Ajker Patrika

মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ

বিনোদর ডেস্ক
মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ
‘মাস্টারপ্ল্যান’ সিনেমার দৃশ্য

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।

বীরাঙ্গনা ২ (বাংলা সিরিজ)

মুক্তি: হইচই (১৫ অক্টোবর)

অভিনয়: সন্দীপ্তা সেন, প্রীতি সরকার, তথাগত চৌধুরী

গল্পসংক্ষেপ: প্রথম সিজনে নববিবাহিত কনেদের ধারাবাহিক খুনের রহস্য উদ্‌ঘাটন করেছিল পুলিশ কর্মকর্তা চিত্রা বসু। দ্বিতীয় সিজনের গল্পে শহরের বিভিন্ন প্রান্তে খুন হচ্ছে বিউটি ইনফ্লুয়েন্সাররা। এ মামলার তদন্তে আবারও মাঠে নামে চিত্রা।

তেনজিং (ইংরেজি সিনেমা)

মুক্তি: অ্যাপল টিভি (১৬ অক্টোবর)

অভিনয়: গেনডেন ফুনসুক, টম হিডলস্টন, উইলেম ড্যাফো

গল্পসংক্ষেপ: এভারেস্ট জয়ের ইতিহাসে এডমন্ড হিলারির নাম যতটা উচ্চারিত হয়, নেপথ্যের নায়ক তেনজিং নোরগের জীবনের গল্প ততটা সামনে আসেনি। তেনজিংয়ের সেই অজানা অধ্যায় উঠে এসেছে এ সিনেমায়।

মানি ট্র্যাপ: দ্য কারুন ট্রেজার (তুর্কি সিরিজ)

মুক্তি: নেটফ্লিক্স (১৬ অক্টোবর)

অভিনয়: ইলমাজ এরদোয়ান, কিভান্স তাতলিতুগ, দেমেত আকবাগ

গল্পসংক্ষেপ: কুখ্যাত প্রতারক আসীম নোয়ান হঠাৎ একটি পৌরাণিক মানচিত্র খুঁজে পায়, যেটি কারুনের গুপ্তধনের সঙ্গে যুক্ত। মানচিত্রটি পাওয়ার পর আসীম তার গ্যাংকে একত্র করে গুপ্তধন খোঁজার মিশনে নামে। কিন্তু তার পেছনে লাগে আন্তর্জাতিক পর্যায়ের পেশাদার গুপ্তধন শিকারিরা।

মাস্টারপ্ল্যান (ইংরেজি সিনেমা)

মুক্তি: প্রাইম ভিডিও (১৬ অক্টোবর)

অভিনয়: স্ট্যানলি টুচি, সিমোনা তাবাসকো, ভিক্টর বেলমন্ডো

গল্পসংক্ষেপ: এক চোর মোনালিসা চিত্রকর্ম চুরির ছক কষে। এ জন্য দুজন তরুণ-তরুণীকে দলে নেয় সে। একজন হ্যাকার, অন্যজন বিস্ফোরক বিশেষজ্ঞ। তবে অতীতের একটি সত্য ঘটনা সামনে আসায় তাদের মধ্যে মতানৈক্য দেখা দেয়।

দ্য ডিপ্লোম্যাট সিজন ৪ (ইংরেজি সিরিজ)

মুক্তি: নেটফ্লিক্স (১৫ অক্টোবর)

অভিনয়: কেরি রাসেল, অ্যালিসন জ্যানি, রুফাস সিউয়েল

গল্পসংক্ষেপ: চতুর্থ সিজনের কেন্দ্রে থাকবে পরিবর্তনশীল আন্তর্জাতিক জোট এবং লন্ডন ও ওয়াশিংটনের উচ্চপর্যায়ের কূটনৈতিক আলোচনা। মার্কিন প্রশাসন যখন একের পর এক জটিল পররাষ্ট্রনীতির সংকটের মুখোমুখি, তখন পেশাগত এসব গুরুদায়িত্ব পালনের পাশাপাশি ওয়াইলার দম্পতিকে তাদের দাম্পত্য সম্পর্কও সামলাতে হয়। সম্পর্ক আর দায়িত্বের টানাপোড়েনে এগিয়ে যায় গল্প।

ভিশনকোয়েস্ট (ইংরেজি সিরিজ)

মুক্তি: ডিজনি প্লাস (১৪ অক্টোবর)

অভিনয়: পল বেটানি, জেমস স্পেডার

গল্পসংক্ষেপ: সুপারহিরো ভিশন এখন আত্মগোপনে থেকে নিজের অতীত ও আসল পরিচয় খোঁজার চেষ্টা করছে। কিন্তু হঠাৎ তাকে হত্যার জন্য পুরস্কার ঘোষণা করা হলে, প্রাণ বাঁচাতে এক রহস্যময় কিশোরকে সঙ্গে নিয়ে পালাতে শুরু করে সে। এ পরিস্থিতিতে ভিশনের অবচেতন মনে হানা দেয় আলট্রন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ