সম্প্রতি রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন বন্ধে উচ্চ আদালেতের রায় বাস্তবায়নে করণীয়’ বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। বিশ্ব মানবাধিকার দিবস ও নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এ সভার আয়োজন করে। সভায় বক্তারা প্রসূতি সেবা-সংক্রান্ত তথ্য যথাযথভাবে সংরক্ষণের সুপারিশ করেন।
গত ১২ অক্টোবর ব্লাস্টের দায়ের করা জনস্বার্থবিষয়ক মামলার (রিট মামলা নং ৭১১৭/ ২০১৯) চূড়ান্ত শুনানি শেষ হয়।
ব্লাস্টের উপদেষ্টা অ্যাডভোকেট তাজুল ইসলামের সঞ্চালনায় সভার প্রেক্ষাপট তুলে ধরেন সংস্থার পরিচালক মাহবুবা আক্তার। মুক্ত আলোচনায় বক্তারা আদালতের নির্দেশনার ভাষাকে সাধারণ জনগণের জন্য সহজীকরণ করা, সিজারিয়ান সেকশন করানোর ক্ষেত্রে মিডওয়াইফের দক্ষতার মূল্যায়ন করার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন।
আইসিডিডিআরবির বিজ্ঞানী আহমেদ এহসানুর রহমান বলেন, দুজন বিশেষজ্ঞ চিকিৎসকের সম্মতি ছাড়া যাতে সিজারিয়ান অপারেশন না করা হয়, এই নীতি গ্রহণ করা প্রয়োজন।
আলোচনায় অংশ নেওয়া বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানান, সিজারিয়ান সমস্যার উৎপত্তি খুবই জটিল। এটিকে শুধু মেডিকেল সমস্যা বলা যায় না। আরও অনেক কারণ এর সঙ্গে জড়িত। আইন প্রয়োগের মাধ্যমে আদালতের নির্দেশনাটি সাধারণ জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে হবে।

একজন সিইও বা শীর্ষ নির্বাহী প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ, বাজার বিশ্লেষণ এবং বাজেট তৈরিতে বছরের পর বছর সময় ব্যয় করতে পারেন। কিন্তু নতুন এক গবেষণায় দেখা গেছে, পুরুষ সিইও বা ব্যবস্থাপকদের করপোরেট সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কেবল বোর্ডরুমের অভিজ্ঞতাই নয়, ঘরের খাবার টেবিলে থাকা নিজের কন্যাসন্তানও...
১ দিন আগে
আমি এ বছর মেডিকেলে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছি। কিন্তু কিছুতেই মানসিকভাবে স্থির হতে পারছি না। কোচিংয়ের পরীক্ষাগুলোতে আশানুরূপ নম্বর পাওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করছি, কিন্তু সম্ভব হচ্ছে না। বাসার পরিবেশটাও কিছুটা ভিন্ন। বড় ভাই সব সময় বেশি প্রায়োরিটি পেয়ে এসেছে। ভালো কোথাও ভর্তি হতে না পারলে বাসার লোকজ
২ দিন আগে
তাঁবুর পাশের পলিথিনের একটি পর্দা বা ফ্ল্যাপ সরালেই খোলা বাতাস ও আলো আসে। চারপাশে যত দূর চোখ যায়, সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুরো এলাকা যেন ভেঙে পড়া কংক্রিট আর দুমড়েমুচড়ে যাওয়া স্টিলের এক বিশাল স্তূপ। এটি গাজা!
২ দিন আগে
বর্ষার পানিতে তলিয়ে যায় জমি, থেমে যায় চাষাবাদ। অথচ সেই পানির বুকেই গাওতায় ফলছে হলুদ, ঢ্যাঁড়স, শিম ও দেশি লাউ। মানিকগঞ্জের জয়নগর গ্রামের কৃষাণী আলপনা রানী সরকারের ভাসমান চাষে জলাবদ্ধ নিম্নাঞ্চলে বর্ষাকালেও সবজি ও মসলা উৎপাদনের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। পানিকে বাধা হিসেবে না দেখে লোকায়ত জ্ঞান কাজে লাগ
২ দিন আগে