ইউটিউব, এক্স (টুইটার) ও টেলিগ্রামের মত প্ল্যাটফর্ম থেকে শিশুদের যৌন নির্যাতনমূলক কনটেন্ট সরানোর জন্য নির্দেশ দিয়েছে ভারত। এ বিষয়ে পদক্ষেপ না নিলে সরকার কোম্পানিগুলোর আইনি সুরক্ষা কেড়ে নেবে বলে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।
আইনি নোটিসটি ইলেকট্রনিকস এন্ড ইনফরমেশন টেকনলজি মন্ত্রণালয় (এমইআইটিওয়াই) থেকে দেওয়া হয়। দ্রুত ও স্থায়ীভাবে শিশুদের যৌন নির্যাতনমূলক কনটেন্ট সরানোর জন্য গুরুত্ব দেওয়া হয় এতে।
তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের কনিষ্ঠ মন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলেন, এই বিষয়ে দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে, আইটি আইন ৭৯ এর অধীনে কোম্পানিগুলোর নিরাপদ আশ্রয় কেড়ে নেওয়া হবে এবং ভারতীয় আইন অনুসারে এর ফলাফল ভোগ করতে হবে।
চন্দ্রশেখর অনেক দিন ধরেই ইন্টারনেট থেকে এই ধরনের কনটেন্ট সরানোর দাবি তুলছেন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারও ‘আইটি আইনের আওতায় নিরাপদ ও বিশ্বস্ত ইন্টারনেট’ সেবা দিতে বদ্ধপরিকর।
টেলিগ্রাম বলেছে, কোম্পানির সেবা পাওয়ার শর্ত অনুযায়ী শিশুনির্যাতন বিষয়ক কনটেন্ট প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ। কোম্পানির মডারেটররা সক্রিয়ভাবে পাবলিক অংশগুলো পর্যবেক্ষণ করেন ও ব্যবহারকারীর রিপোর্টের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করে।
তবে ইউটিউব ও এক্স প্ল্যাটফর্মের প্রতিনিধিরা এ সম্পর্কে কোনো মন্তব্য করেনি।
কনটেন্ট মডারেশন অ্যালগরিদম ও রিপোর্টিং প্রক্রিয়ার মাধ্যমে ভবিষ্যতে শিশু যৌন নির্যাতন সংক্রান্ত কনটেন্ট বন্ধের জন্য ভারতের সরকার কোম্পানিগুলোকে অনুরোধ করে।
গত জুলাইয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, নেটফ্লিক্স ও ডিজনির মত সম্প্রচারকারীদের অনলাইনে ছাড়ার পূর্বে অশ্লীল ও সহিংস কনটেন্ট বাছাই করে সরিয়ে ফেলতে নির্দেশ দেয় ভারত।

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিকস-এ সেমিকন্ডাক্টর ও স্মার্টফোন বিভাগে কর্মীদের বোনাসের বিশাল ব্যবধানকে কেন্দ্র করে অভ্যন্তরীণ অসন্তোষ ও বিভাজন বাড়ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত চিপের চাহিদা বাড়ায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে সেমিকন্ডাক্টর বিভাগের মুনাফা ব্যাপকভাবে বেড়েছে।
১১ ঘণ্টা আগে
আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে পড়াশোনা, চিকিৎসা, ব্যবসা এবং অফিসের কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার এখন খুব দ্রুত বেড়ে চলেছে। সাধারণ মানুষের অনেকের ধারণা, এআই হয়তো যেকোনো কঠিন বা অসম্ভব কাজ নিমেষে করে ফেলতে পারে। তবে বিজ্ঞান ও প্রযুক্তির দুনিয়ায় এআই আসল ক্ষমতা ও সীমাবদ্ধতা কতটুকু
১ দিন আগে
আমাদের ডেটা সুরক্ষাব্যবস্থা ও ব্যবস্থাপনা নিঃসন্দেহে দুর্বল। বর্তমান যুগে ডেটাই হচ্ছে নতুন কারেন্সি। বিশ্বজুড়ে বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠী আর্থিকভাবে লাভবান হওয়া ছাড়াও প্রতিপক্ষের ওপর কৌশলগত সুবিধা পাওয়ার লক্ষ্যে ডেটার ওপর কর্তৃত্ব অর্জন করতে চায়। এমনকি কিছু ক্ষেত্রে রাষ্ট্রীয় পর্যায় থেকেও
১ দিন আগে
ফেসবুক এখন অর্থ আয়ের মাধ্যম। এখানে সুন্দর ও অর্থবহ কনটেন্ট তৈরি করে আয় করা যায়। এর জন্য কিছু কাজ করা জরুরি। ফেসবুক ক্রিয়েটর ক্লাব তাদের কমিউনিটিতে আয় বাড়ানোর বিভিন্ন পথ দেখিয়ে দেয়। সেখান থেকে আগ্রহীদের জন্য কিছু টিপস থাকল।
১ দিন আগে