
লেবাননের প্রভাবশালী রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহের প্রধান হাসান নাসরুল্লাহ জানিয়েছেন, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চলবে। দেশটির বিরুদ্ধে যে রণাঙ্গন চালু হয়েছে তা সক্রিয় থাকবে। তিনি আরও বলেন, হিজবুল্লাহর সশস্ত্র শাখা নতুন অস্ত্র ব্যবহার করে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল শনিবার লেবাননের একটি টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে হাসান নাসরুল্লাহ এই ঘোষণা দেন। গত ৭ অক্টোবর হামাস-ইসরায়েল সংঘাত শুরুর পর এ নিয়ে দ্বিতীয়বার কথা বললেন নাসরুল্লাহ। প্রথমবারের ভাষণে নাসরুল্লাহ জানিয়েছিলেন, প্রয়োজনে হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়বে। পরে অবশ্যই তিনি তাঁর সেই বক্তব্য প্রত্যাহার করে নেন।
টেলিভিশনে সম্প্রচারিত ওই ভাষণে নাসরুল্লাহ বলেন, ‘বিগত কয়েক বছরে হিজবুল্লাহ অস্ত্রের ধরনগত উন্নতির পাশাপাশি সংখ্যাগত উন্নতিও করেছে। পাশাপাশি বাহিনীর লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতাও বেড়েছে।’ ভাষণে তিনি হিজবুল্লাহর ভান্ডারে বুরকান সিরিজের ক্ষেপণাস্ত্র যুক্ত হয়েছে বলেও জানান। তিনি বলেন, এই ক্ষেপণাস্ত্রগুলো ৩০০ থেকে ৫০০ কেজি পর্যন্ত বিস্ফোরক বহনে সক্ষম। এ সময় তিনি হিজবুল্লাহর দখলে বিপুল পরিমাণ ড্রোন রয়েছে বলেও জানান।
নাসরুল্লাহ জানান, হিজবুল্লাহ সম্প্রতি ইসরায়েলি শহর কিরয়াতে আঘাত হেনেছে। তিনি বলেন, এই ফ্রন্ট সক্রিয় থাকবে। এর সহজ অর্থ হলো, ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর সংঘাত চলতে থাকবে। নাসরুল্লাহর এই মন্তব্য এমন এক সময়ে এল, যার মাত্র কয়েক ঘণ্টা আগে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত হুমকি দিয়েছেন যে, বেশি বাড়াবাড়ি করলে লেবাননের রাজধানী বৈরুতও গাজার পরিণতি বরণ করবে।
গতকাল শনিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ৯১ ডিভিশন পরিদর্শনকালে গ্যালান্ত এই মন্তব্য করেন। এ সময় তিনি ইসরায়েলে হামলা না চালাতে হিজবুল্লাহকে সতর্ক করে দিয়ে বলেন, গোষ্ঠীটি বড় ধরনের ভুল করার খুব কাছে। তিনি আরও বলেন, হিজবুল্লাহ যদি কোনো ভুল করে, তার মূল্য চোকাতে হবে লেবাননের সাধারণ মানুষকে।
গ্যালান্ত বলেন, ‘হিজবুল্লাহ লেবাননকে একটি সম্ভাব্য যুদ্ধের দিকে টেনে আনছে এবং এটি করার মাধ্যমে তারা ভুল করছে। তারা যদি এমন কোনো ভুল করেই, তবে প্রথমেই তার মূল্য চোকাতে হবে লেবাননের সাধারণ জনগণকে।’ এ সময় তিনি লেবাননের রাজধানী বৈরুতকেও গাজার পরিণতি দেওয়া হবে উল্লেখ করে বলেন, ‘আমরা গাজায় যা করছি, আমরা জানি এই কাজগুলো কীভাবে বৈরুতে করতে হবে।’

ইউক্রেন যুদ্ধ চলার মধ্যেই দক্ষিণ কোরিয়া থেকে রাশিয়ায় বিপুল পরিমাণ জ্বালানি পাঠানো হচ্ছে। এর মধ্যে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার আওতায় থাকা কয়েকটি ট্যাংকারও ব্যবহার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের বন্দর নথি ও জাহাজ চলাচলের তথ্য বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে।
৮ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কুখ্যাত সিরিয়াল কিলার ইভান মিলাট আরও অন্তত ৩০টি হত্যাকাণ্ড ও নিখোঁজের ঘটনায় জড়িত থাকতে পারেন বলে দেশটির নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) পার্লামেন্টারি তদন্তে উঠে এসেছে। পুরোনো ও অমীমাংসিত মামলাগুলো নতুন করে তদন্তের জন্য বিচার বিভাগীয় কমিশন ও পুলিশের বিশেষ টাস্কফোর্স গঠনের দাবি উঠেছে।
৮ ঘণ্টা আগে
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাসহ বিরোধী জোট ‘ইন্ডিয়া’র কয়েকজন নেতা দিল্লি পুলিশের হাতে আটক হয়েছেন। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে তাঁরা আটক হন।
৯ ঘণ্টা আগে
জার্মানির বৈদেশিক গোয়েন্দা সংস্থা ফেডারেল ইন্টেলিজেন্স সার্ভিসের (বিএনডি) সাবেক প্রধান অগাস্ট হ্যানিংকে গুপ্তচরবৃত্তি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। জার্মানির ইতিহাসে অন্যতম গুরুতর গুপ্তচর কেলেঙ্কারি হিসেবে দেখা হচ্ছে ঘটনাটিকে।
১২ ঘণ্টা আগে