তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার ইসির সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মোরশেদ আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত আলাদা দুটি চিঠি জননিরাপত্তা বিভাগ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে।
প্রত্যাহারের নির্দেশ দেওয়া তিন ওসি হলেন—মাদারীপুর জেলার কালকিনির মো. নাজমুল হাসান, ময়মনসিংহের ফুলপুরের মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এবং তারাকান্দার আবুল খায়ের। এ ছাড়া ময়মনসিংহের ফুলপুরের ইউএনও এম. সাজ্জাদুল হাসানকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে কমিশন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে তাঁদের প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করেছে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে মাদারীপুরের কালকিনির লক্ষ্মীপুরে স্বতন্ত্র প্রার্থী মোছা তাহমিনা বেগমের পক্ষে একটি মিছিল বের হয়। সেই মিছিলে অংশ নেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও কর্মী এসকেন্দার খাঁ। এ সময় লক্ষ্মীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুল হক বেপারীর নেতৃত্বে অর্ধশতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় ফজলুল হক বেপারীকে প্রধান আসামি করে ৫৭ জনের নাম উল্লেখসহ আরও ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামা করে কালকিনি থানায় মামলা করেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক লক্ষ্মীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন গেন্দু কাজী। এরই জের ধরে লক্ষ্মীপুর ইউনিয়নের উত্তেজনা দেখা দেয়।
এরপর গত শনিবার (২৩ ডিসেম্বর) সকালে এসকেন্দার খাঁ (৭০) বাড়ির সামনের রাস্তায় হাঁটতে বের হলে ফজলুল হক বেপারীর লোকজন তাঁকে কুপিয়ে আহত করে। এ সময় এসকেন্দার খাঁয়ের চাচাতো ভাই আবু বক্কর খাঁ বাধা দিতে এলে তাঁকেও কুপিয়ে জখম করা হয়। পরে দুজনকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই দিনই দুপুরে চিকিৎসাধীন অবস্থায় এসকেন্দার খাঁ মারা যান।

আজ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদির সৌজন্য সাক্ষাৎকালে এই আহ্বান জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে বাংলাদেশমুখী জাহাজগুলোর জন্য হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ চলাচল নিশ্চিত...
৮ ঘণ্টা আগে
এবারের হজ ব্যবস্থাপনায় যাত্রীদের জন্য উল্লেখযোগ্য স্বস্তি এসেছে। বিগত সময়ের তুলনায় প্রতি টিকিটে প্রায় ১২ হাজার টাকা খরচ কমানো হয়েছে, যা হজযাত্রীদের জন্য বড় ধরনের আর্থিক সহায়তা...
৯ ঘণ্টা আগে
দীর্ঘ ১১ বছর পর বকেয়া বেতন-ভাতাসহ অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. কোহিনুর মিয়া।
৯ ঘণ্টা আগে
২০১১ সালের ২২ ফেব্রুয়ারি কোহিনূর মিয়াকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। সে সময় তিনি ঢাকা মহানগর পুলিশের পশ্চিম অঞ্চলের উপকমিশনার (ডিসি) হিসেবে কর্মরত ছিলেন। দুটি বিভাগীয় মামলায় তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়...
৯ ঘণ্টা আগে