ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার স্বাধীনতা যুদ্ধের ইতিহাস সমৃদ্ধ স্থান খুনিয়াদীঘি স্মৃতিসৌধ। পুকুরপাড় ঘেঁষা এই সৌধটি মাটি ধসে ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। ইতিমধ্যে পাড় ভেঙে স্মৃতিসৌধের সীমানা প্রাচীর পর্যন্ত চলে এসেছে। সীমানা লাগোয়া একটি মেহগনি গাছ মাটি ধসে পুকুরের পানিতে পড়ে গেছে। এমন অবস্থায় স্মৃতিসৌধ ভাঙনে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয়রা বলছেন, উপজেলা প্রশাসনের সঠিক তদারকির অভাবে স্মৃতিসৌধের সঙ্গে থাকা পুকুরটিতে প্রত্যেক বছর মাটি ধসে পড়ছে। স্মৃতিসৌধের সন্নিকটে মাটি ধসার আশঙ্কা দেখা দিয়েছে। মাটি ধসে গেলে স্মৃতিসৌধের সীমানা প্রাচীরসহ গণকবরের মাটিও ধসে শহীদদের স্মৃতি বিজড়িত মাটি বিলীন হয়ে যেতে পারে।
রাণীশংকৈল-কাঠালডাঙ্গী সড়কের রাণীশংকৈল উপজেলা সদর থেকে প্রায় ১ কিলোমিটার উত্তরে সড়ক ঘেঁষা খুনিয়াদীঘির অবস্থান। এখানে প্রায় বিশাল পুকুর তার সঙ্গেই পাহাড়। ইতিহাস বলে এই পাহাড় এবং পুকুরেই মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতাকামী মানুষদের বিভিন্নভাবে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে। আর এ কারণেই রাণীশংকৈলবাসীর কাছে এটি মুক্তিযুদ্ধের ইতিহাস সমৃদ্ধ স্থান। এ কারণে এখানে তৈরি হয়েছে খুনিয়াদীঘি স্মৃতিসৌধ। এটি ১৯৭৪ সালে জাতীয় চার নেতার অন্যতম এইচ এম কামরুজ্জামান স্মৃতিসৌধ হিসাবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তখন থেকেই জাতীয়ভাবেই এখানেই স্বাধীনতা ও বিজয় দিবস পালন হয়ে আসছে।
সরেজমিনে দেখা গেছে, পাহাড়ে চারপাশে পুকুর রয়েছে। পুকুরের উত্তর পাশে নতুন করে আরেকটি খুনিয়াদীঘি স্মৃতিস্তম্ভ নির্মাণ হয়েছে। স্থানীয়রা জানিয়েছে, পুকুর ঘিরে পুকুরের বর্তমান মালিক গোলাম মোস্তফা মাটি খনন করায় এখন পাহাড়ের মাটি পানির স্রোতের ধাক্কায় প্রতিনিয়ত ধসে পরছে। এখন পুরোনো স্মৃতিসৌধের কাছাকাছি চলে গেছে। যেকোনো সময় প্রাচীও ধসে পরতে পারে।
পুকুরের মালিক গোলাম মোস্তফা বলেন, ‘কোনো মাটি খনন হয়নি। পাহাড় না ধসার জন্য ব্যবস্থা নেওয়া হবে।’
বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান বলেন, পুকুরটি মুক্তিযুদ্ধের শহীদদের রক্ত মিশে রয়েছে। এ পুকুরটি উদ্ধারে জোরালো কার্যক্রম চালানো প্রয়োজন। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পুকুরটি উদ্ধারসহ পাহাড়ের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
রাণীশংকৈল পৌরসভার ভূমি সহকারী কর্মকর্তা জাহেরুল ইসলাম বলেন, পুকুরটি মূলত সরকারি সম্পত্তি। এখানে মোট জমি রয়েছে ৫ একর ৬৮ শতক এর মধ্যে ২ একর ১৮ শতকের মধ্যে রয়েছে পুকুরটি। তবে পুকুরটি ১৯৮২ সালে মাছ চাষের শর্তে এক ব্যক্তিকে দেয় তৎকালীন ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়। সে আদেশের বলে এখন পুকুরের মালিকানা দাবি করা হচ্ছে। স্বাধীনতা যুদ্ধের শহীদদের রক্ত মাখা এ পুকুর উদ্ধারের জন্য আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান বলেন, সীমানা প্রাচীরের নিরাপত্তা নিয়ে পুকুরের বর্তমান চাষাবাদ কারীর সঙ্গে কথা বলা হবে।

শরীয়তপুরের নড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনার সময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। সোমবার (২৩ মার্চ) ভোরে উপজেলার রাজনগর ইউনিয়নের তালতলা এলাকায় হাফিজ ভূঁইয়া ও রুবেল কাজী গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।
১৪ মিনিট আগে
গণ-অভুত্থানের মুখে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্ত সবাইকে দেশে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আজ সোমবার (২৩ মার্চ) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা নাজিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে...
১ ঘণ্টা আগে
নাটোরের লালপুরে অপরাধ দমনে আগামীকাল থেকে হটলাইন নম্বর চালু করার নির্দেশ দিয়েছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল। আজ সোমবার (২৩ মার্চ) উপজেলা পরিষদের সভাকক্ষে প্রশাসনের সব দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে ঈদ-পরবর্তী পুনর্মিলনী...
১ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে বিএনপির দুই পক্ষের বিরোধের জেরে সংঘর্ষ, মিছিলে হামলা, দলীয় কার্যালয়ে ভাঙচুর এবং মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পুলিশসহ ২০-২৫ জন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে