
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজারে টাকার সরবরাহ কমাতে মাসের পর মাস সুদের হার বৃদ্ধি করছে বাংলাদেশ ব্যাংক। বাজারে টাকার সরবরাহ কমলে পণ্য মূল্য কমবে—এমন তথ্য থেকে এসব নীতি বাস্তবায়ন করছে কেন্দ্রীয় ব্যাংক। ছয় মাসের (জুন-নভেম্বর) ট্রেজারি বিলের গড় সুদের ভিত্তিতে ডিসেম্বর মাসের জন্য ব্যাংকের স্মার্ট সুদের হার দাঁড়িয়েছে ৮ দশমিক শূন্য ৬ শতাংশ। সেই সঙ্গে বেঞ্চমার্ক পদ্ধতিতে মার্জিন যোগ হবে ৩ দশমিক ৭৫ শতাংশ। এই দুই সুদহারের যোগফল মিলে গ্রাহক পর্যায়ে ব্যাংকের সুদের হার হবে ১১ দশমিক ৮১ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ থেকে এসব তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংক থেকে জানা গেছে, নভেম্বরে স্মার্ট সুদের হার ১০ দশমিক শূন্য ৯ শতাংশ। নভেম্বরসহ গত ৬ মাসের গড় হিসাবে সুদের হার দাঁড়ায় ৮ দশমিক শূন্য ৬ শতাংশ। সেই সঙ্গে গ্রাহক পর্যায়ে মার্জিন হিসাবে ৩ দশমিক ৭৫ শতাংশ যোগ করে গড় ডিসেম্বরে সুদ হতে যাচ্ছে ১১ দশমিক ৮১ শতাংশ, যা ২০২০ সালের এপ্রিল মাসের পরে সর্বোচ্চ সুদের হারের রেকর্ড। নভেম্বরে স্মার্ট সুদের হার ছিল ৭ দশমিক ৪৩ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ানোর এখন কোনো বিকল্প দেখছি না। ব্যাংকঋণের সুদহার বাড়লে আগের চেয়ে কম ঋণ গ্রহণ করবে মানুষ। পক্ষান্তরে যাদের কাছে টাকা রয়েছে বেশি মুনাফা পাওয়ার আশায় তারা ব্যাংকে টাকা রাখবে। এতে ধীরে ধীরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। পরিস্থিতি স্বাভাবিক হলে সুদের হার পুনর্বিবেচনা করবে বাংলাদেশ ব্যাংক।
জানা গেছে, নীতি সুদহার করিডরের ঊর্ধ্বসীমা স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) সুদহার বিদ্যমান শতকরা ৯ দশমিক ২৫ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৯ দশমিক ৭৫ শতাংশ এবং করিডরের নিম্নসীমা স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) সুদহার বিদ্যমান শতকরা ৫ দশমিক ২৫ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫ দশমিক ৭৫ শতাংশ পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার ফলে ডিসেম্বর থেকে সুদের হার বেড়ে যাচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, ডিসেম্বরে গ্রাহক পর্যায়ে সুদের হার ১১ দশমিক ৮১ শতাংশ, যা নভেম্বরে ছিল ১১ দশমিক ১৮ শতাংশ। অক্টোবরে গ্রাহক পর্যায়ে সুদের হার ছিল ১০ দশমিক ৯৩ শতাংশ, সেপ্টেম্বরে ১০ দশমিক ৭০ শতাংশ, আগস্টে ১০ দশমিক ১৪ শতাংশ এবং জুন ও জুলাই মাসে একই হারে তথা ১০ দশমিক ১০ শতাংশ হারে ঋণ বিতরণ করে ব্যাংক।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, ‘স্মার্ট পদ্ধতিতে সুদের হার হঠাৎ করে বৃদ্ধি বা হ্রাস পায় না। ছয় মাসের গড় ভিত্তিতে সুদহার ঠিক করে তার সঙ্গে মার্জিন ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক, যা ব্যাংকগুলো গ্রাহক পর্যায়ে নির্ধারণ করে।’

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সার্বিক আধুনিকায়ন ও ডিজিটাল রূপান্তর সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সৌজন্য সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয়ে আয়োজিত এই সভায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সার্বিক আধুনিকায়ন....
২০ মিনিট আগে
পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে—নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এমন প্রত্যাশা তৈরি হয়েছিল। নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর সেই প্রত্যাশা জোরালো হয়। ছয় মাস পর সূচকে কিছুটা উত্থান দেখা গেলেও অন্য প্রধান সূচকগুলো সেই আশার প্রতিফলন ঘটাচ্ছে না। কমেছে বাজার মূলধন ও লেনদেন, কমেছে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশের অবকাঠামো ও প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াতে দুটি যৌথ ব্যবসায়িক টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে ভারতের শীর্ষ ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)। এর একটি অবকাঠামো খাতে বিনিয়োগ ও অর্থায়ন নিয়ে কাজ করবে; অন্যটি ডিজিটাল রূপান্তর ও উচ্চপ্রযুক্তির বিভিন্ন খাতে সহযোগিতা...
১০ ঘণ্টা আগে
গ্যাস সরবরাহ ব্যবস্থাপনায় বিপত্তি যেন পিছু ছাড়ছেই না। কিছুদিন ধরে একটার পর একটা নতুন সমস্যার কথা প্রকাশ করছে সরকার। সবশেষ সমস্যা হিসাবে সামনে এসেছে এলএনজিবাহী কার্গোজাহাজ দেশে পৌঁছানোর সংকট। মেরামতের পর একটি ভাসমান টার্মিনাল সম্পূর্ণ প্রস্তুত হলেও সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনা এলএনজির কার্গো...
১০ ঘণ্টা আগে