ধরুন অর্ডার দিয়েছেন মিল্কশেকের, কিন্তু মুখে দিতেই আবিষ্কার করলেন সেটা মোটেই মিল্কশেক নয়—প্রস্রাব! অবস্থাটা কী হবে ভাবুন তো একবার। আমেরিকার এক ব্যক্তি ঠিক এটাই দাবি করেছেন। তিনি জানান, গ্রাবহাব নামের অনলাইনে অর্ডার দিলে খাবার পৌঁছে দেওয়ার প্রতিষ্ঠানে মিল্কশেক অর্ডার দিয়ে পেয়েছেন কাপভর্তি প্রস্রাব। একটি স্ট্র দিয়ে মিল্কশেকের কাপ থেকে পান করা শুরু করতেই বিষয়টি আবিষ্কার করেন তিনি। এসব তথ্য জানা যায় ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স ৫৯ সূত্রে এনডিটিভি জানায়, কালেব উডস নামের উটাহ অঙ্গরাজ্যে বসবাসকারী ওই ব্যক্তি এ সপ্তাহের গোড়ার দিকে গ্রাবহাবে ফ্রাই ও মিল্কশেক অর্ডার দিয়েছিলেন। তখনই এ ঘটনা ঘটে।
‘ডেলিভারিটি আসার পর যখন আমি খাবার খেতে শুরু করি, কাপে একটি স্ট্র ডুবিয়ে চুমুক দিই, তখনই আবিষ্কার করলাম যে গ্রাবহাবের গাড়িচালক আমাকে যে কাপটি দিয়েছে, সেটি প্রস্রাবে ভরপুর উষ্ণ একটি কাপ।’ বলেন কালেব উডস।
বুঝতেই পারছেন, ভদ্রলোক একেবারে হতভম্ব হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে ওই গাড়িচালককে ফোন করে বাড়িতে ডেকে এনে ঘটনার ব্যাখ্যা চান।
উডস দাবি করেন, চালক তাঁর গাড়িতে থাকা দুটি স্টাইরোফোম কাপে বিভ্রান্ত হওয়ার কথা স্বীকার করেছেন। চালক আরও জানান, বেশ কয়েক ঘণ্টা কাজ করেন তিনি বাথরুমে যাওয়ার সময় পাননি, তাই তার গাড়িতে থাকা একটি খালি কাপে প্রস্রাবের কাজটি সারেন।
বুঝতেই পারছেন, মিল্কশেকের কাপের বদলে ওই প্রস্রাবের কাপটিই গ্রাহককে বুঝিয়ে দেন ওই ডেলিভারিম্যান বা গাড়িচালক।
উডস জানান, ঘটনার পরে টাকা ফেরতের জন্য গ্রাবহাবের সঙ্গে যোগাযোগ করেন। কোম্পানিটি চার দিন সময় নেয় তাঁকে ক্ষতিপূরণ দিতে। এমনকি পুরো টাকা ফেরতও পাননি তিনি।
‘তারা ১৮ ডলারের মতো ফেরত দিয়েছে, যেটা খাবারের আসল খরচ। ডেলিভারি ফি বা আমি যে টিপস দিয়েছিলাম, তা ফেরত দেয়নি।’ বলেন উডস।
এ ঘটনার পর গ্রাবহাব একটি বিবৃতি দেয় এবং জানায়, সংস্থাটি ডেলিভারি কর্মীর সঙ্গে চুক্তি বাতিল করেছে।
‘এটি অগ্রহণযোগ্য এবং এমন বা যেকোনো ধরনের অব্যবস্থাপনার বিষয়ে গ্রাবহাব সব সময়ই কঠোর অবস্থানে থাকে। আমরা ওই চালকের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিয়েছি এবং তার সঙ্গে চুক্তি বাতিল করেছি। আমরা গ্রাহকের কাছে ক্ষমা চেয়েছি এবং আমাদের প্রথম যে প্রতিনিধির সঙ্গে গ্রাহকের যোগাযোগ হয়েছিল, তাঁকেও এ ধরনের বিষয়ে কেমন আচরণ করা উচিত তা বুঝিয়ে দেওয়া হয়েছে।’ মার্কিন সংবাদমাধ্যম ফক্স বিজনেসকে বলে গ্রাবহাব।

কুকুর-বিড়াল বা পোষা প্রাণী নিয়ে প্রতিযোগিতার বিষয়টি নতুন নয়। তবে এই প্রতিযোগিতাটি কিছুটা ব্যতিক্রমীই! এই প্রতিযোগিতায় বাছাই করা হয় বিশ্বের সবচেয়ে কুৎসিত দেখতে কুকুরটিকে। আর এ প্রতিযোগিতার ৫০তম আসরটি আয়োজিত হয়েছিল এ বছর।
৩ দিন আগে
অনলাইন বন্ধকি ঋণদাতা প্রতিষ্ঠান বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের ভারতীয় বংশোদ্ভূত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিশাল গর্গ ২০২১ সালের ডিসেম্বরে এক নির্মম জুম কলে প্রায় ৯০০ কর্মীকে ছাঁটাই করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন।
৪ দিন আগে
জাহাজের ফগহর্ন বাজিয়ে এক ঘুমন্ত মেরুভালুককে জাগানোর অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার নরওয়েজিয়ান ক্রোনার জরিমানা করা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৬ লাখ ৫০ হাজার টাকা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি চলতি মাসের শুরুতে উত্তর মেরু থেকে প্রায় ৬২০ মাইল দূরে অবস্থিত নরওয়ের...
৪ দিন আগে
বেলজিয়ামের ১৮ বছর বয়সী শিক্ষার্থী কোবে। গ্রীষ্মকালীন ছুটিতে নির্মাণশ্রমিকের কাজ করতে গিয়ে আবিষ্কার করে ফেলেছেন বিশাল এক স্বর্ণভান্ডার। একটি নির্মাণ সাইটে খণ্ডকালীন কাজ করছিলেন তিনি। সেখানে একটি পয়োনিষ্কাশন ব্যবস্থার জন্য নর্দমা খুঁড়তে গিয়ে তিনি খুঁজে পান প্রায় ৯০ লাখ ইউরো...
৫ দিন আগে