
হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের পরিবারের সদস্যরা তেলআবিবে একটি রাস্তা অবরোধ করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সদর দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করে তারা দাবি জানিয়েছে, বন্দীদের মুক্তি দেওয়া না হলে যেন গাজায় যুদ্ধবিরতিতে সম্মত না হয় ইসরায়েল সরকার।
তেলআবিবে কিরিয়া সামরিক ঘাঁটিতে অবস্থিত আইডিএফের সদর দপ্তর। এই সামরিক ঘাঁটির প্রধান ফটকের সামনে গতকাল শুক্রবার অবস্থান নেয় হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের পরিবার। সেখানে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি দাবি জানান হয় যে, সকল বন্দীকে মুক্তি না দেওয়া পর্যন্ত গাজায় যেন যুদ্ধবিরতিতে সম্মত না হয় ইসরায়েল। আর এ ব্যাপারে নেতানিয়াহু প্রকাশ্য ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্দীদের পরিবার আইডিএফ-এর সদর দপ্তরের সামনেই অবস্থান করার ঘোষণা দেয়।
অবরোধে তেলআবিব শহরের শাউল হামেলেচ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল।
এর আগে, একটি সংবাদ সম্মেলনও আয়োজন করে তাঁরা। সেখানে বক্তব্য দেন ইসরায়েল সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি আহারন বারাক। হামাসের হামলায় নিহত এবং তাদের হাতে জিম্মিদের পরিবারের সদস্যরাও সেখানে কথা বলেন। বন্দীদের দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের ব্যাপারে সরকারের প্রতি আহ্বান জানান তারা।
গত ৭ অক্টোবর সকালে ইসরায়েলে নজিরবিহীন হামলা শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা মাত্র ২০ মিনিটের মধ্যে ইসরায়েলের দিকে ৫ হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ে। একই সঙ্গে স্থলপথ, জলপথ ও আকাশপথে দেশটিতে ঢুকে পড়েন হামাস যোদ্ধারা। হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছে। এখনো অনেকে হামাসের কাছে বন্দী আছে।
হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেছিলেন, তাদের হাতে বন্দীর সংখ্যা দুইশো থেকে আড়াইশো। এর মধ্যে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় প্রায় ৫০ জন জিম্মি নিহত হয়েছে বলেও তিনি জানান।
অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য মতে, হামাসের হাতে মোট বন্দীর সংখ্যা ২৪০। এর মধ্যে সেনা সদস্য ছাড়াও রয়েছে বেসামরিক নাগরিক এবং কয়েকজন বিদেশি।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বড় ধরনের সমঝোতার আওতায় অবরুদ্ধ থাকা ১২ বিলিয়ন (১ হাজার ২০০ কোটি) মার্কিন ডলারের ইরানি তহবিল অবমুক্ত করার বিষয়ে সম্মত হয়েছে ওয়াশিংটন। একই সঙ্গে মার্কিন প্রশাসন ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করার ঘোষণা দিয়েছে।
১ ঘণ্টা আগে
চীন ও মিয়ানমারের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে বেইজিংয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট সি চিনপিং এবং মিয়ানমারের রাষ্ট্রপ্রধান মিন অং হ্লাইংয়ের মধ্যে এই দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠি
২ ঘণ্টা আগে
গ্রেটার ম্যানচেস্টারের সাবেক ক্যারিশমাটিক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম মূলত কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হওয়ার লক্ষ্য নিয়েই মাত্র কয়েক দিন আগে উত্তর-পশ্চিম ইংল্যান্ডের মেকারফিল্ড আসনে একটি গুরুত্বপূর্ণ উপনির্বাচনে জয়লাভ করেন...
১৬ ঘণ্টা আগে
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েল সীমান্তের কাছাকাছি একটি বিশাল ভূগর্ভস্থ সুড়ঙ্গ কমপ্লেক্স আবিষ্কারের দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের ভাষ্য অনুযায়ী, হিজবুল্লাহ সেখানে গোপনে ইরানি প্রযুক্তির কামিকাজে ড্রোন সংযোজন ও প্রস্তুতের কাজ চালাচ্ছিল।
১৭ ঘণ্টা আগে