উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের ক্ষুদ্র সংস্করণ পাওয়া যাচ্ছে টাইনি ১১ কোর প্রজেক্টে। এক্স প্ল্যাটফর্মে @NTDEV_ নামে একজন ডেভেলপার এই প্রজেক্ট তৈরি করেছেন। এই প্রজেক্টে টাইনি ১০ ও টাইনি ১১ সিরিজের নতুন সংস্করণ এসেছে। এই সংস্করণের উইন্ডোজ ১১ মেশিনে ইনস্টল করলে হার্ডডিস্কে মাত্র ৩ জিবি জায়গা দখল করে।
টাইনি ১১ কোর প্রজেক্টের তথ্য অনুযায়ী, টাইনি ১১ কোরের আইএসও ফাইলের আকার মাত্র ২ জিবি। ডিভাইসে ইনস্টল করলে ৩ জিবির চেয়ে একটু বেশি জায়গা দখল করে। ফলে ডিস্কে কম জায়গা থাকলেও উইন্ডোজ ১১-এর এই সংস্করণ ব্যবহার করা যায়।
মূল উইন্ডোজ ১১-এর অপ্রয়োজনীয় ফিচারগুলো বাদ দিয়ে এর আকার বড় জোর ১৭ জিবি কমানো সম্ভব। যেখানে অফিশিয়াল উইন্ডোজ ১১ ইনস্টল করতে ডিস্কে কমপক্ষে ৬৪ জিবি জায়গা লাগে।
টাইনি ১১ কোর প্রজেক্টের উইন্ডোজ অপারেটিং সিস্টেম থেকে উইন্ডোজ কম্পোনেন্ট স্টোর, উইন্ডোজ ডিফেন্ডার, মাইক্রোসফট এজ, উইন্ডোজ আপডেটসহ বেশ কয়েকটি সার্ভিসে বড় পরিবর্তন আনা হয়েছে।
এই পরিবর্তনগুলোর ফলে ক্ষুদ্র সংস্করণের এই উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ব্রাউজার এবং ডিফল্ট অ্যান্টিভাইরাস (ডিফেন্ডার) থাকে না। এ ছাড়া উইন্ডোজের আপডেট দেওয়া যায় না। নেটওয়ার্ক ড্রাইভারও বিল্টইন থাকে না। তবে খুব সহজেই প্রয়োজনীয় ড্রাইভার ইনস্টল করা যায়।
টাইনি ১১ কোরের সাইজ ছোট হলেও এতে মাইক্রোসফট স্টোর বা অন্যান্য সোর্স থেকে অ্যাপ ইনস্টল করা যায়।
অনেক ফিচার বাদ দেওয়ার পর আকার মাত্র ২ জিবিতে নামিয়ে আনা হলেও টাইনি ১১ কোরের অপারেটিং সিস্টেম দিয়ে সাধারণ কাজ অনায়াসেই করা যায়। তবে যেসব কাজে কম্পিউটার অনেকক্ষণ ধরে চালু রাখতে হয়, সেসব ডিভাইসে এই সংস্করণ ইনস্টল না করাই ভালো।

৯ সেপ্টেম্বর নতুন প্রজন্মের আইফোন ১৮ প্রো সিরিজ উন্মোচন করতে পারে অ্যাপল। একই সঙ্গে এবার প্রি-অর্ডারের সূচিতে প্রচলিত রীতিতে পরিবর্তন আনার পরিকল্পনাও করছে প্রতিষ্ঠানটি...
১৮ ঘণ্টা আগে
পৃথক পৃথক ডিজিটাল ব্যবস্থা থাকলেই ডিজিটাল সরকার প্রতিষ্ঠিত হয় না বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, ডিজিটাল রূপান্তরের লক্ষ্য শুধু প্রযুক্তি ও সরকারি সেবা ডিজিটাল করা নয়, বরং সরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও সমন্বিত, দক্ষ ও জবাবদিহিমূলক করে উন্নত
২০ ঘণ্টা আগে
গুগল ম্যাপে এখন আর ‘লেক অন্টারিও’ হ্রদটির অস্তিত্ব নেই। বরং এটির নাম হয়ে গেছে ‘লেক আমেরিকা’। কানাডার সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ বাণিজ্যযুদ্ধের গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশের মাধ্যমে লেকটির নাম পরিবর্তন করেন।
১ দিন আগে
কপিরাইট লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের বিরুদ্ধে মামলা করেছে সনি মিউজিক ও ওয়ার্নার চ্যাপেল। মামলায় অ্যানথ্রপিকের সহপ্রতিষ্ঠাতা দারিও আমোদেই এবং বেঞ্জামিন ম্যানকে ব্যক্তিগতভাবে বিবাদী করা হয়েছে।
১ দিন আগে