বিশ্বে স্মার্টফোনের বিক্রি কমে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে স্মার্টফোনের বিক্রি ৮ শতাংশ কমেছে। তৃতীয় ত্রৈমাসিকের হিসাবে এক দশকে বিক্রিতে এমন পতন দেখা যায়নি। অ্যাপল ও স্যামসাংয়ের মতো জনপ্রিয় ব্র্যান্ডের ফোনগুলোর চাহিদা কমায় এমন পরিস্থিতি। গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্টকে উদ্ধৃত করে রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বাজারে বিক্রি কমার দিক থেকে গত তিন বছরে শীর্ষ পাঁচটি ব্র্যান্ডের মধ্যে চীনের শাওমি, অপ্পো ও ভিভো কোম্পানি রয়েছে।
বাজারের চলমান মন্দা কোম্পানিগুলোর আয় কমাবে বলে এই প্রতিবেদন থেকে আশঙ্কা ছড়িয়ে পড়ছে। কারণ, তৃতীয় প্রান্তিকে অ্যাপলের বিক্রি ৮ শতাংশ কমেছে। আরেক শীর্ষস্থানীয় ব্র্যান্ড স্যামসাংয়ের বিক্রি কমেছে ১৩ শতাংশ।
তবে এই ত্রৈমাসিকেই অ্যাপলের প্রতিদ্বন্দ্বী কোম্পানি চীনের হুয়াওয়ের বাজারে দখল বেড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার মধ্যে উন্নত চিপ দিয়ে মেট ৬০ প্রো স্মার্টফোন তৈরি করে হুয়াওয়ে বিশ্বকে হতবাক করে দিয়েছে।
তবে দ্বিতীয় ত্রৈমাসিকের হিসাবে বিশ্বে স্মার্টফোনের বিক্রি ২ শতাংশ বেড়েছে। তাই ধারণা করা হচ্ছে, গত দুই বছর ধরে বিক্রিতে টানা পতনের চক্র এই তিন মাসে থামবে।
গত সেপ্টেম্বরে আইফোন ১৫ সিরিজ বাজারে আসায় যুক্তরাষ্ট্র, ইউরোপ ও কোরিয়ার মতো উন্নত বাজারে প্রবৃদ্ধি আনতে সাহায্য করবে।
কাউন্টারপয়েন্টকে বলছে, সেপ্টেম্বরের বাজারে আসার পর থেকে আইফোন ১৫ সিরিজের প্রভাব বছরের শেষ পর্যন্ত অব্যাহত থাকবে।
এ ছাড়া ভারতের সামনের উৎসব মৌসুমে চীনে নভেম্বরে বিশেষ মূল্যছাড়ের সময়ে এবং বিশ্বের বিভিন্ন দেশে বছরের শেষ দিকে স্মার্টফোনের বিক্রি ঘুরে দাঁড়াতে পারে।
বিশ্বের অন্যান্য জায়গার চেয়ে দুই বছরে এখন পর্যন্ত উন্নয়নশীল বাজারগুলোতে স্মার্টফোন বিক্রি ভালো হয়েছে। কাউন্টারপয়েন্টের তথ্য অনুসারে, তৃতীয় ত্রৈমাসিকে মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় বাজার বেড়েছে।

ক্যাসপারস্কির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে এশিয়া-প্যাসিফিকের আট দেশে আক্রান্ত প্রতি ব্যবহারকারীর শনাক্ত মোবাইল হুমকি ৪৯ শতাংশ বেড়েছে। বাংলাদেশে শনাক্ত মোবাইল হুমকি ১০৮ শতাংশ বেড়ে ১ হাজার ৮৫৯টিতে পৌঁছেছে।
৩ ঘণ্টা আগে
প্রায় এক দশকের অপেক্ষা। অবশেষে আজ বুধবার বাজারে আসতে যাচ্ছে অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন। সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, ৭. ৮ ইঞ্চি অভ্যন্তরীণ ডিসপ্লে, ৫. ৫ ইঞ্চি বাইরের স্ক্রিন এবং উন্নত হিঞ্জসহ ডিভাইসটির সম্ভাব্য দাম ২ হাজার ১৯৯ ডলার পর্যন্ত হতে পারে।
৬ ঘণ্টা আগে
হোয়াটসঅ্যাপ নিয়ে এল নতুন ফিচার। জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মটিতে অ্যাকাউন্ট না থাকা ব্যক্তিকেও এই অ্যাপের কলে যুক্ত করা যাবে। হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের নাম ‘গেস্ট কল’।
১ দিন আগে
ঘুষ ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযোগ জানাতে গত আগস্টে চালু হয়েছিল আলাদা দুটো অনলাইন প্ল্যাটফর্ম ঘুষ ডট সাইট এবং চাঁদাবিডি ডট কম। এবার টাকা নিয়ে প্রতিশ্রুত কাজ বা সেবা না দেওয়া দালাল, মধ্যস্থতাকারী ও এজেন্সির বিরুদ্ধে অভিযোগ জানাতে চালু হয়েছে নতুন প্ল্যাটফর্ম ‘দালাল’।
১ দিন আগে