২০০৬ সালে মান্নার বিপরীতে প্রথম নায়িকা হিসেবে অভিনয় করেন জিনাত শানু স্বাগতা। সিনেমার নাম ‘শত্রু শত্রু খেলা’। সিনেমা জনপ্রিয় হলেও স্বাগতাকে নিয়মিত পাওয়া যায়নি বড় পর্দায়। গত বছর ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমায় প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। এ বছর তাঁকে পাওয়া যাবে দুই সিনেমায়। একটি অরুণা বিশ্বাসের ‘অসম্ভব’, অন্যটি মিশুক মনিরের ‘দেয়ালের দেশ’। সেন্সর ছাড়পত্র পাওয়ার পর দুটি সিনেমাই আছে মুক্তির অপেক্ষায়।
অসম্ভব সিনেমায় যাত্রাপালার নায়িকা চরিত্রে অভিনয় করেছেন স্বাগতা। এতে পাঁচটি চরিত্রে দেখা যাবে তাঁকে। সিনেমাটি নিয়ে স্বাগতা বলেন, ‘অসম্ভব সিনেমায় আমাদের মহান মুক্তিযুদ্ধ, পরিবার ও যাত্রাপালার ঐতিহ্য তুলে ধরা হয়েছে। পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো সুন্দর গল্পের সিনেমা। গল্পের প্রয়োজনে পাঁচটি চরিত্রে অভিনয় করেছি। অভিনয় করার যথেষ্ট সুযোগ ছিল। আশা করি দর্শকের ভালো লাগবে। সিনেমাটি এ মাসেই মুক্তি পাওয়ার কথা ছিল। শেষ মুহূর্তে তারিখ পরিবর্তন করা হয়েছে। আশা করছি শিগগির নতুন তারিখ ঘোষণা করা হবে।’
এ সিনেমায় আরও অভিনয় করেছেন সোহানা সাবা, গাজী আব্দুন নূর, আবুল হায়াত, অরুণা বিশ্বাস প্রমুখ। অসম্ভব সিনেমা নিয়ে কথা বললেও দেয়ালের দেশ সিনেমার গল্প ও চরিত্র নিয়ে এখনই কিছু বলতে নারাজ স্বাগতা। তাঁর ভাষ্য, সিনেমাটির গল্প সবাইকে চমকে দেবে। টিজার, ট্রেলার রিলিজের আগে সিনেমাটি নিয়ে কথা বলতে চাইছি না। সিনেমাটি সবার ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’
দেয়ালের দেশ সিনেমাটিও এ বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা মিশুক মনি। সিনেমায় স্বাগতার সঙ্গে আরও আছেন শরিফুল রাজ, শবনম বুবলী প্রমুখ।
অভিনয়ের পাশাপাশি আবারও গান নিয়ে ব্যস্ত হয়েছেন স্বাগতা। এ বছর প্রকাশ করেছেন নতুন দুটি গান। আরও কয়েকটি গান প্রকাশের পরিকল্পনা করছেন। কয়েক দিন আগে নতুন সম্পর্কে জড়িয়েছেন স্বাগতা। এ বছরেই বিয়ে সেরে সংসার সাজাতে চান তিনি। আর হবু স্বামীর নামটা জানাতে চান তখন। এর আগে ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর ভালোবেসে চিত্রগ্রাহক রাশেদ জামানকে বিয়ে করেছিলেন স্বাগতা। ২০২১ সালের ১৬ ডিসেম্বর ভেঙে যায় সেই সংসার।

আজ শনিবার (১৫ আগস্ট) ভোর ৬টার দিকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় মডেল ও অভিনেত্রী রিধিকাকে উদ্ধার করা হয়। তাঁকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
১১ ঘণ্টা আগে
ঢাকায় আসছেন আর্জেন্টিনার ফুটবলার ক্লদিও ক্যানিজিয়া। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে তিনটি ফুটবল বিশ্বকাপ খেলেছেন তিনি। সতীর্থ ছিলেন ডিয়েগো ম্যারাডোনা, গ্যাব্রিয়েল বাতিস্তুতাদের মতো খেলোয়াড়। ক্যানিজিয়াকে সম্মান জানিয়ে আয়োজন করা হচ্ছে ‘সকারামা’ শিরোনামের কনসার্ট।
২০ ঘণ্টা আগে
দীপ্ততে আসছে বাংলা ভাষায় ডাবিং করা নতুন তুর্কি ড্রামা সিরিজ ‘কারা সেভদা’। ভালোবাসা, আত্মত্যাগ ও পারিবারিক রহস্যের এই আবেগঘন কাহিনির বাংলায় নাম রাখা হয়েছে ‘অনন্ত ভালোবাসা’। প্রচার শুরু হচ্ছে আজ থেকে।
২১ ঘণ্টা আগে
শেষ হয়ে গেছে অ্যানিমেশন সিরিজ গোপাল ভাঁড়—এক মাস ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এমন খবর। গোপাল ভাঁড় শেষ হওয়ার খবরে নেটিজেনরা আবেগঘন পোস্ট দিলেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যাচ্ছিল না চ্যানেল কর্তৃপক্ষের কাছ থেকে।
২১ ঘণ্টা আগে