অবশেষে অপেক্ষাটা ফুরাল নেইমারের। আল হিলালের হয়ে পঞ্চম ম্যাচে এসে প্রথম গোলের দেখা পেলেন তিনি। তাঁর অভিষেক গোলের রাতে ৩–০ গোলের বড় জয় পেয়েছে আল হিলাল।
ঠিক যেন চোটের কারণে অভিষেক হওয়ার দেরির মতোই গোল পেতে অপেক্ষা করতে হলো নেইমারকে। গতকাল এএফসি চ্যাম্পিয়নস লিগে নাসাজি মাজান্দারানের বিপক্ষে গোল করেন ব্রাজিলিয়ান তারকা। ইরানের ক্লাবের বিপক্ষে বাকি গোল ২টি করেছেন তাঁর সতীর্থ আলেক্সসান্দার মিত্রোভিচ ও সালেহ আলসেহেরি।
প্রতিপক্ষের মাঠে নেইমারের স্মরণীয় মুহূর্তটি আসে ম্যাচের ৫৮ মিনিটে। বক্সের ভেতর থেকে বাঁ পায়ের বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন তিনি। গোলের পর যেভাবে উদ্যাপন করলেন নিশ্চিতভাবেই মনে রাখবেন তিনি। সঙ্গে এ গোলে অনেক সমালোচনার জবাও দিয়েছেন তিনি।
মাঠে গোল না পাওয়ার সমালোচনা তো ছিলই, এর সঙ্গে যুক্ত হয়েছিল মাঠের বাইরের কিছু বিতর্ক। গুঞ্জন উঠেছিল, কোচ ছাঁটাইয়ে ইন্ধন জোগাচ্ছেন নেইমার। এমন খবরকে অবশ্য মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন তিনি। তবে যে মাঠে প্রথম গোল করলেন, তা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক মন্তব্য করে আবারও সমালোচিত হয়েছিলেন তিনি।
নেইমারের প্রথমের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে আল হিলালের প্রথম জয় ছিল এটি। সাবেক বার্সেলোনা তারকার আগে দলের হয়ে গোল করেন মিত্রোভিচ। ১৮ মিনিটে দলকে প্রথম লিড এনে দেন সাবেক ফুলহাম স্ট্রাইকার। আর নাসাজির জালে শেষ পেরেক দেন বদলি নামা আলসেহেরি। ম্যাচের যোগ করা সময়ে গোলটি করেন সৌদি আরবের ফরোয়ার্ড।

টেস্ট সিরিজ খেলতে আগামী অক্টোবরে বাংলাদেশ সফর করবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল—সেটা জানাই ছিল। এবার সে সিরিজের সূচিও প্রকাশ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সফরে সাদা পোশাকের দুটি ম্যাচ খেলবে ক্যারিবীয়রা।
১ ঘণ্টা আগে
টানা দুই হারের পর জয়ের দেখা পেল বাংলাদেশ। চীনের ইনার মঙ্গোলিয়ায় চলমান অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকিতে কাজাখস্তানকে ৪-২ গোলে হারিয়েছে যুবারা। এই জয়ে টুর্নামেন্টে প্রথম পয়েন্ট পাওয়ার পাশাপাশি বিশ্বকাপে খেলার সম্ভাবনাও বেঁচে রইল।
২ ঘণ্টা আগে
প্যারিসে হচ্ছে না এবারের ব্যালন ডি’অর। লন্ডনে ২৬ অক্টোবর রাতে উৎসবমুখর পরিবেশে হবে এই অনুষ্ঠান। ২০২৫-২৬ মৌসুমের পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই মূলত দেওয়া হবে এই পুরস্কার।
২ ঘণ্টা আগে
আগুনে বোলিংয়ে প্রতিপক্ষ ব্যাটারদের আটকে রাখার কাজটা দারুণ জানা মারুফা আক্তারের। চাপে পড়ে তাঁকে বরং উইকেট দিয়ে আসেন ব্যাটাররা। কখনোবা ব্যাটারদের কিছুই করার থাকে না। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন মারুফা। বাংলাদেশের এই পেসার আজ র্যাঙ্কিংয়ে সেরা ২০-এ জায়গা করে নিয়েছেন।
৩ ঘণ্টা আগে