এমনটা কি আসলেই ঘটতে পারে? সময়ই বলে দেবে এর উত্তর। কিন্তু এমন একটি বিস্ময়কর ঘোষণা দিয়েছেন ‘মেটা’র সিইও মার্ক জাকারবার্গ এবং তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান। তাঁরা চান পৃথিবী থেকে যাবতীয় অসুখ মুছে দিতে। এ জন্য তাঁরা কৃত্রিম বুদ্ধিমত্তাকে জনগণের হিতে কাজে লাগাতে চান
আগামী ৭৭ বছরের মধ্যে গবেষকেরা একটি কম্পিউটিং সিস্টেম গড়ে তুলতে চলেছেন, যে সিস্টেমের মাধ্যমে এআই ব্যবহার করে মানবদেহের কোষ বিশ্লেষণ করতে পারবেন। এর ফলে কারও অসুখ হলে দেহকোষে এর কী প্রভাব পড়ে বা কোষগুলো কী আচরণ করে, তা নির্ণয় করা যাবে।
বায়োমেডিসিনের দুনিয়ায় নতুন দিগন্ত উন্মোচন করে দিয়েছে এআই। একে ব্যবহার করে উচ্চমানের একটি কম্পিউটিং সিস্টেম তৈরি করে জীবনবিজ্ঞানের কাজে তা ব্যবহার করলে অগ্রগতি অনিবার্য। মানবদেহের কোষ কীভাবে কাজ করে তা নির্ণয় করা যাবে ওই যন্ত্রের মাধ্যমে। এ জন্য এমন একটি ডিজিটাল মডেল তৈরি করা হবে, যা জিনোম বিশ্লেষণ করবে এবং তা থেকে দেহকোষের ধরন ও সেগুলোর অবস্থা সম্পর্কে পূর্বাভাস দিতে পারবে।
এসব তথ্য কাজে লাগিয়ে সম্ভব হবে সেই যুগান্তকারী আবিষ্কারের কাছে পৌঁছানো—যে আবিষ্কারের ফলে মানবদেহে বাসা বাঁধতে পারে এমন যাবতীয় রোগ নিরাময় বা প্রতিরোধ বা নিয়ন্ত্রণের উপায় বের করে ফেলতে পারবেন বিজ্ঞানীরা। ২১০০ সালের মধ্যে রোগমুক্ত পৃথিবী গড়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে মেটার সংস্থা চ্যান-জাকারবার্গ ইনিশিয়েটিভ, যা সংক্ষেপে সিজেডআই নামে পরিচিত।
সূত্র: জিনিউজ

৯ সেপ্টেম্বর নতুন প্রজন্মের আইফোন ১৮ প্রো সিরিজ উন্মোচন করতে পারে অ্যাপল। একই সঙ্গে এবার প্রি-অর্ডারের সূচিতে প্রচলিত রীতিতে পরিবর্তন আনার পরিকল্পনাও করছে প্রতিষ্ঠানটি...
১০ ঘণ্টা আগে
পৃথক পৃথক ডিজিটাল ব্যবস্থা থাকলেই ডিজিটাল সরকার প্রতিষ্ঠিত হয় না বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, ডিজিটাল রূপান্তরের লক্ষ্য শুধু প্রযুক্তি ও সরকারি সেবা ডিজিটাল করা নয়, বরং সরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও সমন্বিত, দক্ষ ও জবাবদিহিমূলক করে উন্নত
১২ ঘণ্টা আগে
গুগল ম্যাপে এখন আর ‘লেক অন্টারিও’ হ্রদটির অস্তিত্ব নেই। বরং এটির নাম হয়ে গেছে ‘লেক আমেরিকা’। কানাডার সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ বাণিজ্যযুদ্ধের গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশের মাধ্যমে লেকটির নাম পরিবর্তন করেন।
১৯ ঘণ্টা আগে
কপিরাইট লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের বিরুদ্ধে মামলা করেছে সনি মিউজিক ও ওয়ার্নার চ্যাপেল। মামলায় অ্যানথ্রপিকের সহপ্রতিষ্ঠাতা দারিও আমোদেই এবং বেঞ্জামিন ম্যানকে ব্যক্তিগতভাবে বিবাদী করা হয়েছে।
১৯ ঘণ্টা আগে