আগামী ২ নভেম্বর থেকে হাজার হাজার আফগান নাগরিকসহ অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো শুরু করবে পাকিস্তান। মঙ্গলবার (৩১ অক্টোবর) পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি এ ঘোষণা দিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, স্বেচ্ছায় ফেরত যাওয়ার জন্য ঘোষিত ডেডলাইন বুধবারই শেষ হচ্ছে। এটি উল্লেখ করে এক ভিডিওবার্তায় সরফরাজ বুগতি বলেছেন, ‘স্বেচ্ছায় ফেরত যাওয়ার জন্য আর মাত্র দুই দিন বাকি।’
তিনি বলেন, ‘আগামী ২ নভেম্বর থেকে আমাদের দীর্ঘ এ অভিযান শুরু হবে। আমরা কোনো শরণার্থীকে ফেরত পাঠাচ্ছি না। শুধু যারা অবৈধভাবে আছেন তাঁদের পাকিস্তান ছেড়ে যেতে হবে।’
পাকিস্তানে ৪০ লাখেরও বেশি আফগান অভিবাসী ও শরণার্থী রয়েছে। এর মধ্যে প্রায় ১৭ লাখই অবৈধ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তাদের অনেকে পাকিস্তানেই জন্মেছে এবং এখানেই জীবন কাটিয়েছে।
এর আগে অক্টোবরের শুরুতে ইসলামাবাদ সব অবৈধ অভিবাসীকে আগামী ১ নভেম্বরের মধ্যে পাকিস্তান ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়।
ইসলামাবাদ বলছে, আফগান শরণার্থীদের মধ্যে অনেকে অপরাধ, পাচার ও আত্মঘাতী বোমা হামলার সঙ্গে জড়িত থাকার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। চলতি বছরে ২৪ টির মধ্যে ১৪টি আত্মঘাতী বোমা হামলাতেই আফগানদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ইসলামাবাদের দাবি, জঙ্গিরা প্রশিক্ষণের জন্য আফগানিস্তানের মাটিকে ব্যবহার করে এবং পাকিস্তানের অভ্যন্তরে হামলার পরিকল্পনা করে।
তবে এ দাবি অস্বীকার করে কাবুল বলেছে, পাকিস্তানের নিরাপত্তা তাদের নিজস্ব বিষয়।
যেসব অভিবাসী স্বেচ্ছায় পাকিস্তান ছেড়ে যেতে চায় তাদের সরকারের পক্ষ থেকে সহায়তা করার আশ্বাস দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা তাদের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে দুই থেকে তিন দিনের খাদ্য ও স্বাস্থ্য সুবিধা দেওয়ার চেষ্টা করব।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি দেশটির প্রধান শান্তি আলোচক রুস্তেম উমেরভকে বিদেশি গোয়েন্দা সংস্থার প্রধানের দায়িত্ব দিয়েছেন। সোমবার (৩ আগস্ট) এই পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়। এর মধ্য দিয়ে দেশটির শীর্ষ পর্যায়ে চলমান রদবদলের ধারাবাহিকতায় আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এল।
২ মিনিট আগে
রেকর্ড শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড হয়েছে দক্ষিণ কোরিয়ায়। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ইয়াংসান শহরে রোববার তাপমাত্রা ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। ১৯০৪ সালে আধুনিক আবহাওয়া পর্যবেক্ষণ শুরুর পর এটিই দেশটিতে নথিভুক্ত সর্বোচ্চ তাপমাত্রা বলে জানিয়েছে কোরিয়া মেটিওরোলজিক্যাল...
১ ঘণ্টা আগে
কিছুদিন আগেই জেন-জিদের আন্দোলনের মুখে পড়ে পদত্যাগ করতে বাধ্য হন ভারতের শিক্ষামন্ত্রী। এই ঘটনা যখন সারা ভারতের রাজনীতি ও সমাজ ভাবনায় নতুন আলোড়ন সৃষ্টি করেছে, ঠিক তখনই জেন-জি ও জেন আলফা প্রজন্মের তরুণদের একত্রিত করে একটি বিশেষ অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে...
১ ঘণ্টা আগে
অন্যদের নির্বাচনে জয়ী করার কারিগর হিসেবে যার খ্যাতি ছিল, সেই ভোটকুশলী প্রশান্ত কিশোর এবার নিজেই সরাসরি ভোটের ময়দানে বড় চমক দেখালেন। বিজেপির দীর্ঘদিনের শক্তিশালী দুর্গ হিসেবে পরিচিত বিহারের বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয় ছিনিয়ে নতুন বিধায়ক নির্বাচিত হয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে