেরার কথা।

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের ভেন্যু আটালান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম। সে ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ আর্জেন্টিনা। ফাইনালের লক্ষ্যে মাঠে নামার আগে এরই মধ্যে কানসাস সিটি ছেড়েছে লা আলবিসেলেস্তেরা। তার আগে কানসাসকে বিদায়ে জানিয়ে বার্তা দিয়েছেন দলটির অধিনায়ক লিওনেল মেসি।
১৫ মিনিট আগে
এবারের ফিফা বিশ্বকাপে এখন পর্যন্ত দুটি পেনাল্টি মিস করেছেন লিওনেল মেসি। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে আলোচনা চলছে ফুটবল মহলে। তবে ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের মতে, এই পরিসংখ্যানকে বেশি গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে প্রতিপক্ষের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির প্রশংসা করেছেন ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। তবে মেসির উপস্থিতিতে ভীত নন তিনি। বরং নিজেদের সামর্থ্য, ভারসাম্য ও দলীয় ঐক্যের ওপরই আস্থা রাখছেন এই গোলরক্ষক।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হবে ইংল্যান্ড-আর্জেন্টিনা। সে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন মার্কিন রেফারি ইসমাইল এলফাথ। বিবৃতিতে ফিফা বিষয়টি নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগে