আইফোন ব্যবহারকারীরা জরুরি প্রয়োজনে কল রেকর্ডিং করতে পারেন না। এই ফিচার না থাকায় বেশ সমস্যাতেই পড়েন অনেক ব্যবহারকারী। কারণ এটি এমন একটি ফিচার যা কোনো না কোনো সময় প্রয়োজন পড়েই। অ্যান্ড্রয়েড ফোনে কল রেকর্ডিংয়ের সুবিধা থাকলেও আইফোনে সেই সুবিধা নেই। কিন্তু আইফোনেও কল রেকর্ডিং সম্ভব কোনো সফটওয়্যার বা থার্ড পার্টি অ্যাপ ছাড়া একটি ডিভাইস ব্যবহার করে।
ম্যাগনেটিক কল রেকর্ডার ম্যাগমো
ম্যাগমো ৫০ গ্রাম ওজনের এমন একটি ডিভাইস যাতে আইফোনে কোনো সফটওয়্যার বা থার্ড পার্টি অ্যাপ ছাড়াই কল রেকর্ড করা সম্ভব। এই ডিভাইস এতই পাতলা এবং দেখতে সুন্দর যে চুম্বকের মতো ফোনের পেছনে লেগে থাকে। এতে ফোনে কোনো নেতিবাচক প্রভাব পড়ে না। এর পেছনে একটি বোতাম রয়েছে, যা চাপলে কল রেকর্ডিং শুরু হবে। এর সব থেকে বড় সুবিধা হলো, কারও কল রেকর্ড করলেও সে জানতে পারবে না। এর আরও একটি সুবিধা হলো, অনেকক্ষণের জন্য কল রেকর্ড করা যায়।
কোথা থেকে কিনবেন
আইফোনের জন্য ম্যাগনেটিক কল রেকর্ডার ম্যাগমো ডিভাইসটি বাজারে সহজলভ্য। এমনকি যদি চান, এটিকে অনেক কম দামে অনলাইন থেকেও কিনতে পারবেন। এটি ই-কমার্স প্ল্যাটফর্ম আমাজন থেকে ৫৮ শতাংশ ছাড়সহ বাংলাদেশি মুদ্রায় ৭ হাজার ৯০০ টাকায় কেনা যাবে। যদিও এই ডিভাইসের আসল দাম প্রায় ১৫ হাজার টাকা। ম্যাগমো ডিভাইসটি কালো, ধূসর ও সাদা রঙে পাওয়া যায়।
রেকর্ডিং কোথায় দেখা হবে
ভাবছেন যে কল রেকর্ড করা হবে তা শুনব কোথায় এবং কীভাবে? ল্যাপটপের সঙ্গে চার্জারের মতো কানেক্ট করলেই সব ফাইল পেনড্রাইভের মতো খুলে যাবে। সেখান থেকে সব রেকর্ডিং শোনা ও শেয়ার করা যাবে।
সূত্র: ফোর্বস

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম শিশুদের মানসিক ও শারীরিকভাবে ক্ষতি করছে—যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের দায়ের করা একটি মামলা নিষ্পত্তির জন্য শতকোটি ডলার (১৭.১ বিলিয়ন ডলার) ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে এর মূল প্রতিষ্ঠান মেটা...
৯ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীরা যে ধরনের মূল্যবোধ ও বিশ্বাস ধারণ করেন, অ্যালগরিদম প্রায়শই তার বিপরীতধর্মী কনটেন্ট বা পোস্ট তাদের ফিডে বেশি ছড়িয়ে দিচ্ছে। বিজ্ঞানবিষয়ক খ্যাতনামা সাময়িকী ‘প্রোসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস’ (পিএনএএস)-এ প্রকাশিত নতুন এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।
১৭ ঘণ্টা আগে
এখন ইন্টারনেটের এক-তৃতীয়াংশের বেশি লেখা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি হচ্ছে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। এই গবেষণাটি করেছে গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার। তারা বলছে, নতুন ওয়েবপেজগুলোর প্রায় ৩৫ শতাংশে ‘উল্লেখযোগ্য মাত্রায় এআই দিয়ে সম্পাদনা বা লেখার’ লক্ষণ পাওয়া গেছে।
১৭ ঘণ্টা আগে
বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের মহাকাশ গবেষণা ও রকেট নির্মাণ প্রতিষ্ঠান স্পেসএক্স যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য লুইজিয়ানায় সবচেয়ে বড় উৎক্ষেপণকেন্দ্র নির্মাণের ঘোষণা দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, এই প্রকল্পে ব্যয় হবে প্রায় ১০০ বিলিয়ন ডলার।
১৯ ঘণ্টা আগে