
‘তলে তলে অনেক কিছু হচ্ছে’—নিজের আলোচিত এই মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এই কথা তিনি ভুল বলেননি। কারণ, এক সপ্তাহ আগেও মার্কিন নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের খবর কেউ জানত না।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।
‘তলে তলে আপস হয়েছে’ এমন মন্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের দেশে গুজব ও অপপ্রচারের জন্য বিষয়টি এমন দাঁড়িয়েছে, আমাদের সঙ্গে আমেরিকার সম্পর্ক অবনতির দিকে। আমাদের সম্পর্ক খারাপ। এ ধরনের একটি গুজব ও অপপ্রচার ব্যাপকভাবে ছড়িয়েছে। সম্পর্ক খারাপ—বিষয়টি আমাদের দেশে সার্বিক অবস্থা রাজনীতিতে এ মুহূর্তে কাম্য নয়। আমি কথাটা যা বলেছি, সেটি কি আপনারা অনুধাবন করছেন না?’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে যে বৈঠকের বিষয়ে এক সপ্তাহ পর্যন্ত কেউ জানে না। তাহলে তলে তলে অনেক কিছু হচ্ছে আমি যে কথা বলেছি, আমি তো ভুল বলিনি।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর কন্যার যে সেলফি, তখনো তো কিছু কথা হয়েছে। সেটা তো এখন বলাবলি হচ্ছে। এটা তো আর প্রকাশ্যে হয়নি। এটা কোনো কাগজেও আসেনি, মিডিয়াতেও আসেনি। সুতরাং তলে তলে আপস মানে দুই দেশের সম্পর্কের উন্নয়ন বা আমাদের সম্পর্ক ভালো আছে। আমি সেটা বোঝাতে চেয়েছি।’
তলে তলে শব্দটা অনেকে নেতিবাচকভাবে নিচ্ছে, সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে কাদের বলেন, ‘তলে তলে যে বলি সেটা পাবলিক খায়। সে জন্যই তো বলি খেলা হবে।’
বিএনপি নির্বাচন নিয়ে দেশে অশান্তি সৃষ্টি করলে সেটির জবাব দেওয়া হবে। দেশে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মধ্যপ্রাচ্যের সংঘাত, জ্বালানি বাজারের অস্থিরতা এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার প্রভাবে চলতি বছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ৪ দশমিক ৫ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
৪ ঘণ্টা আগে
গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, বিদ্যুৎ-সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ বৃহস্পতিবার (৯ জুলাই) ফেনীর সোনাগাজী থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় জুলাই পদযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
৮ ঘণ্টা আগে
আগামীকাল শুক্রবার চট্টগ্রাম এবং আশেপাশের পাহাড়ি অঞ্চলে ভূমিধস ও জলাবদ্ধ এলাকা পরিদর্শনে যাবেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাতে জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
৮ ঘণ্টা আগে
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, ফ্যাসিবাদের পতন হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারও ফেরত এসেছে। কিন্তু দলীয় স্বার্থ চিন্তায় সংবিধান সংশোধন করার সুযোগ এখনো বিদ্যমান। এই সুযোগ বন্ধ করার জন্য জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।
১৭ ঘণ্টা আগে