করোনা মহামারির সময়ে নিম্নবিত্ত মানুষ বিধিনিষেধের শৃঙ্খল থেকে কীভাবে উত্তরণ পায়, তা কল্পকাহিনির চেয়ে কোনো অংশে কম ছিল না। পুরো শহরে লকডাউন, ঘরে নেই খাবার! কী হবে উত্তমের?
উত্তম ও তার বিড়ালের বিধিনিষেধের সময় বেঁচে থাকার এবং মানবতাকে বাঁচিয়ে রাখার গল্প নিয়েই চরকি অরিজিনাল সিরিজ ‘প্রচলিত’র দ্বিতীয় গল্প ‘বিলাই’। পরিচালনা করেছেন নির্মাতা মো. আবিদ মল্লিক।
‘প্রচলিত’ সিরিজটিতে মোট পাঁচটি পর্ব রয়েছে। প্রতি বৃহস্পতিবার মুক্তি পাবে একটি করে নতুন পর্ব। এরই মধ্যে মুক্তি পেয়েছে ২৫ মিনিটের ‘রিংটোন’। আগামীকাল, অর্থাৎ ২৬ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘বিলাই’। বেওয়ারিশ (২৬ মিনিট), কলিংবেল (২৯ মিনিট) ও হাতবদল (১৮ মিনিট) দর্শক চরকিতে দেখবে আগামী ২, ৯ ও ১৬ নভেম্বর। সমাজে প্রচলিত বা প্রবাদবাক্য, অর্থাৎ যেসব কথা লোকমুখে প্রচারিত, সেগুলো নিয়ে এগিয়েছে সিরিজটির কাহিনি।
সিরিজটিতে অভিনয় করেছেন মোস্তফা মন্ওয়ার, ইয়াশ রোহান, সাদিয়া আয়মান, বায়োজিদ হক জোয়ার্দার, রফিউল কাদের রুবেল, মাহমুদ আলম, তনয় বিশ্বাস, রাফায়েতুল্লাহ সোহান, শাহানা রহমান সুমি, খালিদ হাসান রুমি, আশরাফুল আশীষ, অশোক বেপারীসহ আরও অনেকে।
উত্তম চরিত্রে অভিনয় করেছেন আব্দুল্লাহ আল সেন্টু। সঙ্গে ২৩ মিনিটের এই ‘বিলাই’তে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে ফারিন খানকে।
এই সিরিজে সেন্টু তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বলেন, ‘গল্পের নাম বিলাই শুনেই ভালো লেগেছিল। ছোটবেলায় শোনা নানা ভৌতিক ও অলৌকিক গল্পের মতো একটা গল্প এটা। জীবনের ক্রাইসিসের মুহূর্ত একটা ভিন্ন ওয়েতে তুলে ধরা হয়েছে এই গল্পে।’
সহশিল্পী হিসেবে বিড়ালের সঙ্গে কাজ করা কেমন চ্যালেঞ্জের ছিল তা জানিয়ে সেন্টু বলেন, ‘অন্যান্য প্রাণীর চেয়ে বিড়ালের সঙ্গে বন্ধুত্ব করাটা একটু কঠিন ও সময় সাপেক্ষ। বিড়ালের সঙ্গে কাজ করতে গিয়ে কামড় ও খামচি খেয়েছি। তবে শেষ পর্যন্ত কাজটা খুব ভালোভাবে ও আনন্দ নিয়ে শেষ করতে পেরেছি।’
সিরিজটি নিয়ে নির্মাতা আবিদ মল্লিক বলেন, ‘কাজের প্রয়োজনেই দেশের বিভিন্ন জায়গায় যেতে হয়। প্রচলিতর গল্পগুলোর ভাবনা এইভাবেই হাঁটতে, চলতে, কখনো মানুষের মুখে, কখনো পড়ে, কিছু শৈশব থেকে ভাবনায় গেঁথে গেছে। সেই ভাবনাগুলোকেই সমসাময়িকায়তার চাদরে জড়িয়ে চেষ্টা করেছি এই সময়কে প্রতিফলিত করার।’
চলতি বছরের জুলাই-আগস্টে সিরিজটির শুটিং হয়েছে ঢাকা, মানিকগঞ্জ ও সাভারের বিভিন্ন লোকেশনে। সিরিজটির সিনেমাটোগ্রাফি করেছেন রাজু রাজ। মিউজিক ও ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন খৈয়াম সানু সন্ধি। সম্পাদনার কাজটি করেছেন সবুজ শেখ। কালার গ্রেডিংয়ে ছিলেন আশরাফুল আলম ও সাউন্ড ডিজাইন করেছেন রিপন নাথ।

শিশু-কিশোরদের সংগীত প্রতিভার খোঁজে আরটিভি আয়োজন করে রিয়েলিটি শো ‘আরটিভি লিটল স্টার: আগামীর কণ্ঠস্বর’। এখন চলছে এই শোর দ্বিতীয় সিজনের কার্যক্রম। গতকাল প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে থাকা সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপার বিরুদ্ধে শুটিং ফাঁসানোর অভিযোগ তুলেছে আরটিভি।
২১ ঘণ্টা আগে
একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন সংগীতশিল্পী আলম আরা মিনু। গতকাল প্রকাশিত হয়েছে ‘কৃষ্ণ কালা’ শিরোনামের একটি গান। চলতি মাসেই প্রকাশ করা হবে তাঁর গাওয়া আরও বেশ কয়েকটি মৌলিক গান। ডিপি মিউজিক বাংলা নামের ইউটিউব চ্যানেলে গতকাল প্রকাশ করা হয়েছে কৃষ্ণ কালা গানটি। লিখেছেন ও সুর করেছেন প্রসেনজিৎ মণ্ডল।
১ দিন আগে
যাত্রা শুরুর মাত্র চার বছরের মাথায় আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেল হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসনের রূপচর্চাবিষয়ক ব্র্যান্ড ‘দ্য আউটসেট’। ২৮ সেপ্টেম্বর ব্র্যান্ডটির অফিশিয়াল ওয়েবসাইটে এক বার্তার মাধ্যমে কার্যক্রম গুটিয়ে নেওয়ার এই ঘোষণা দেওয়া হয়।
১ দিন আগে
টিভি আর ওটিটির সীমানা পেরিয়ে এবার বড় পর্দায় রাজত্ব করতে আসছে বিশ্বখ্যাত ফ্যান্টাসি সিরিজ ‘গেম অব থ্রোনস’। জর্জ আর আর মার্টিনের ‘আ সং অব আইস অ্যান্ড ফায়ার’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে এ সিরিজের প্রথম সিনেমা ‘গেম অব থ্রোনস: এগন’স কনকোয়েস্ট’।
১ দিন আগে