বগুড়ার সোনাতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি গত তিন সপ্তাহ ধরে নিরুদ্দেশ রয়েছেন। গত ২২ সেপ্টেম্বর থেকে চেয়ারম্যান মিনহাদুজ্জামান লিটন উপজেলা পরিষদে যাচ্ছেন না। কেউ তাঁকে খুঁজেও পাচ্ছে না। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলছেন, ‘উপজেলা চেয়ারম্যান কোথায় আছেন আমিও জানি না। তবে শুনেছি তিনি আমেরিকা যেতে পারেন।’
সোনাতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাকির হোসেন বলেন, পরিষদের কাউকে না জানিয়ে গত ২২ সেপ্টেম্বর থেকে উপজেলা চেয়ারম্যান অনুপস্থিত। এত দিনে তাঁকে সোনাতলার কোথাও দেখা যায়নি।
তিনি বলেন, ‘গত বছর চেয়ারম্যান এক মাসের ছুটি নিয়ে দেশের বাইরে গিয়েছিলেন। সেই সময় মন্ত্রণালয় থেকে আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু এবার তিনি ছুটি নেননি এমনকি পরিষদের কাউকে কিছু জানাননি।’
উপজেলা চেয়ারম্যান মিনহাদুজ্জামান লিটনের বড় ভাই ও সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইদুজ্জামান স্বপন বলেন, ‘আমাকেও কিছু জানাননি লিটন।’
মোবাইল ফোন বন্ধ রেখে কোথায় যেতে পারেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই। এ কারণে নিশ্চিত করে কিছু বলতে পারছি না।’
লিটনের স্ত্রী জহুরা খাতুন জামানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনিও ফোন রিসিভ করেননি।
সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া আফসার সাময়া বলেন, ‘উপজেলা চেয়ারম্যান আমাকেও কিছু জানাননি। তবে তিনি আমেরিকা গেছেন বলে শুনেছি।’ চেয়ারম্যান না থাকায় পরিষদের কাজের তেমন সমস্যা হচ্ছে না বলে ইউএনও জানান।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
১ ঘণ্টা আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
১ ঘণ্টা আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
২ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
২ ঘণ্টা আগে