সার্ফেস কম্পিউটারে ছয় বছরের ড্রাইভার ও ফার্মওয়্যার আপডেট দেবে মাইক্রোসফট। তবে আগামী ১ জানুয়ারি থেকে রপ্তানি হওয়া সার্ফেস কম্পিউটারগুলো শুধুমাত্র এই সুবিধার আওতায় আসবে। এর আগে কম্পিউটারগুলো ৪ বছরের আপডেট পেত। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়।
যেসব সার্ফেস কম্পিউটার এই ৬ বছরের আপডেট পাবে, তার তালিকা মাইক্রোসফটের অফিশিয়াল ওয়েবসাইটের সাপোর্ট পেজে প্রকাশ করা হয়েছে। সেগুলো হল–
সার্ফেস প্রো ৭ প্লাস
সার্ফেস ল্যাপটপ ৪
সার্ফেস প্রো ৮
সার্ফেস ল্যাপটপ স্টুডিও
সার্ফেস গো ৩
সার্ফেস প্রো এক্স ওয়াইফাই
সার্ফেস ল্যাপটপ এসই
সার্ফেস ল্যাপটপ গো ২ থেকে সার্ফেস ল্যাপটপ গো ৪ পর্যন্ত
সার্ফেস ল্যাপটপ ৫
সার্ফেস প্রো ৯
সার্ফেস স্টুডিও ২ প্লাস
সার্ফেস ল্যাপটপ স্টুডিও ২
ক্রোমবুক ১০ বছর সফটওয়্যার পাবে বলে সম্প্রতি ঘোষণা দেয় গুগল। কম্পিউটার ছাড়া ফোনগুলোতেও সফটওয়্যার সমর্থন বাড়ানো হচ্ছে। গুগল পিক্সেল ৮ সিরিজ সাত বছর পর্যন্ত সফটওয়্যার সমর্থন পাবে।
গত সপ্তাহে উইন্ডোজ ১১-এর নতুন আপডেটের সঙ্গে চ্যাটবটযুক্ত করল মাইক্রোসফট। কো–পাইলটের নামের চ্যাটবটটি এই অপারেটিং সিস্টেমে নতুন সংযোজন। এছাড়া ক্লিপচ্যাম্পে (ভিডিও এডিটিং টুল) অটো কম্পোজ ফিচার, উইন্ডোজ ন্যারেটরের জন্য নতুন নতুন ভাষা, ইন্সট্যান্ট গেমস, স্ক্রিনশট থেকে টেক্সট কপি করার সুবিধা ও এআইভিত্তিক মাইক্রোসফট পেইন্ট পাবে উইন্ডোজের নতুন আপডেট।
গত সেপ্টেম্বরে কোম্পানিটির উইন্ডোজ ও সার্ফেস চিফ মাইক্রোসফট ছেড়ে আমাজনে যোগ দিয়েছে।

সময়ের সঙ্গে সঙ্গে এআই এজেন্টের ব্যবহার ও চাহিদা বেড়ে চলেছে। সাধারণত এআই যখন শুধু নির্দিষ্ট প্রম্পট দেওয়া হয়, তখনই সাড়া দেয়। অন্যদিকে এআই এজেন্ট ভিন্নভাবে কাজ করে। এজেন্টিক এআই একটি কাজ বুঝতে পারে, কী পদক্ষেপ নিতে হবে, তা নির্ধারণ করতে পারে এবং স্বয়ংক্রিয়ভাবে সেই পদক্ষেপগুলো নিতেও পারে।
১ দিন আগে
ইরানের ওপর ভয়াবহ বিমান হামলায় মার্কিন সেনাবাহিনী এনথ্রোপিক-এর বিতর্কিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘ক্লড’ ব্যবহার করেছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই হামলার মাত্র কয়েক ঘণ্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই এআই কোম্পানিটির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার এবং তাদের প্রযুক্তি ব্যবহারে...
১ দিন আগে
দীর্ঘ ছয় মাস মহাকাশে অবস্থান করার পর পৃথিবীতে ফিরে এসেছে স্পেসএক্স-এর ড্রাগন নামের মহাকাশযানটি। গত বৃহস্পতিবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে কয়েক হাজার পাউন্ড ওজনের নমুনা এবং গবেষণাগারের যন্ত্রপাতি নিয়ে ফিরে এসেছে মহাকাশযানটি। ড্রাগন ফিরে এলেও মহাকাশ স্টেশনের ব্যস্ততা কমেনি।
১ দিন আগে
সম্প্রতি চীনের বসন্ত উৎসবের মঞ্চে হিউম্যানয়েড রোবটদের কুংফুর কসরত দেখে বিশ্ববাসী চমকে উঠেছে। সেই রেশ কাটতে না কাটতেই স্পেনের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নিজেদের প্রথম হিউম্যানয়েড রোবট উন্মোচনের ঘোষণা দিয়েছে চীনা মোবাইল ফোন নির্মাতাপ্রতিষ্ঠান অনার।
১ দিন আগে