
বাংলাদেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬-এর উভয় পাশে এক কিলোমিটারের মধ্যে বসবাসকারীদের ৩১ ডিসেম্বর উদ্যাপন উপলক্ষে ঘুড়ি, ফানুসসহ যেকোনো বিনোদনসামগ্রী ওড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
আজ বৃহস্পতিবার রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সভাকক্ষে এ কথা জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।
এম এ এন ছিদ্দিক বলেন, এ বিষয়ে পুলিশ সহায়তা করবে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত অংশে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন ব্যবহার করে প্রতিদিন মেট্রো ট্রেন চলাচল করে। থার্টি ফাস্ট নাইট এবং ইংরেজি নতুন বছর উদ্যাপন উপলক্ষে ফানুস বা অনুরূপ কোনো বস্তু উড়ানো হলে এর অবশিষ্টাংশ উচ্চক্ষমতাসম্পন্ন এই বৈদ্যুতিক লাইনে জড়িয়ে যেকোনো মুহূর্তে মারাত্মক দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
এই প্রেক্ষাপটে এমআরটি লাইন-৬-এর রুট অ্যালাইনমেন্ট ও পার্শ্ববর্তী এলাকায় থার্টি ফাস্ট নাইট এবং ইংরেজি নতুন বছর উদ্যাপন উপলক্ষে ফানুস বা অনুরূপ কোনো বস্তু না উড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

কুমিল্লার হোমনায় হোমনা ভিক্টর স্কুল এন্ড কলেজের বারান্দায় গাঁজা সেবনের দায়ে তিন যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে এসিল্যান্ড আহমেদ মোফাচ্ছের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। বৃহস্পতিবার তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
১৩ মিনিট আগে
চার্জশিটভুক্ত ১৭ আসামির মধ্যে বর্তমানে ১১ জন কারাগারে আটক রয়েছেন। প্রধান আসামি ফয়সালসহ ৬ জন পলাতক রয়েছেন। অধিকতর তদন্তের দায়িত্ব পাওয়ার পর সিআইডি নতুন করে দুজনকে গ্রেপ্তার করে। এর মধ্যে রুবেল নামের একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
১৬ মিনিট আগে
সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার দুই আসামিকে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রায়গঞ্জ আমলী আদালত এ আদেশ দেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
২১ মিনিট আগে
হবিগঞ্জের চুনারুঘাটে সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মাটির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ছয়টি পিস্তল, সাতটি ম্যাগাজিন ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। উদ্ধার করা অস্ত্রগুলোর প্রায় সবগুলোই আমেরিকা ও ইতালিসহ বিভিন্ন দেশের তৈরি।
৩০ মিনিট আগে