
নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দেওয়া সেই ব্যক্তি আটক হয়েছেন।
ইমিগ্রেশন পুলিশ আজ রোববার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে আটক করে গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে তুলে দিয়েছে।
ডিবি পুলিশ উত্তরা বিভাগ থেকে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গতকাল শনিবার বিএনপির মহাসমাবেশ ও সংঘর্ষের পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নেতা ইশরাক হোসেনের সঙ্গে এক ব্যক্তির ভিডিও ও ছবি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
পরে ঢাকায় মার্কিন দূতাবাস থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, মিয়ান আরাফি নাম বলা ওই ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনী উপদেষ্টা নন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের হয়ে কথা বলেন না। তিনি ব্যক্তিগতভাবে ওখানে গিয়েছেন।
পরে বিএনপি থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, ওই ব্যক্তিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ইশরাক হোসেন চেনেন না।
সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) হাসান সারওয়ার্দী ওই ব্যক্তিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালায়ে নিয়ে গিয়ে পরিচয় করিয়ে দেন বলে দাবি করেছেন ইশরাক।

স্থানীয়রা জানান, এর আগেও চুরির ঘটনায় নাইম গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন। কারাগার থেকে বের হওয়ার পর পুনরায় তিনি চুরি-ডাকাতিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। জগৎপট্টি, জগন্নাথকাঠি ও শর্ষিনা ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় তাঁর বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে বলে দাবি স্থানীয়দের।
১৮ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক পর্যায়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির সংখ্যা ধারাবাহিকভাবে কমে যাচ্ছে। ভর্তির পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যাচ্ছে, কয়েক বছর বিদেশি শিক্ষার্থী ভর্তিতে ইতিবাচক প্রবণতা দেখা গেলেও সর্বশেষ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে কোনো বিদেশি শিক্ষার্থী ভর্তি হননি।
৭ ঘণ্টা আগে
খুলনা মহানগরীতে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। গত এক সপ্তাহে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। এরই মধ্যে চার ওয়ার্ডকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ (রেড জোন) হিসেবে চিহ্নিত করে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান জোরদার করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)।
৮ ঘণ্টা আগে
কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের পেছনের ফটক। এই ফটক ঘেঁষে ৯টি এবং ২০০ গজের মধ্যে গড়ে উঠেছে অর্ধশতাধিক ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক। শুধু জেলা সদরের এই হাসপাতাল নয়, ১২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের চিত্র একই। প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশে রয়েছে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক।
৮ ঘণ্টা আগে