বিশ্বকাপে দুই তাসমান প্রতিবেশীর লড়াই আজ। কিছু ক্ষেত্রে বেশ মিল থাকায় নিউজিল্যান্ডের ক্রিকেটাররা প্যাট কামিন্সের কাছে ‘প্রতিবেশী’র চেয়েও বেশি কিছু—অনেকটা সতীর্থের মতো! সেমিফাইনালের সম্ভাবনা জিইয়ে রাখতে সেই কিউই ‘সতীর্থদের’ই আজ হারাতে চায় অস্ট্রেলিয়া।
দুই দল এরই মধ্যে পাঁচটি করে ম্যাচ খেলেছে। চারটি জিতেছে নিউজিল্যান্ড। তিনটি অস্ট্রেলিয়া। একটা জয় কম পাওয়ায় শেষ চারের দৌড়ে থাকার জন্য কিউইদের চেয়ে তাদের জয়টাই বেশি জরুরি। বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান অবশ্য এগিয়ে রাখছে তাদের। ১১ ম্যাচের ৮টিতেই জিতেছে অস্ট্রেলিয়া। আজও জিততে চায় অজিরা। তবে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তাসমান প্রতিবেশীদের মধ্যে নিজেদেরই একটা ছায়া দেখতে পাওয়ার কথা বললেন কামিন্স, ‘আমি মনে করি, বেশির ভাগ কিউইই খুব শান্ত, সেদিক থেকে খুবই মিল আমাদের সঙ্গে। এই কিউই ক্রিকেটারদের সঙ্গে আমরা অনেক ক্রিকেট খেলেছি। তাদের অনেকেই আবার সত্যিকারের ভালো সতীর্থ। আর এটাই জয়ের জন্য উদ্দীপ্ত করবে আপনাকে। তীব্র লড়াই হবে।’
এই নিউজিল্যান্ডকে হারিয়েই ২০১৫ সালে বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। সেই দলের মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, জশ হ্যাজলউডরা এখনো অস্ট্রেলিয়া দলে। সেই ফাইনালে খেলা কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি, টিম সাউদিরাও আছেন কিউই দলে। পরস্পরকে জানলেও তাই আজকের ম্যাচে ভালোই প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করেন অস্ট্রেলীয় অধিনায়ক।
অস্ট্রেলিয়া চলতি টুর্নামেন্টে সব শেষ তিন ম্যাচ জিতলেও তাদের শুরুটা হয়েছিল টানা হারে। কামিন্স খুশি বাজে ফর্মটা তাঁরা পেছনে ফেলে এসেছেন বলে। অস্ট্রেলীয় অধিনায়কের ভাষায়, ‘আমরা শুধু যে প্রথম দুটি ম্যাচ জিততে পারিনি, তা নয়; আমার বিশ্বাস, ওই দুই ম্যাচে যেভাবে চেয়েছিলাম, সেভাবে খেলতেও পারিনি আমরা। তবে আমি মনে করি, শেষ কয়েক ম্যাচে অধিকতর আক্রমণাত্নক খেলেছি আমরা, সেটা ব্যাটিংয়ে, বোলিংয়েও।’
ব্যাটিংয়ে সেই আগ্রাসনের ফলই ডাচদের বিপক্ষে গ্লেন ম্যাক্সওয়েলের ৪০ বলে সেঞ্চুরি, যা টুর্নামেন্টের ইতিহাসেরই দ্রুততম। এই আগ্রাসী অস্ট্রেলিয়াকে কোন দলেরই না ভয়!
নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক টম লাথাম তো বলেই ফেললেন, ‘এই মুর্হূতে তারা দুর্দান্ত ক্রিকেট খেলছে। শুরুটা যদিও তাদের পছন্দমতো হয়নি; কিন্তু শেষ তিন ম্যাচে তারা যে ফর্ম দেখিয়েছে, সেটাই অস্ট্রেলিয়া, যা জানি আমরা।’
এই ‘জানা’র পরও হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা লাথামের, ‘ট্রান্স-তাসমান দ্বৈরথ সত্যিই বিশেষ কিছু। আর আমি মনে করি, শুধু ক্রিকেটেই নয়, সব খেলাতেই এই দ্বৈরথ।’

কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। আতলেতিকো মাদ্রিদের কাছে ৪-০ গোলে হেরে ফাইনালে ওঠার পথটা ভীষণ কঠিন করে ফেলেছে কাতালানরা। এরপরও ফাইনালের আশা ছাড়ছেন না দলটির প্রধান কোচ হান্সি ফ্লিক। অসম্ভবকে সম্ভব করে শিরোপা নির্ধারণী ম্যাচে পা রাখতে চান তিনি।
৬ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক সঞ্জু স্যামসনের কাছেই হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাঁর অপরাজিত ৯৭ রানের ইনিংসে জয় নিশ্চিত হয় ভারতের। ম্যাচজয়ী ইনিংস খেলা স্যামসনের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ও বাসিত আলী।
৬ ঘণ্টা আগে
সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে ১৯৫ রানের পুঁজি নিয়েও শেষ রক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৫ উইকেটের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ক্যারিবীয়রা। ফাফ ডু প্লেসি এবং অনিল কুম্বলের মতে, রান কম করায় হেরেছে ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।
৮ ঘণ্টা আগে
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
৯ ঘণ্টা আগে