Ajker Patrika
আন্তর্জাতিক নারী

পুরুষের পোশাকে জীবন কাটানো উনিশ শতকের নারীরা

ফিচার ডেস্ক
আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৮: ৩৮
পুরুষের পোশাকে জীবন কাটানো উনিশ শতকের নারীরা
ছবি: সংগৃহীত

১৮০০ সালে প্যারিসে নারীদের ট্রাউজার বা প্যান্ট পরা আইনগতভাবে নিষিদ্ধ করা হয়েছিল। তবে উনিশ ও বিশ শতকের শুরুর দিকে বহু সাহসী নারী সেই নিষেধাজ্ঞা অমান্য করে কিংবা সুকৌশলে পুরুষের পোশাক পরার পথ বেছে নেন। তাঁদের কেউ কেউ কেবল পোশাকেই নয়, জীবনাচরণেও পুরুষালি ধারা বজায় রেখেছিলেন। সে সময়কার কঠোর পুরুষতান্ত্রিক সমাজের বিধিনিষেধের বিরুদ্ধে তাঁদের এই অবস্থান ছিল মূলত নারীর স্বাধীনতা ও অধিকার আদায়ের দীর্ঘ লড়াইয়ের এক অবিচ্ছেদ্য অংশ।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঘোড়ায় চড়া নারী আমাজন (১৭৯৯)

ফ্রান্সে নারীদের পুরুষালি পোশাকের প্রচলন শুরু হয় আঠারো শতকের শেষ দিকে। তখন ইংল্যান্ড থেকে আসা ঘোড়ায় চড়ার বিশেষ পোশাক নারীদের মধ্যে জনপ্রিয় হয়। এই পোশাক এবং এর ব্যবহারকারী নারীদের আমাজন বলা হতো। গ্রিক পুরাণের নারী যোদ্ধাদের নামে এই পরিচিতি দেওয়া হয়েছিল। দ্রুত চলাফেরা করতে সক্ষম ও ক্রীড়াপ্রিয় এসব নারীকে ঘিরে সমাজে একই সঙ্গে কৌতূহল ও ভীতি কাজ করত।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পুরুষের পোশাকে জর্জ স্যান্ড (১৮৩৪)

নারীদের জন্য পুরুষালি পোশাকের কিছু পরিবর্তিত সংস্করণ সমাজে গ্রহণযোগ্য হলেও পুরুষের পোশাক সরাসরি পরা ছিল অগ্রহণযোগ্য। তবে ফরাসি লেখক ও সাংবাদিক জর্জ স্যান্ড প্রচলিত লিঙ্গভিত্তিক রীতিনীতি মানতে রাজি ছিলেন না। নিজের পছন্দমতো জীবনযাপন ও সম্পর্ক গড়ে তুলেছিলেন তিনি।

লেফটেন্যান্ট মেরি-অঁতোয়ানেত লিক্স (১৮৭০-৭১)

উনিশ শতকের পুরুষতান্ত্রিক ফরাসি সমাজে নারীদের অস্ত্র হাতে যুদ্ধে অংশ নেওয়ার ঘটনা ছিল ব্যতিক্রম। তবে ইতিহাসবিদদের মতে, এমন নারীর সংখ্যা কম ছিল না। নিয়মিত সেনাবাহিনীতে তাঁদের যোগ দেওয়ার সুযোগ না থাকলেও স্বেচ্ছাসেবী অনিয়মিত বাহিনীতে অংশ নেওয়া সম্ভব ছিল। ফ্রাঙ্কো-প্রুশিয়ান যুদ্ধের সময় মেরি-অঁতোয়ানেত লিক্স এমনই একটি বাহিনীতে যোগ দিয়েছিলেন।

জেন দিয়ুলাফোয়া (১৮৯০)

যুদ্ধের সময় জেন বা জিন দিয়ুলাফোয়া তাঁর স্বামী মার্সেলের সঙ্গে লড়াই করেছিলেন। পরে তাঁরা প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে ইরানে গেলে আবার পুরুষালি পোশাক পরতে শুরু করেন জেন। এরপর তিনি পুরুষদের স্যুট পরা চালিয়ে যান। এ জন্য তিনি বিশেষ অনুমতিও পেয়েছিলেন, যদিও কী কারণে সেই অনুমতি দেওয়া হয়েছিল, তা স্পষ্ট নয়।

পুরুষের পোশাক পরার বিষয়টি তাঁর সামাজিক অবস্থানে বাধা হয়ে দাঁড়ায়নি। বরং তিনি সমাজের প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে পরিচিত হয়ে ওঠেন। স্বামী-স্ত্রী মিলে তাঁরা বেশ সুন্দর একটি আড্ডার আয়োজন করতেন এবং ফ্রান্সের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের সঙ্গেও তাঁদের নিয়মিত যোগাযোগ ছিল।

নারীর পুরুষালি পোশাক নিয়ে ব্যঙ্গচিত্র

উনিশ শতকের শেষ দিকে নারীদের পুরুষের পোশাক পরা নিয়ে সমাজে উদ্বেগ ও বিরোধিতা বাড়ে। বিশেষ করে পুরুষালি পোশাক পরা সমকামী নারীরা বেশি বিদ্রূপের শিকার হন।

ইতিহাসবিদ লোলা চারনে বিবিসিকে বলেন, পোশাক ও যৌন পরিচয়—দুই দিক থেকেই এসব নারী প্রচলিত পুরুষতান্ত্রিক সমাজের বাইরে চলে গিয়েছিলেন। ওই সময় সংবাদমাধ্যমে প্রায়ই তাঁদের নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ হতো। মূলত সামাজিক রীতিনীতি ভাঙা নারীদের প্রতি কৌতূহল এবং তাঁদের নিয়ন্ত্রণে রাখার আকাঙ্ক্ষা—দুইয়ের মিশ্রণ থেকেই এমন চিত্র তৈরি হয়েছিল।

বোয়া দ্য বুলোনে সাইকেল চালানো

নারীদের ট্রাউজার পরার ওপর নিষেধাজ্ঞা কঠোরভাবে প্রয়োগ করা হলেও সাইকেল চালানোর সময় তাঁদের এ পোশাক পরার অনুমতি ছিল। পরে ঘোড়ায় চড়ার ক্ষেত্রেও একই সুযোগ দেওয়া হয়।

তবে সাইকেল চালানো নিয়েও পুরুষতান্ত্রিক সমাজের হস্তক্ষেপ ছিল। প্রথমে চিকিৎসকেরা নারীদের সাইকেল চালানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পরে তাঁরা সিদ্ধান্তে আসেন, এটি নারীদের স্বাস্থ্যের জন্য ভালো এবং একজন শক্তিশালী মা তৈরিতে সহায়ক হতে পারে।

অন্যদিকে নারীরা সাইকেলকে স্বাধীনতার বাহন হিসেবে দেখেছিলেন। বেল এপোক বা ইউরোপের সাংস্কৃতিক সমৃদ্ধির সময়কালে সাইকেল নারীর মুক্তির শক্তিশালী প্রতীকে পরিণত হয়।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রোজা বোন্যর (১৮৯৯)

খ্যাতিমান ফরাসি চিত্রশিল্পী এবং ভাস্কর রোজা বোন্যর ছিলেন সেই অল্প কয়েকজন নারীর একজন, যাঁরা বিশেষ কারণে ট্রাউজার পরার সরকারি অনুমতি পেয়েছিলেন। প্রথমে স্বাস্থ্যগত কারণে তিনি এমন অনুমতি পান। পরে পিরেনিজ পর্বতমালায় ভ্রমণের সময় পুরুষালি পোশাক পরেছিলেন তিনি। এরপর পশুর ছবি আঁকার গবেষণার জন্য কসাইখানা পরিদর্শনের ক্ষেত্রেও একই অনুমতি পান তিনি।

তাঁর জীবনীকার ক্যাথরিন হিউইট বলেন, একসময় পুরুষালি পোশাক তাঁর ব্যক্তিগত পরিচয়ের অংশ হয়ে ওঠে এবং তিনি নিজেও বিষয়টি কিছুটা উপভোগ করতে শুরু করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত