ঠাৎ করে বেশ আলোচনায় নাসুম আহমেদ। দুদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মূল্যায়ন কমিটির মুখোমুখি হতে হয়েছিল। তাঁকে ঘিরে এই যে আলোচনা, হইচই, তাতে খেলায় মনোযোগ কমেনি নাসুমের। মাঠে তাঁর সেরাটা দিয়ে যাচ্ছেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার।
বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) নাসুম খেলছেন পূর্বাঞ্চলের হয়ে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গত পরশু শুরু হয়েছে পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের ম্যাচ। প্রথমে ব্যাটিং করা পূর্বাঞ্চল অলআউট হয়েছে ৪০২ রানে। রান তাড়া করতে নেমে দক্ষিণাঞ্চলের এক সময় স্কোর ছিল ২ উইকেটে ১৫২ রান। তৃতীয় উইকেটে দক্ষিণাঞ্চল অধিনায়ক মোহাম্মদ মিঠুন ও ফজলে মাহমুদ করেন ৯০ রানের জুটি। ৪৯ রান করা মিঠুনকে বোল্ড করে জুটি ভাঙেন নাসুম। বাংলাদেশের বাঁহাতি স্পিনার এরপর নিয়েছেন মঈন খান ও মাহমুদ এই দুই ব্যাটারের গুরুত্বপূর্ণ উইকেট। মঈন করেন ৪৭ রান ও মাহমুদ করেন দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ ৮১ রান। এরপর শেষের দিকে তানভীর ইসলাম ও আল আমিন হোসেন-এই দুইজনকে ফিরিয়ে দক্ষিণাঞ্চলের প্রথম ইনিংসের সমাপ্তি টেনেছেন নাসুম। বাঁহাতি স্পিনার নিয়েছেন ৫ উইকেট। বিশ্বকাপ থেকে ফিরেই জাতীয় লিগের এক ম্যাচ খেলে নাসুম নিয়েছিলেন ৬ উইকেট। টানা দুটি প্রথম শ্রেণির ম্যাচে তাঁর ৫ উইকেট পাওয়া হলো। নিজের কাজটা ঠিকঠাক করে গেলেও নাসুমকে নিয়ে নানা আলোচনা যেন কমছেই না।
১২০ রানে এগিয়ে থাকা পূর্বাঞ্চলের দ্বিতীয় ইনিংসের শুরুটা আশানুরূপ হয়নি। দ্বিতীয় ইনিংসে ১ রানে ৩ উইকেট হারিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে পূর্বাঞ্চল। চার নম্বরে ব্যাটিংয়ে নামা নাসুম আউট হয়েছেন শূন্য রানে। দুই ওপেনার সৈকত আলি, পারভেজ হোসেন ইমনদের কেউই খুলতে পারেননি রানের খাতা।

নিউজার্সিতে ১৯ জুলাই আর্জেন্টিনা-স্পেন ফাইনাল শেষে কী হয়েছে, সেটা তো সকলেরই জানা। আর্জেন্টাইন মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস হারের পর এরিক গার্সিয়া ও গাভিকে গলা চেপে ধরেছেন। তা নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। চ্যাম্পিয়ন স্প্যানিশ মিডফিল্ডার গাভি দেশে ফেরার পর বরণ করা হয়েছে টমেটো দিয়ে।
১৩ মিনিট আগে
বিশ্বকাপ শেষ হয়েছে, শিরোপা উঠেছে স্পেনের হাতে। তবে ট্রফির লড়াইয়ের পাশাপাশি নীরবে আরেকটি প্রতিযোগিতাও শেষ হয়েছে; কোন ক্লাব সবচেয়ে বেশি অর্থ পাবে ফিফার কাছ থেকে। সেই দৌড়ে আবারও সবার ওপরে ম্যানচেস্টার সিটি।
১ ঘণ্টা আগে
নিউজার্সিতে গত ১৯ জুলাই লিওনেল মেসির কান্নাভেজা চেহারার কথা নিশ্চয়ই ফুটবলপ্রেমীদের মনে আছে। টানা দুইবার বিশ্বকাপ জিততে না পারার হতাশা তাঁকে কতটা পোড়াচ্ছিল, সেটা তিনিই ভালো বলতে পারবেন। তিনি আজ এমএলএসে খেলতে নামেননি। তাঁকে ছাড়াই ইন্টার মায়ামি হারিয়েছে শিকাগো ফায়ারকে।
১ ঘণ্টা আগে
চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। অথচ টানা তিন বিশ্বকাপেই অনুপস্থিত বিশ্বকাপের অন্যতম সফল দলটি। সর্বশেষ বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ার পর দেশটির ফুটবল কাঠামোকেই ঢেলে সাজানোর পথে হাঁটছে ইতালি।
২ ঘণ্টা আগে