Ajker Patrika

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানকে শপথ বাক্য পাঠ করিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ছবি: সংসদ সচিবালয়

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্য মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানকে শপথ বাক্য পাঠ করিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১২টায় সংসদ সচিবালয়ে স্পিকারের কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার সঞ্চালনায় এ শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৪৮ অনুচ্ছেদের তৃতীয় তফসিল ও জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ৫ নম্বর বিধি অনুযায়ী স্পিকার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত দুই সংসদ সদস্য রীতি অনুযায়ী সংসদ সচিবের কক্ষে শপথ বইয়ে সই করেন।

অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, চিফ হুইপ, অন্যান্য হুইপ, সংসদ সদস্য এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত