
জাতীয় পরিচয়পত্রসহ (এনআইডি) নির্বাচন কমিশনের (ইসি) সার্ভার-সংক্রান্ত সব সেবা ৪৬ ঘণ্টা বন্ধ থাকবে। নির্বাচন কমিশনের সিস্টেম অ্যানালিস্ট মামুনুর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
সার্ভার কক্ষ আদর্শ মানকরণের কাজের কারণে ইসি সচিবালয়ের নেটওয়ার্ক, সার্ভার-কেন্দ্রিক সেবা বন্ধ রাখা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশনের আইসিটি অনুবিভাগের আওতায় দশম তলায় অবস্থিত সার্ভার কক্ষ আদর্শ মানকরণের কাজ সম্পন্ন হয়েছে।
এ অবস্থায় অস্থায়ী কক্ষ থেকে স্থানান্তরের কাজ চলাকালে সার্ভার, র্যাক, নেটওয়ার্কিং ডিভাইস, স্টোরেজসহ সব ইকুইপমেন্ট মূল সার্ভার কক্ষে স্থানান্তর করার কারণে সার্ভার ও নেটওয়ার্ক-সংক্রান্ত সেবা বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে ১৮ নভেম্বর (শনিবার) বিকেল ৪টা পর্যন্ত বন্ধ থাকবে।
ইসির সার্ভারের মাধ্যমে এনআইডি সেবা, নতুন ভোটার, ভোটার এলাকা স্থানান্তর সেবা দেওয়া হয়। এ ছাড়া জন্মনিবন্ধন, মোবাইল কোম্পানি, ব্যাংকসহ সরকারি ও বেসরকারি ১৭৫টি প্রতিষ্ঠান ইসির সার্ভার থেকে সেবা নিয়ে থাকে।

আগামী বছরের বিনা মূল্যের পাঠ্যবইয়ের মান নিয়ে শঙ্কা এবারও পুরোপুরি কাটছে না। দরপত্রের শর্তের চেয়ে পাঠ্যবইয়ে কম মানের জিএসএমের কাগজ ও নিম্নমানের কালি ব্যবহারের অভিযোগ উঠেছে। কোথাও কোথাও বাঁধাইয়েও ত্রুটি ধরা পড়েছে। পাঠ্যপুস্তক ছাপানো ও বিতরণের দায়িত্বে থাকা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের...
৭ ঘণ্টা আগে
কৃষক কার্ডধারীদের প্রণোদনার অর্থ দিয়ে ডিলার পয়েন্ট থেকে শুধু সার, বীজসহ কৃষি উপকরণ কিনতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ১ অক্টোবর ফেনীর ফুলগাজী উপজেলায় আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড উদ্বোধন করবেন। উদ্বোধনী দিনে সারা দেশের এক লাখ কৃষক আড়াই হাজার টাকা করে প্রণোদনার অর্থ পাবেন।
৭ ঘণ্টা আগে
তিন নারীকে বিদেশযাত্রায় বাধা দেওয়ার কার্যক্রম কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে প্রাপ্তবয়স্ক নারীদের বৈধ বিদেশযাত্রায় শুধু অবিবাহিত হওয়া বা অভিভাবক ছাড়া ভ্রমণ বিবেচনায় বাধা না দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা জারি করতে কেন নির্দেশ দেওয়া...
১১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান ও শিল্প পুলিশ-২-এর সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. রহমত উল্লাহ চৌধুরীকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।
১১ ঘণ্টা আগে