
অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে তলব করে পাঠানো চিঠির বিষয়টি অস্বীকার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে জানতে চাইলে দুদকের একাধিক কর্মকর্তা খবরটি মিথ্যা বলে দাবি করেন।
ড. ইউনূসকে তলবের বিষয়ে জানতে চাইলে দুদকের কমিশনার (তদন্ত) জহুরুল হক আজকের পত্রিকাকে বলেন, একদম ফেক। কোনো সত্যতা নেই। যেসব সাংবাদিক এ তথ্য ছড়িয়েছেন, তাঁদের বিরুদ্ধে প্রেস কাউন্সিলে অভিযোগ করেন।
দুদকের তদন্তকারী কর্মকর্তা গুলশান আনোয়ার প্রধান বলেন, ‘এটা মিথ্যা সংবাদ। তলব করলে তো আমিই করতাম। আমি তদন্তকারী কর্মকর্তা।’ দুদকের সচিব মাহবুব হোসেন এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।
আজ মঙ্গলবার ড. ইউনূসসহ ১৩ ব্যক্তিকে দুদকে তলবের একটি খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এ-সংক্রান্ত একটি চিঠি আজকের পত্রিকার কাছে রয়েছে। ওই চিঠিতে প্রাপকের ঠিকানায় ড. ইউনূসের ঠিকানা উল্লেখ করা হয়েছে।
গত ২৭ সেপ্টেম্বর দুদক থেকে পাঠানো চিঠিতে বলা হয়, ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগের মামলায় বক্তব্য প্রদানের জন্য ৫ অক্টোবর দুপুর ১২টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে ড. ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা দুদকের চিঠিটি পেয়েছি। এ বিষয়ে দুদককে পাল্টা চিঠিও দেওয়া হয়েছে। চিঠিতে ৫ অক্টোবর ড. ইউনূস দুদকে যাবেন বলেও নিশ্চিত করেছেন।’
এ বিষয়ে আজ দুদক কার্যালয় থেকে বের হওয়ার সময় সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ গণমাধ্যমকে বলেন, ‘এটা তো আমার জানার কথা নয়। আইও জানবেন। কারণ তাঁকে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা দেওয়া হয়েছে। মামলাসংক্রান্ত বিষয়ে কারও বক্তব্যের দরকার হলে তাঁকে তলব করতেই পারেন তদন্তকারী কর্মকর্তা।’

বইমেলার দ্বিতীয় দিনই পড়েছে শুক্রবার। সাপ্তাহিক ছুটির দিন থাকায় দিনের প্রথম দিকে মেলায় ছিল ‘শিশুপ্রহর’। তাই গতকাল সকাল থেকে আসতে শুরু করে শিশুরা। তারা বই কেনার পাশাপাশি পুতুলনাচ দেখেছে, নানাভাবে আনন্দ করেছে।
৬ ঘণ্টা আগে
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয় বরং সুযোগ ও স্বাধীনতা দিতে হবে। মিডিয়াকে যত বেশি স্বাধীনতা দেওয়া হবে, রাষ্ট্র তত বেশি জবাবদিহির মধ্যে আসবে। আজ শুক্রবার বরিশাল প্রেসক্লাবে ইফতার মাহফিল ও স্বজন স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
১১ ঘণ্টা আগে
আজ শুক্রবার রাজধানীর বনানীতে নৌবাহিনীর সদর দপ্তরের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শেষে শিশু-কিশোরদের সঙ্গে কিছু সময় কাটান তিনি। এ সময় এক শিশু প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলে, ‘আঙ্কেল, আপনি কি রোজা রাখেন?’ শিশুটির সঙ্গে হাতে মিলিয়ে জবাবে প্রধানমন্ত্রী বলেন,
১৩ ঘণ্টা আগে
কার্ডধারী পরিবারগুলো প্রতি মাসে নগদ ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবে। পরীক্ষামূলকভাবে চার মাস পাইলটিং কার্যক্রম চলবে। পরে ধাপে ধাপে এটি প্রতিটি উপজেলায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
১৮ ঘণ্টা আগে