বেশি টাকা বেতনে চাকরির প্রলোভনে ১২ লাখ টাকা ব্যয়ে সৌদি আরবে গিয়েছিলেন রংপুর মিঠাপুকুরের টিটুল মিয়া। সেখানে গিয়ে ১৬ দিন জেল খেটে শূন্য হাতে বাড়ি ফিরতে হয়েছে তাকে। এ ঘটনায় গত বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেছেন টিটুল মিয়া নিজেই।
প্রতারণার শিকার টিটুল মিয়া (৪২) উপজেলার বালারহাট ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বাসিন্দা। মামলায় অভিযুক্ত হলেন— তার প্রতিবেশি মৃত সাহেদ মিয়ার ছেলে মোহাব্বত মিয়া (৪৭)।
মামলা সূত্রে জানা যায়, মিঠাপুকুর উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা মোহাব্বত মিয়া তার প্রতিবেশি টিটুল মিয়াকে বেশি টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে সৌদি আরব যাওয়ার পরামর্শ দেন। সৌদি আরব গেলে অনেক টাকা বেতন পাওয়া যাবে, এমন প্রলোভনে রাজি হয়ে মোহাব্বত মিয়াকে ১২ লাখ ৫০ হাজার টাকা দিয়ে গত ১৩ ফেব্রুয়ারি সৌদি আরবে পৌঁছান টিটুল মিয়া। সেখানে ৩-৪ মাস চাকরি করার পর জানতে পারেন তাকে ভুয়া ফ্রি ভিসায় সৌদি পাঠানো হয়েছে। এ অবস্থায় পুলিশ তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। ১৬ দিন জেলে খাটার পর সৌদি পুলিশ তাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়।
এ বিষয়ে টিটুল মিয়া জানান, তিনি জমি বিক্রি ও আত্মীয়স্বজনের কাছে ধারদেনা করে তিনি টাকা সংগ্রহ করেছেন। সেই টাকা দিয়ে সৌদি আরবে গিয়ে তিনি নিঃস্ব হয়ে গেছেন। দেশে ফিরে টাকা উদ্ধার করতে ব্যর্থ হয়ে তিনি মোহাব্বত মিয়াকে আসামি করে মিঠাপুকুর আমলি আদালতে মামলা করেছেন।
এ বিষয়ে জানতে অভিযুক্ত মোহাব্বত মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

মুন্সিগঞ্জের গজারিয়ায় এক তরুণীকে (১৯) দলবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনার চার দিনের মধ্যে হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
১ ঘণ্টা আগে
রাজধানীর কালশী বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)। বাহিনীর উদ্যোগে ক্ষতিগ্রস্ত ১ হাজার ২৫০ জন মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বাউনিয়া বাঁধ কালশী বস্তি এলাকায় এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।
১ ঘণ্টা আগে
ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থল ঢাকায় ফিরতে শুরু করেছেন দক্ষিণাঞ্চলের মানুষ। আগামীকাল সোমবার (১ জুন) অফিস ধরার তাড়া অনেকের। তাই আজ রোববার বরিশাল নৌবন্দরে কর্মচঞ্চলতাও ছিল বেশ। নৌবন্দরে নোঙর করা ছিল আটটি বড় লঞ্চ। রাত নামতেই বাড়তে থাকে যাত্রীর চাপ। কেবিনের টিকিট কিংবা ডেকের স্থান দখলে ছোটাছুটি করেন
১ ঘণ্টা আগে
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন মোহাম্মদ আবির (১৮) নামে এক পর্যটক। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সৈকতের সি গাল পয়েন্টে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে