
পাবনার রূপপুরে নির্মাণাধীন ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট (১ হাজার ২০০ মেগাওয়াট) আগামী বছরের সেপ্টেম্বরে উৎপাদনে আসার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
আজ বুধবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প এলাকা ঘুরে সাংবাদিকদের এ কথা জানান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর।
ড. শৌকত আকবর বলেন, ‘বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে আনার জন্য সরকারের অন্য সংস্থাগুলো একসঙ্গে কাজ করলে আমরা আশা করছি—আগামী বছরের সেপ্টেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করতে পারব।’
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি বাস্তবায়ন হলে বাংলাদেশের সার্বিক অর্থনীতির চিত্র আমূল বদলে যাবে উল্লেখ করে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াসেফ ওসমান বলেন, ‘এই বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে এলে জাতীয় অর্থনীতিতে কমপক্ষে জিডিপিতে ২ শতাংশ অবদান রাখবে। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে এই বিদ্যুৎকেন্দ্র জাতীয় গ্রিডে যুক্ত হবে। এই বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ যাবে উত্তরবঙ্গে।’
ইয়াসেফ ওসমান বলেন, ‘উত্তরবঙ্গে বিদ্যুৎ সরবরাহ করার জন্য এখন তেলসহ অন্যান্য জ্বালানি ব্যবহার করে যে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, সেখানে দাম বেশি পড়ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে উত্তরবঙ্গে পিছিয়ে পড়া মানুষকে অর্থনীতির মূল স্রোতে নিয়ে আসতে আমরা চেষ্টা করছি। সেখানে নতুন করে শিল্প কলকারখানা গড়ে উঠবে।’
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার অর্থায়নে নির্মাণাধীন এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দেনা পরিশোধে জটিলতা সৃষ্টি হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ঋণের টাকা পরিশোধের জন্য রাশিয়ার পক্ষ থেকে দেশটির মুদ্রা রুবলে পরিশোধে চাপ দেওয়া হলেও বাংলাদেশ রুবল সংকটের কথা জানিয়ে অপারগতা প্রকাশ করে। পরে চীনা মুদ্রা ইউয়ানে এই বিদ্যুৎকেন্দ্রের ঋণ পরিশোধের কথা বলা হলেও যুক্তরাষ্ট্র থেকে বাধা আসে। রাশিয়াকে এই বিদ্যুৎকেন্দ্রের ঋণের টাকা পরিশোধে সৃষ্টি হয় নতুন জটিলতা।
এ বিষয়ে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, ‘পেমেন্ট ইস্যুতে সারা দুনিয়ায় সমস্যা তৈরি হচ্ছে। আমরা তো দুনিয়া থেকে আলাদা না। বাট এনি ওয়ে পেমেন্ট ইস্যুর সমস্যাটা সমাধান করার জন্য নানাভাবে চেষ্টা করা হচ্ছে। পেমেন্টের সমস্যাটা সমাধান হয়ে যাবে।’

দেশের আমদানি বাজারে গতি ফিরছে—কিন্তু সেই গতি এখনো বিনিয়োগে পৌঁছায়নি। সদ্য শেষ হওয়া ২০২৫-২৬ অর্থবছরে নতুন আমদানি ঋণপত্র (এলসি) খোলার পরিমাণ বেড়েছে প্রায় ৭ শতাংশ। অথচ এলসির বিপরীতে পণ্য এনে মূল্য পরিশোধের প্রবৃদ্ধি থেমেছে প্রায় শূন্যে।
১ ঘণ্টা আগে
ক্যাশলেস বাংলাদেশ গড়ার উদ্যোগে চালু হওয়া ‘বাংলা কিউআর’ দ্রুত নগদ অর্থের বিকল্প হয়ে উঠছে। চলতি বছরের জুলাইয়ে একক কিউআর ব্যবস্থায় আসার পর ব্যাংক ও মোবাইল আর্থিক সেবা (এমএফএস) প্রতিষ্ঠানের গ্রাহকেরা একই কিউআর দিয়ে অর্থ পরিশোধ করতে পারছেন।
১ ঘণ্টা আগে
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ৫৬ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। একই সময়ে বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া আগের ঋণ পরিশোধ করেছে সাড়ে ৪৮ হাজার কোটি টাকা। ফলে সরকারের নিট ব্যাংকঋণ দাঁড়িয়েছে ৭ হাজার ৫০০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে
১ ঘণ্টা আগে
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আবদুর রহমান খানকে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আবদুর রহমানের অভোগ কর অবসরোত্তর ছুটি ও এ-সংক্রান্ত সুবিধা স্থগিত করে তিন বছরের জন্য তাঁকে ওই পদে চুক্তিতে নিয়োগ দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
৯ ঘণ্টা আগে