দক্ষিণ কোরিয়ায় চলছে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানেই সেরা অভিনেত্রীর জন্য পুরস্কৃত হয়েছেন বলিউড অভিনেত্রী কারিশমা তান্না। হনসল মেহতা পরিচালিত ‘স্কুপ’ ওয়েব সিরিজে জাগ্রুতি পাঠকের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন কারিশমা। সেই চরিত্রের জন্যই বুসানে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি।
এ ছাড়া হনসল মেহতার ওয়েব সিরিজটি জিতেছে সেরা এশিয়ান সিরিজের পুরস্কার।
বুসানের রেড কার্পেটে কালো শাড়িতে নজর কেড়েছিলেন কারিশমা। বুসানে গিয়ে অভিনেত্রী বলেন, বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসে আমি অভিভূত। ‘স্কুপ’ ওয়েব সিরিজে জাগ্রুতি পাঠক চরিত্রটিকে প্রাণ দেওয়া ছিল একটা বড় চ্যালেঞ্জ। এই অ্যাওয়ার্ড আমার পুরো টিমের জন্য। সবার অক্লান্ত পরিশ্রমের জোরেই আজ এই সফলতা এসেছে। এত ভালোবাসা দেওয়ার জন্য আমি আমার ভক্তদের কাছে কৃতজ্ঞ। এসব কৃতিত্বই ভবিষ্যতে আরও অনেক ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে আমাকে।
ভারতের ক্রাইম রিপোর্টার জিগনা ভোরার লেখা বই ‘বিহাইন্ড বার্স ইন বাইকুল্লা: মাই ডেজ ইন প্রিজন’ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে ওয়েব সিরিজ ‘স্কুপ’। ভারতীয় সাংবাদিক জ্যোতির্ময় দে’র হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তৈরি হয়েছে এর গল্প। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে জেল যেতে হয়েছিল জিগনা ভোরাকে।

স্ত্রী ইকরার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অভিনেতা যাহের আলভীর বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। অবশেষে আজ রাত ৯টার দিকে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন আলভী। একই সঙ্গে মৃত স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বেশ
৫ ঘণ্টা আগে
২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
৮ ঘণ্টা আগে
এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১৭ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১৮ ঘণ্টা আগে