
ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সশস্ত্র লড়াইয়ের প্রভাব পড়েছে ইসরায়েলের অর্থনীতিতে। এই যুদ্ধের প্রভাবে ব্যাপক দরপতন হয়েছে ইসরায়েলি মুদ্রা শেকেলের। বিগত আট বছরের মধ্যে ডলারের বিপরীতে শেকেলের দাম আর কখনো এত কমেনি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত শনিবার সকালে ইসরায়েলে নজিরবিহীন হামলা শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা মাত্র ২০ মিনিটের মধ্যে ইসরায়েলের দিকে ৫ হাজার মিসাইল ছোড়ে। একই সঙ্গে স্থলপথ, জলপথ ও আকাশপথে দেশটিতে ঢুকে পড়েন হামাস যোদ্ধারা। ইসরায়েলও এমন পরিস্থিতিতে যুদ্ধ ঘোষণা করে হামাসের বিরুদ্ধে। দুই পক্ষের রক্তক্ষয়ী এই যুদ্ধে এ পর্যন্ত আট শতাধিক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এর প্রভাব পড়েছে ইসরায়েলের অর্থনীতিতে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়ার বাজারে ডলারের বিপরীতে শেকেলের দাম কমেছে ৩ শতাংশ। বর্তমানে দাম কমে ১ ডলারের বিপরীতে শেকেলের দাম দাঁড়িয়েছে ৩ দশমিক ৯৫৮১, যা ইসরায়েলের ইতিহাসে বিগত আট বছরের মধ্যে সবচেয়ে কম।
এদিকে গাজা উপত্যকায় সব ধরনের খাবার, জ্বালানি, ওষুধসহ অন্যান্য পণ্যের প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। সীমান্তে অতিরিক্ত সেনা এবং জলসীমায় অতিরিক্ত যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। ইসরায়েলি সেনাবাহিনী স্বল্প সময়ের নোটিশে দেশের ৩ লাখ রিজার্ভ সৈন্যকে সক্রিয় ডিউটিতে ডেকে পাঠিয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত গাজা অবরোধের নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাহিনীকে নির্দেশ দিয়েছেন গাজার সব বিদ্যুৎসংযোগ কেটে দিতে। খাদ্য, জ্বালানিসহ প্রয়োজনীয় সব উপকরণ যেন গাজায় প্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করার নির্দেশও দিয়েছেন তিনি।
ইসরায়েলের এমন ঘোষণার পর গাজার নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের মহাসচিব জ্যান এগেলন্ড বলেছেন, ইসরায়েলের এমন উদ্যোগের ফলে গাজাবাসীর জীবনে আক্ষরিক অর্থেই ‘নরক’ নেমে আসবে। তিনি বলেছেন, ‘এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে এভাবে সবাইকে শাস্তি দেওয়া আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।’

দেশের আমদানি বাজারে গতি ফিরছে—কিন্তু সেই গতি এখনো বিনিয়োগে পৌঁছায়নি। সদ্য শেষ হওয়া ২০২৫-২৬ অর্থবছরে নতুন আমদানি ঋণপত্র (এলসি) খোলার পরিমাণ বেড়েছে প্রায় ৭ শতাংশ। অথচ এলসির বিপরীতে পণ্য এনে মূল্য পরিশোধের প্রবৃদ্ধি থেমেছে প্রায় শূন্যে।
৩৮ মিনিট আগে
ক্যাশলেস বাংলাদেশ গড়ার উদ্যোগে চালু হওয়া ‘বাংলা কিউআর’ দ্রুত নগদ অর্থের বিকল্প হয়ে উঠছে। চলতি বছরের জুলাইয়ে একক কিউআর ব্যবস্থায় আসার পর ব্যাংক ও মোবাইল আর্থিক সেবা (এমএফএস) প্রতিষ্ঠানের গ্রাহকেরা একই কিউআর দিয়ে অর্থ পরিশোধ করতে পারছেন।
৪৩ মিনিট আগে
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ৫৬ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। একই সময়ে বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া আগের ঋণ পরিশোধ করেছে সাড়ে ৪৮ হাজার কোটি টাকা। ফলে সরকারের নিট ব্যাংকঋণ দাঁড়িয়েছে ৭ হাজার ৫০০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে
১ ঘণ্টা আগে
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আবদুর রহমান খানকে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আবদুর রহমানের অভোগ কর অবসরোত্তর ছুটি ও এ-সংক্রান্ত সুবিধা স্থগিত করে তিন বছরের জন্য তাঁকে ওই পদে চুক্তিতে নিয়োগ দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
৮ ঘণ্টা আগে