
মাদারীপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মোসা. তাহমিনা বেগমের মিছিলে হামলার ঘটনায় ৭৭ জনকে আসামি করে কালকিনি থানায় মামলা হয়েছে। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার বিকেলে কালকিনি থানায় মামলা করেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক কালকিনির লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মোফাজ্জেল হোসেন।
স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের পক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে ঈগল মার্কার মিছিল বের করেন তাঁর কর্মী–সমর্থকেরা। এ সময় নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপের লোকজন বাধা দেয়। পরে মিছিলে হঠাৎ অর্ধশত হাতবোমা নিক্ষেপ করে বলে অভিযোগ ওঠে। এতে কমপক্ষে ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
এই ঘটনায় আজ শুক্রবার বিকেলে কালকিনি থানায় মামলা করেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক কাজী মোফাজ্জেল হোসেন। মামলায় কালকিনির লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুর হক বেপারীকে প্রধান আসামি করে ৫৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫–২০ জনকে আসামি করা হয়েছে।
এ মামলায় পুলিশ কালকিনির লক্ষ্মীপুরের এবাদুল ইসলাম (২৬) ও একই এলাকার ইমরান হোসেনকে (২৫) গ্রেপ্তার করেছে।
মামলার বাদী কাজী মোফাজ্জেল হোসেন বলেন, ‘আমাদের মিছিলে পরিকল্পিতভাবে বোমা হামলা করা হয়েছে। হামলার মূল পরিকল্পনাকারী ফজলুর হক বেপারীসহ ৫৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।’
মামলার আসামি ফজলুর হক বেপারী বলেন, ‘ঈগলের লোকজন আমাদের লক্ষ্য করে বোমা মারেন। এতে আমাদের লোকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। আমরাও থানায় লিখিত অভিযোগ দেব। তাঁরা অপরাধ করে উল্টো আমাদের দিকে দোষ দিচ্ছেন।’
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের পক্ষে ঈগল মার্কার মিছিলে হামলার ঘটনায় মামলা হয়েছে। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

রাজধানীর গণপরিবহনব্যবস্থায় নতুন মাধ্যম হিসেবে মনোরেল চালুর প্রাথমিক কাজ শুরু করেছে সরকার। এখন কোন কোন রুটে মনোরেল করলে সবচেয়ে বেশি যাত্রীকে সেবা দেওয়া যাবে এবং অর্থনৈতিক ও কারিগরি দিক থেকে প্রকল্পটি বাস্তবসম্মত হবে, তা যাচাই করতে প্রাক্-সম্ভাব্যতা সমীক্ষা করা হবে।
৩ ঘণ্টা আগে
হাওরে বোরো ধানের ফলন কমেছে, কমেছে দামও। কিন্তু সবচেয়ে বড় সংকট—ধান কেনার মতো ক্রেতা নেই। উৎপাদন খরচের চেয়ে কম দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন সুনামগঞ্জের কৃষকেরা। সরকার-নির্ধারিত দামে গুদামে ধান বিক্রির জটিলতা আর খোলাবাজারে ক্রেতাসংকটে দেনা-দায় ও সংসারের খরচ মেটাতে ফড়িয়াদের পিছু ছুটছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে
ভবনের মালিক রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)। নাম গোধূলি মার্কেট। চারতলা ভবনের প্রতি তলায় আয়তন ২৩ হাজার ৬৪৩ বর্গফুট। এর মধ্যে চারতলায় ৪ হাজার ৫২৪ বর্গফুট দখল করে ফ্ল্যাট বানিয়েছেন রাজশাহীর প্রভাবশালী ব্যবসায়ী শফিকুল আউয়াল খান। শুধু তা-ই নয়, ভবনটির দোতলায় ১৫৭টি দোকানের স্থান দখল করে বানিয়েছেন ফার্নিচ
৩ ঘণ্টা আগে
বরিশালের বিভিন্ন সড়ক-ফুটপাত দখল করে ভবন নির্মাণসামগ্রীর ইট, রড, বালু, পাথরের স্তূপ ফেলে রাখা হয়েছে। এতে পথচারীদের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এ ছাড়া ঘটছে দুর্ঘটনাও। রাস্তা ও ফুটপাত থেকে এসব নির্মাণসামগ্রী সরাতে সিটি করপোরেশনের কোন জোরালো তৎপরতা দেখা যায় না।
৫ ঘণ্টা আগে