
নেত্রকোনার কলমাকান্দায় পতিত জমি থেকে সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রামনাথপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত মতিউর রহমান (৬০) পোগলা ইউপির ১ নম্বর ওয়ার্ডের দুবারের সদস্য ছিলেন। তিনি একই ইউনিয়নের মূলগাঁও গ্রামের ফজর উদ্দিনের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে তিনটা-চারটার দিকে কারও ফোন পেয়ে বাড়ি থেকে বের হন মতিউর। পরে দুজন লোক এসে মোটরসাইকেলে করে বাড়ির সামনে থেকে তাঁকে নিয়ে যায়। সকালে বাড়ি না ফেরায় তাঁর ছেলে বাবুল মিয়া তাঁকে খোঁজ করতে থাকেন। পরে সকাল ১০টার দিকে পাশের রামনাথপুর এলাকার একটি পতিত জমিতে মতিউরের লাশ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
মতিউরের ছেলে বাবুল মিয়া বলেন, ‘শেষরাতে একজনের কল পেয়ে বাবা বাড়ি থেকে বের হন। সকালে বাড়ি না ফেরায় খুঁজতে বের হই। পরে জানি পাশের রামনাথপুর গ্রামের পতিত জমিতে লাশ পড়ে আছে। এটি একটি পরিকল্পিত হত্যা। এ ঘটনায় মামলা করা হবে।’
পরিবারের লোকজনের বরাত দিয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, শেষরাতে কারও কল পেয়ে বাড়ি থেকে বের হন মতিউর। ভোরে স্থানীয় দোকান থেকে কিছু জিনিসপত্র কিনতেও দেখেছেন স্থানীয়রা। পরে রামনাথপুরের একটি পতিত জমিতে লাশ পড়ে থাকতে দেখেন এলাকার লোকজন। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২১ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
২৪ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে