Ajker Patrika

এআই নীতি কমিটিতে নারী না থাকার প্রতিবাদ

ফিচার ডেস্ক
এআই নীতি কমিটিতে নারী না থাকার প্রতিবাদ
ছবি: এআই দিয়ে তৈরি

সরকারঘোষিত এআই নীতি কমিটিতে কোনো নারী না রাখা এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ‘স্বামী-স্ত্রী দুজনের চাকরি করা’-সংক্রান্ত বিতর্কিত মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে নারী অধিকার সংগঠন ‘নারীপক্ষ’। নারীবর্জিত এই কমিটি নারীদের স্বার্থ কতটা দেখবে, তা নিয়েও সন্দিহান নারী অধিকার সংগঠনটি। নারীপক্ষের দাবি, এআই নীতি কমিটিতে সমসংখ্যক নারী যুক্ত করা হোক।

বিবৃতিতে বলা হয়েছে, অতি সম্প্রতি সরকার ১৬ সদস্যের এআই নীতি কমিটি ঘোষণা করেছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এই কমিটির যে ১৫ জনের নাম ঘোষণা করা হয়েছে, তাঁদের মধ্যে কোনো নারী নেই! এটি নারীর প্রতি সরকারের নেতিবাচক দৃষ্টিভঙ্গিরই বহিঃপ্রকাশ। পাশাপাশি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ‘স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক, এটি ব্যক্তিগতভাবে পছন্দ করি না’—এমন মন্তব্যেরও কঠোর সমালোচনা করা হয়।

নারীপক্ষ জানায়, একজন মন্ত্রীর এ ধরনের বক্তব্যকে শুধু ব্যক্তিগত পছন্দ বলার সুযোগ নেই, এটি সরকারের মনোভাবেরই প্রতিফলন। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় একজনের আয়ে সংসার চালানো যখন প্রায় অসম্ভব এবং নারীরা যখন অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, তখন এমন বক্তব্য ‘অবিবেচনাপ্রসূত’। এ ছাড়া সন্তান লালন-পালনের দায়িত্ব শুধু মায়ের একার নয় বলেও উল্লেখ করা হয়।

সংগঠনটি প্রতিমন্ত্রীর এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার এবং তাঁর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত