
বিভিন্ন দেশের ওপর প্রভাব ফেলতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বাড়াবাড়ির কারণে ডলার দুর্বল হচ্ছে বলে মনে করেন ইলন মাস্ক। বিশ্বজুড়েই লেনদেনে মার্কিন মুদ্রার ব্যবহার কমছে। সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম এক্সের ‘টুইটার স্পেসে’ প্রখ্যাত মার্কিন উদ্যোক্তা ডেভিড স্যাচের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
টেসলা, স্পেসএক্স ও এক্সের মালিক ইলন মাস্ক বলেন, ‘আপনারা এখন দেখবেন যে, বিশ্বের অনেক দেশই ডি-ডলারাইজেশন বা ডলারে লেনদেন কমানো বা বাতিল করার দিকে এগিয়ে যাচ্ছে। কারণ, আমরাই (যুক্তরাষ্ট্র) এমনটা করতে বাধ্য করেছি। এমনকি (যুক্তরাষ্ট্রের চির বৈরী বলে পরিচিত) রাশিয়া, চীন ও ইরান ছাড়াও আরও অনেক দেশই এই পথে হাঁটছে।’
রুশ সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে বলা হয়েছে, টুইটার স্পেসের ওই আলোচনায় বিশ্বের বিভিন্ন দেশের বাণিজ্যের মধ্যে গুণগত পরিবর্তনের কথা উল্লেখ করেন। বিশেষ করে উদাহরণ হিসেবে তিনি ব্রিকস জোটের দেশগুলোর কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘এসব দেশ বাণিজ্যের ক্ষেত্রে আজ ডলারকে প্রাধান্য না দেওয়ার চেষ্টা করছে এটি তারা নিজ থেকে বেছে নেয়নি। কিন্তু ইউক্রেনকে কেন্দ্র করে মস্কোর বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞা মালার মাধ্যমে এই সিদ্ধান্ত নিতে তাদের বাধ্য করা হয়েছে।’
টেসলার প্রধান নির্বাহী বলেন, ‘ব্রাজিল বা ভারতের মতো অনেক দেশই রাশিয়ার সঙ্গে এখনো লেনদেন করতে চায়। কিন্তু তারা এটি ডলারে করতে পারবে না, তার মানে হলো—আমরা তাদের ডলারের বদল অন্য কোনো মুদ্রায় লেনদেন করতে বাধ্য করছি। এর মাধ্যমে বিশ্বজুড়ে ডলারের প্রাধান্য হ্রাস পাচ্ছে।’
বিশ্বের বিভিন্ন দেশের বিপুলসংখ্যক অর্থনীতিবিদ বারবার সতর্ক করে বলেছেন, ডলারভিত্তিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর আধিপত্য ও মার্কিন আগ্রাসী অর্থনৈতিক নীতি বিশ্বজুড়ে অনেক দেশকেই ডলারে লেনদেন বাতিল করতে ও বাণিজ্যে স্থানীয় মুদ্রা ব্যবহারে উৎসাহিত করবে।

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস। সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে ঢাকা-দুবাই-ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা।
৮ ঘণ্টা আগে
পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি বলেছেন, একীভূতকরণ প্রক্রিয়া নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাবে।
৯ ঘণ্টা আগে
আসন্ন পবিত্র ঈদুল ফিতরে তৈরি পোশাকসহ বিভিন্ন খাতের কারখানার শ্রমিক-কর্মকর্তাদের বেতন-বোনাস দিতে কারখানামালিকেরা নগদ সহায়তা ও এক মাসের বেতনের সমপরিমাণ অর্থ সহজ শর্তে ঋণ হিসেবে পাচ্ছেন। ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় এই উদ্যোগ নিয়েছে।
১২ ঘণ্টা আগে
২ মার্চ থেকে ৪ মার্চ ইফতার থেকে সাহরি পর্যন্ত ঢাকার প্রাণকেন্দ্র আলোকিতে এনেক্স কমিউনিকেশনস লিমিটেড আয়োজন করেছে মুনলাইট ফেস্টিভ্যাল ২.০। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
১৬ ঘণ্টা আগে