গতকাল বুধবার বলিউড অভিনেত্রী পূজা হেগড়েকে হত্যার হুমকির খবর ছড়িয়ে পড়ে সবখানে। ভারতের জনপ্রিয় পাপারাজ্জি প্রোফাইল ‘ভাইরাল ভায়ানি’র অফিশিয়াল ইনস্টাগ্রামে তুলে ধরা হয় খবরটি। সেখানে জানানো হয়, দুবাইয়ে এক ক্লাবে উত্তপ্ত তর্কবিতর্কের পর অভিনেত্রীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সঙ্গে বলা হয়, হুমকির মুখে ভারতে ফিরে এসেছেন তিনি।
সংবাদটি ছড়িয়ে পড়াতেই পূজা হেগড়ের ভক্তরা উদ্বেগ প্রকাশ করেছেন। সংবাদটি শেয়ার করে একজন লিখেছেন, ‘এটি মোটেও ভালো কাজ নয়।’ কেউ আবার লিখেছেন, ‘ওহ গড! দয়া করে নিরাপদে ভারতে পৌঁছান।’ অনেকেই জিজ্ঞাসা করেন অভিনেত্রী ভালো আছেন কি না।
তবে অভিনেত্রীর টিম এখনো পর্যন্ত কিছু স্পষ্ট করেনি যে এমন কোনো ঘটনা ঘটেছে কি না। অভিনেত্রীর একজন প্রতিনিধি ফ্রি প্রেস জার্নালকে বলেন, ‘আমরা জানি না কারা এই ভুয়া খবর রটাতে শুরু করেছে। এটা সম্পূর্ণ অসত্য।’ এবং ঘটনা চারদিকে যখনই ছড়িয়ে পড়ে, পাপারাজ্জি প্রোফাইল থেকেও পোস্টটি মুছে ফেলা হয়েছে।’
উল্লেখ্য, পূজা হেগড়েকে সবশেষ দেখা গেছে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায়। তবে বক্স অফিসে তেমন সুবিধা করতে পারেনি সিনেমাটি। পূজাকে ‘দেবা’ শিরোনামে অ্যাকশন থ্রিলারে শহিদ কাপুরের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে। এটি পরিচালনা করছেন রোশন অ্যান্ড্রুজ এবং প্রযোজনা করেছেন সিদ্ধার্থ রায় কাপুর ও জি স্টুডিওস। আগামী বছরের ১১ অক্টোবর এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
দেবার পাশাপাশি পূজা হেগড়ের ঝুলিতে আছে ‘হাউসফুল ৫’। এই ফ্র্যাঞ্চাইজির পঞ্চম সিনেমায় অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, জন আব্রাহামের, অভিষেক বচ্চন, ববি দেওল, কৃতী শ্যানন, জ্যাকুলিন ফার্নান্দেজ, দিশা পাটানি এবং চাঙ্কি পান্ডেসহ একঝাঁক কলাকুশলী রয়েছেন।

‘হালদা’, ‘ছিটকিনি’সহ বেশ কিছু প্রশংসিত সিনেমায় অভিনয় করেছেন রুনা খান। নতুন আরেক সিনেমার শুটিং শুরু করলেন তিনি। ‘জলপবন’ নামের সিনেমাটি পরিচালনা করছেন রাজন তালুকদার। এর শুটিংয়ে রুনা খান বর্তমানে আছেন সুনামগঞ্জের হাওর এলাকায়। সেখানে ১৫ আগস্ট থেকে চলছে জলপবনের শুটিং। চলবে এ মাসজুড়ে।
৯ ঘণ্টা আগে
গত মাস থেকে ইউরোপে সংগীতসফরে ব্যস্ত সময় পার করছেন নগরবাউল জেমস। এখন তিনি রয়েছেন ইতালিতে, পারফর্ম করছেন দেশটির বিভিন্ন শহরে। কয়েক দিন আগে গান শুনিয়েছেন রোম শহরে। সেই কনসার্টের পর জেমস ও তাঁর সফরসঙ্গীদের বিরুদ্ধে হোটেল রুম নোংরা ও অগোছালো রেখে বেরিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি সত্যি নয় বলে জানিয়েছেন
৯ ঘণ্টা আগে
দুই দশকের বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে অপূর্বর সিনেমার সংখ্যা মাত্র দুটি। বড় পর্দায় অভিষেক ২০১৫ সালে ‘গ্যাংস্টার রিটার্নস’ দিয়ে। প্রায় এক দশকের বিরতির পর ২০২৪ সালে টালিউডের ‘চালচিত্র’ সিনেমায় দেখা যায় তাঁকে। এবার আর দীর্ঘ অপেক্ষা নয়, অপূর্ব জানালেন—সিনেমা নিয়ে নতুন করে পরিকল্পনা করছেন তিনি। এরই মধ্যে
৯ ঘণ্টা আগে
গতকাল দেশের সিনেপ্লেক্সে মুক্তি পেল নতুন দুই হলিউড সিনেমা। হরর ঘরানার ‘ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার’-এর সঙ্গে দেখা যাচ্ছে ‘পাও প্যাট্রল: দ্য ডাইনো মুভি’ নামের অ্যানিমেশন সিনেমা।
৯ ঘণ্টা আগে