বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা ‘কারার ওই লৌহ কপাট’। এর প্রতিটি কথা, সুর ভাবায়, মনে ছাপ ফেলে। এবার সেই গানকেই ব্যবহার করা হয়েছে হিন্দি সিনেমা ‘পিপ্পায়’। গানটিকে নতুন ভাবে তৈরি করেছেন অস্কারজয়ী ভারতীয় সুরকার এ আর রহমান। কিন্তু সেটা শুনে মোটেই খুশি নন কেউ। নেটিজেনদের অভিযোগ, গানটিকে বিকৃত করেছেন রহমান।
রাজাকৃষ্ণ মেনন পরিচালিত পিপ্পা আজ মুক্তি পেতে যাচ্ছে আমাজন প্রাইম ভিডিওতে। ইতিমধ্যেই হয়ে গেছে এর স্পেশাল স্ক্রিনিং, প্রকাশ্যে এসেছে গানও। ১৯৭১ এর ভারত পাকিস্তানের যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হওয়া সিনেমায় ব্যবহৃত হয়েছে নজরুল ইসলামের লেখা ‘কারার ওই লৌহ কপাট’ গানটি। গেয়েছেন একাধিক বাঙালি গায়ক। এঁদের মধ্যে আছেন তীর্থ ভট্টাচার্য, রাহুল দত্ত, পীযুষ দাস, শালিনী মুখোপাধ্যায় প্রমুখ। কিন্তু এই গান মোটেই পছন্দ হয়নি নেটিজেনদের। বরং ভীষণই বিরক্ত হয়েছেন সবাই।
একজন লিখেছেন, ‘মনটা জাস্ট ভেঙে গেল। এ আর রহমান এত সুন্দর গানটির পুরো বারোটা বাজিয়ে দিয়েছেন।’ কেউ আবার লিখেছেন, ‘সঠিক সুরে সঠিক ভাবে গানটি বানালে ভালো হতো। আসল গানটা শুনলে যে অনুপ্রেরণা পাই তার সিকিভাগ এটা শুনে আসছে না।’
সিনেমাটির গল্প ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অন্তর্বর্তী সময়ে ভারত বনাম পাকিস্তানের যুদ্ধ নিয়ে। ৪৫ তম অশ্বারোহী ট্যাংক স্কোয়াড্রনের ব্রিগেডিয়ার বলরাম সিং মেহতাকে ঘিরে এগিয়েছে গল্প, যিনি ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় তাঁর ভাইয়ের সঙ্গে পূর্ব ফ্রন্টে যুদ্ধ করেছিলেন। সিনেমাটি পরিচালনা করেছেন রাজা কৃষ্ণ মেনন। এতে অভিনয় করেছেন–ইশান খাট্টার, ম্রুণাল ঠাকুর, প্রিয়াংশু।

গত জুলাইয়ে কোক স্টুডিও বাংলায় ঈশান মজুমদারের ‘পাতার বাঁশরী’ প্রকাশের পর ব্যাপক আলোচনা হয়। সুনিধি নায়েকের সঙ্গে তাঁর গাওয়া গানটি দুই মাসের কম সময়ে ইউটিউবে ৬৫ মিলিয়ন ভিউ পেরিয়েছে। পাতার বাঁশরীর রেশ না কাটতেই নতুন গান নিয়ে হাজির ঈশান। ‘ধূপ’ শিরোনামের গানটি প্রকাশ পেয়েছে ঈশানের গান নামের ইউটিউব চ্যানেলে
১২ মিনিট আগে
নেটফ্লিক্সের জনপ্রিয় ড্রামা সিরিজ ‘ব্রিজারটন’-এর পরিধি আরও বিস্তৃত হচ্ছে। যুক্ত হতে যাচ্ছে আরও একটি স্পিন-অফ। এর কেন্দ্রবিন্দুতে থাকছে দর্শকদের অন্যতম প্রিয় চরিত্র লেডি ভায়োলেট। সম্প্রতি সিরিজটির ঘোষণা দিয়েছে নেটফ্লিক্স ও প্রযোজনা প্রতিষ্ঠান শোন্ডাল্যান্ড।
১৫ মিনিট আগে
জনপ্রিয় সাই-ফাই ও ওপেন-ওয়ার্ল্ড আরপিজি ভিডিও গেম ‘সাইবারপাঙ্ক ২০৭৭’ এবার আসছে সিনেমার পর্দায়। প্যারামাউন্টের ব্যানারে নির্মিত হতে যাচ্ছে লাইভ-অ্যাকশন সিনেমাটি। প্রযোজনা করছেন ‘ট্রান্সফরমার্স’খ্যাত প্রযোজক লরেঞ্জো ডি বোনাভেন্টুরা। তাঁর সঙ্গে যৌথ প্রযোজক হিসেবে রয়েছে গেমটির মূল নির্মাতা
১৮ মিনিট আগে
তাঁর মৃত্যুর পর চলচ্চিত্র ও আলোকচিত্র জগতের বহু সহকর্মী শ্রদ্ধা জানিয়েছেন। এর মধ্যে জনপ্রিয় তারকা আলোকচিত্রী অতুল কাসবেকরের একটি আবেগঘন স্মৃতিচারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।
১৭ ঘণ্টা আগে