
টানা চতুর্থ দিনের মতো আজ বৃহস্পতিবার সকালে আন্দোলনে নামেন পোশাকশ্রমিকেরা। ন্যায্য মজুরি, শ্রমিকদের ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলা এবং তাদের হামলায় তিন শ্রমিক নিহত হয়েছেন এমন অভিযোগ তুলে নিহতদের নাম-পরিচয় প্রকাশের দাবিতে তারা এই আন্দোলন করছেন। টিয়ারশেল নিক্ষেপ করে তাদের রাস্তা থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। এ সময় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে মিরপুর পূরবী সিনেমা হলের সামনে থেকে শ্রমিকদের সরিয়ে দেয় পুলিশ। পুলিশের ধাওয়ায় পিছু হটেছেন শ্রমিকেরা। বর্তমানে থমথমে পরিবেশ বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী আবুল হালিম বলেন, ‘হুট করেই পোশাকশ্রমিকেরা পুলিশের উদ্দেশ্যে ইট পাটকেল ছুড়তে থাকে। তখন পুলিশ সামনে এগিয়ে কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করে। তারপর শ্রমিকেরা দিগ্বিদিক ছুটে যায়।’

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে আমাদের টিম দায়িত্বরত আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।’
মিরপুর জোনের পুলিশের সহকারী কমিশনার হাসান মোহাম্মদ মুহতারিন বলেন, ‘শ্রমিকেরা কাফরুল ও পল্লবী থানার ওসির ওপর হামলা চালায়। এতে তারা আহত হন। আমরা তারপর অ্যাকশনে যাই।’

ঢাকার সাভারে ১২ বছরের এক শিশুছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক মাদ্রাসার অধ্যক্ষকে আটক করেছে পুলিশ। অভিযোগের সত্যতা স্বীকার করে অধ্যক্ষ গাজী এইচ এম রবিউল আওয়াল বলেন, ‘শয়তানের ধোঁকায় পড়ে করে ফেলেছি।’
১১ মিনিট আগে
বরিশালের বাবুগঞ্জে আড়িয়াল খাঁ নদের ভাঙনে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। আজ বুধবার সকালে ওই পরিবারগুলোর পাশে ছুটে যান বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা।
৪১ মিনিট আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিদ্যুতায়িত হয়ে আশরাফুল আলম (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের উত্তর ভরতের ছড়া এলাকার মৃত গঞ্জের আলী আকন্দের ছেলে। বঙ্গসোনাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মায়নুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
৪৩ মিনিট আগে
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটে যান্ত্রিক ত্রুটির কারণে আজ বুধবার বেলা ১১টার দিকে উৎপাদন বন্ধ হয়। সাড়ে ৮ ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ত্রুটি মেরামত শেষে ইউনিটটি আবার সচল হলে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।
১ ঘণ্টা আগে