
কিছুদিন আগেই জেন-জিদের আন্দোলনের মুখে পড়ে পদত্যাগ করতে বাধ্য হন ভারতের শিক্ষামন্ত্রী। এই ঘটনা যখন সারা ভারতের রাজনীতি ও সমাজ ভাবনায় নতুন আলোড়ন সৃষ্টি করেছে, ঠিক তখনই জেন-জি ও জেন আলফা প্রজন্মের তরুণদের একত্রিত করে একটি বিশেষ অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে ইন্ডিয়াস ইন্টারন্যাশনাল মুভমেন্ট টু ইউনাইট ন্যাশনস (আইআইএমইউএন)।
সংগঠনটির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বার্ষিক কনফারেন্সে প্রধান বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতকে।
এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, আগামী ৬ আগস্ট মুম্বাইয়ের স্বনামধন্য ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’-এ এই বিশেষ সেশনটি অনুষ্ঠিত হবে। আয়োজক সূত্রে জানা গেছে, আইআইএমইউএনের অ্যানুয়াল চ্যাম্পিয়নশিপ কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের ১০০টিরও বেশি শহর থেকে আসা ২ হাজারের বেশি হাইস্কুল শিক্ষার্থী অংশ নেবে।
১৫ থেকে ১৯ বছর বয়সী এই তরুণ প্রতিনিধিরা ভারতের অন্যতম বৃহৎ যুব নেতৃত্বাধীন এই আয়োজনে সরাসরি অংশগ্রহণ করবে। অনুষ্ঠানে আরএসএস প্রধান মোহন ভাগবতের মূল বক্তব্যের বিষয় নির্ধারণ করা হয়েছে—‘দ্য রোল অব ইয়ুথ ইন ইউনাইটিং দ্য ওয়ার্ল্ড, দ্য ইন্ডিয়ান ওয়ে’ (ভারতীয় ধারায় বিশ্বকে ঐক্যবদ্ধ করতে তরুণদের ভূমিকা)।
২০১১ সালে ঋষভ শাহ প্রতিষ্ঠা করেন ইন্ডিয়াস ইন্টারন্যাশনাল মুভমেন্ট টু ইউনাইট ন্যাশনস (আইআইএমইউএন)। এটি একটি পাবলিক অ্যাফেয়ার্স প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য হলো ‘ভারতের ভাবনা’ বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়ে বিশ্বকে একসুতোয় বাঁধা এবং ভবিষ্যতের নেতাদের আজই সচেতন করে তোলা।
দীর্ঘ ১৫ বছর ধরে মূলত ১৫ থেকে ২৪ বছর বয়সী তরুণেরাই পুরো সংস্থা পরিচালনা করে আসছে। এখান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত বহু শিক্ষার্থী ও উদ্যোক্তা পরবর্তীতে নির্বাচিত জনপ্রতিনিধি, সিভিল সার্ভিস কর্মকর্তা, লেখক, আইনজীবী, অভিনেতা এবং সফল ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেছেন।
আইআইএমইউএন প্রতিষ্ঠাতা ঋষভ শাহ বলেন, ‘নেতৃত্ব মানে কেবল নতুন প্রজন্মকে পথ দেখানো নয়, তাদের কথা শোনাও বটে। ভারতের বর্তমান গতিপথে এই মুহূর্তে এমন একটি সংলাপের প্রয়োজনীয়তা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।’
আইআইএমইউএন প্রতি বছর ১৫-২৪ বছর বয়সী তরুণদের মাধ্যমে ১০৮টি সম্মেলন আয়োজন করে, যেখানে ১১-১৯ বছর বয়সী শিক্ষার্থীরা স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা-বিতর্ক করে থাকে। বর্তমানে ভারতের ২৭৫টি শহর এবং বিশ্বের ৪০টি দেশে কার্যক্রম রয়েছে সংগঠনটির। প্রায় দেড় লাখের বেশি স্কুল-কলেজের মাধ্যমে আজ পর্যন্ত সাড়ে ৭ কোটিরও বেশি তরুণের কাছে পৌঁছেছে সংস্থাটি।
এই আন্তর্জাতিক যুব সংস্থার উপদেষ্টা পর্ষদে রয়েছেন ভারতের প্রথম সারির ব্যক্তিত্বরা। তাঁদের মধ্যে অন্যতম—শিল্পপতি ও ব্যবসায়ী অজয় পিরামল, দীপক পারেখ, নাদির গোদরেজ, কংগ্রেস সাংসদ শশী থারুর, সাবেক প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বলিউড পরিচালক করণ জোহর, পি টি উষা এবং সশস্ত্র বাহিনীর সাবেক প্রধানগণ।

রেকর্ড শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড হয়েছে দক্ষিণ কোরিয়ায়। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ইয়াংসান শহরে রোববার তাপমাত্রা ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। ১৯০৪ সালে আধুনিক আবহাওয়া পর্যবেক্ষণ শুরুর পর এটিই দেশটিতে নথিভুক্ত সর্বোচ্চ তাপমাত্রা বলে জানিয়েছে কোরিয়া মেটিওরোলজিক্যাল...
১ ঘণ্টা আগে
অন্যদের নির্বাচনে জয়ী করার কারিগর হিসেবে যার খ্যাতি ছিল, সেই ভোটকুশলী প্রশান্ত কিশোর এবার নিজেই সরাসরি ভোটের ময়দানে বড় চমক দেখালেন। বিজেপির দীর্ঘদিনের শক্তিশালী দুর্গ হিসেবে পরিচিত বিহারের বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয় ছিনিয়ে নতুন বিধায়ক নির্বাচিত হয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘর, কৃষিজমি ও ধর্মীয় প্রতিষ্ঠানে অব্যাহত সহিংসতা ও উচ্ছেদের নেপথ্যে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে একটি চরমপন্থী ও উগ্র-জাতীয়তাবাদী গোষ্ঠী—হিলটপ ইয়ুথ। ইসরায়েলি কর্তৃপক্ষের অগোচরে ও অনেক ক্ষেত্রে তাদের প্রত্যক্ষ-পরোক্ষ সমর্থনে পশ্চিম তীরের পাহাড়ি...
৩ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে চলমান সংঘাত আরও তীব্র হলে ইসরায়েলকে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করার মতো পর্যাপ্ত অস্ত্র যুক্তরাষ্ট্রের হাতে নেই—এমন সতর্কবার্তা দিয়েছেন খোদ মার্কিন সামরিক বাহিনীর এক শীর্ষ জেনারেল। বিষয়টি নিয়ে পেন্টাগনে পাঠানো একটি গোপন স্মারকলিপি ফাঁস হওয়ার পর তা প্রকাশ্যে এসেছে।
৫ ঘণ্টা আগে