
মাদারীপুরের কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে একের পর এক ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে করে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা অভিযোগ করেছে এ ঘটনা আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকেরা ঘটিয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকেরা বলছে তারা নিজেরাই নিজেদের মিছিলে ককটেল মেরে আমাদের ওপর দায় দিচ্ছে।
আজ বৃহস্পতিবার বিকেলে মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের মৃধাবাড়ি মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ, স্থানীয় ও আহত সূত্রে জানা যায়, মাদারীপুর-০৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোসা. তাহমিনা বেগমের পক্ষে ঈগল মার্কার মিছিল বের করেন তাঁর কর্মীসমর্থকরা। এ সময় নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপের লোকজন বাঁধা দেন। পরে মিছিলে হঠাৎ অর্ধশত হাতবোমা নিক্ষেপ করে বলে অভিযোগ ওঠে। এ সময় দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। হাতবোমায় উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি ও বেশ কয়েকজন প্রাথমিক চিকিৎসা নেন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।
আহতরা হলেন লক্ষীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন গেন্দু কাজী (৫০), ভ্যান চালক সোহেল হোসেন (৩৫), ইয়াদুল হক (৩২), ইয়াকুব সরদার (৩৬), সাইদুর রহমান (৩৪) প্রমুখ।
কালকিনির লক্ষীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন গেন্দু কাজী বলেন, ‘আমরা স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা করছিলাম। এ সময় হঠাৎ হামলা করেন ওই ইউনিয়নের চেয়ারম্যান ও নৌকার সমর্থক ফজলুল হক বেপারী ও তাঁর লোকজন। এ সময় তারা ককটেল বোমা বিস্ফোরণ ঘটায়। এতে করে আমরা কয়েকজন আহত হয়েছি। আমরা এই ঘটনার বিচার চাই।’
অপরদিকে নৌকার সমর্থক ও লক্ষীপুর ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক বেপারী বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর লোকজন আমাদের ওপর হামলা চালিয়েছে। স্বতন্ত্র প্রার্থীর লোকজন বোমা মেরে নিজেরাই আহত হয়েছে। আমরা শুধু প্রতিহত করার চেষ্টা করেছি। তারা আমাদের ওপর মিথ্যা অভিযোগ করেছে।’
স্বতন্ত্রপ্রার্থীর সমর্থক কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন বলেন, বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার এর কাছ থেকে (আজ) বৃহস্পতিবার সমাবেশ ও মিছিল করার জন্য আবেদন করে অনুমতি নেওয়া হয়। বিকেলে সমাবেশ করে মিছিল নিয়ে লক্ষীপুর বাজারে গেলে নৌকার লোকজন আমাদের ওপর হামলা করে, বোমা মারে। এতে করে লক্ষীপুর ইউনিয়নের সাবেক চেয়াম্যানসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা আহতদের মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেছি। আমাদের কথা হলো, আমরা অনুমতি নিয়ে সমাবেশ ও মিছিল করার পরও কেন আমাদের ওপর হামলা হলো।
নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপের সমর্থক কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান সরদার বলেন, আসলে এই ঘটনার কথা আমি জানি না। তবে আমার মনে হয় স্বতন্ত্র প্রার্থীর লোকজন নিজেরাই এই ঘটনা ঘটিয়ে উল্টো আমাদের ওপর দোষারোপ করছেন। এ ব্যাপারে তদন্ত করলেই সঠিক ঘটনা বেরিয়ে আসবে বলে আমি মনে করি।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। তবে এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, মাদারীপুর-০৩ আসনের নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপ কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও এই আসনের সংসদ সদস্য। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী মোসা. তাহমিনা বেগম মাদারীপুরের কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাদারীপুরের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য।

রাজধানীর গণপরিবহনব্যবস্থায় নতুন মাধ্যম হিসেবে মনোরেল চালুর প্রাথমিক কাজ শুরু করেছে সরকার। এখন কোন কোন রুটে মনোরেল করলে সবচেয়ে বেশি যাত্রীকে সেবা দেওয়া যাবে এবং অর্থনৈতিক ও কারিগরি দিক থেকে প্রকল্পটি বাস্তবসম্মত হবে, তা যাচাই করতে প্রাক্-সম্ভাব্যতা সমীক্ষা করা হবে।
৩ ঘণ্টা আগে
হাওরে বোরো ধানের ফলন কমেছে, কমেছে দামও। কিন্তু সবচেয়ে বড় সংকট—ধান কেনার মতো ক্রেতা নেই। উৎপাদন খরচের চেয়ে কম দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন সুনামগঞ্জের কৃষকেরা। সরকার-নির্ধারিত দামে গুদামে ধান বিক্রির জটিলতা আর খোলাবাজারে ক্রেতাসংকটে দেনা-দায় ও সংসারের খরচ মেটাতে ফড়িয়াদের পিছু ছুটছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে
ভবনের মালিক রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)। নাম গোধূলি মার্কেট। চারতলা ভবনের প্রতি তলায় আয়তন ২৩ হাজার ৬৪৩ বর্গফুট। এর মধ্যে চারতলায় ৪ হাজার ৫২৪ বর্গফুট দখল করে ফ্ল্যাট বানিয়েছেন রাজশাহীর প্রভাবশালী ব্যবসায়ী শফিকুল আউয়াল খান। শুধু তা-ই নয়, ভবনটির দোতলায় ১৫৭টি দোকানের স্থান দখল করে বানিয়েছেন ফার্নিচ
৩ ঘণ্টা আগে
বরিশালের বিভিন্ন সড়ক-ফুটপাত দখল করে ভবন নির্মাণসামগ্রীর ইট, রড, বালু, পাথরের স্তূপ ফেলে রাখা হয়েছে। এতে পথচারীদের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এ ছাড়া ঘটছে দুর্ঘটনাও। রাস্তা ও ফুটপাত থেকে এসব নির্মাণসামগ্রী সরাতে সিটি করপোরেশনের কোন জোরালো তৎপরতা দেখা যায় না।
৫ ঘণ্টা আগে