পাকিস্তানে একটি মসজিদের কাছে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫২ জনে উন্নীত হয়েছে। আজ শুক্রবার দেশটির বেলুচিস্তান প্রদেশের মাস্তাং জেলার একটি মসজিদের পাশে এই বোমা হামলার ঘটনা ঘটে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, হামলাটি আত্মঘাতী ধরনের ছিল। এই হামলায় নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা। মাস্তাং জেলা সদর পুলিশ স্টেশনের হাউস অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, হামলাটির প্রকৃতি আত্মঘাতী ছিল। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে প্রাথমিকভাবে মৃত্যুর সংখ্যা ৩৪ জন বলে নিশ্চিত করেন মাস্তাংয়ের শহীদ নওয়াব গউস বখশ রাইসানি মেমোরিয়াল হাসপাতালের প্রধান নির্বাহী ডা. সাঈদ মিরাওয়ানি। তিনি বলেন, ‘আমাদের হাসপাতালে ২৮ জনের মরদেহ আনা হয়েছে। বাকি ছয়জনের মরদেহ নেওয়া হয়েছে মাস্তাং জেলা হাসপাতালে।’
ডা. সাঈদ মিরাওয়ানি আরও জানান, শখানেক লোককে আহত অবস্থায় তাঁদের হাসপাতালে আনা হয়। এর মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর হওয়ায় উচ্চতর চিকিৎসার জন্য রাজধানী কোয়েটায় পাঠানো হয়।
এর আগে মাস্তাং পুলিশের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার আত্তাহুল মুমিন জানিয়েছিলেন, শহরের আল-ফালাহ রোডের মসজিদের কাছে লোকজন পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সমবেত হতে থাকলে এই হামলার ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলের পাশেই মাস্তাংয়ের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ নওয়াজ গিশকরির গাড়ি উপস্থিত ছিল।
বেলুচিস্তানের অন্তর্বর্তী সরকারের তথ্যমন্ত্রী জান আচাকজাই জানিয়েছেন, হামলার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তিনি বলেন, ‘শত্রুরা বিদেশিদের মদদে আমাদের ধর্মীয় সহিষ্ণুতা ও শান্তি ধ্বংস করতে চায়। এই বিস্ফোরণ যেকোনো দিক থেকেই অসহনীয়।’

দিল্লির যন্তর মন্তর। ১৮ শতকের জ্যোতির্বৈজ্ঞানিক মানমন্দির। একই সঙ্গে ভারতের রাজধানীর সবচেয়ে পরিচিত প্রতিবাদস্থলগুলোর একটি। গত ১০ দিন ধরে এখানে দিন-রাত অবস্থান করছেন শত শত শিক্ষার্থী, তরুণ পেশাজীবী ও আন্দোলনকর্মী।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় কারাভোগ করা নারী মারিয়া পিয়ারসন প্রায় চার দশক কারাগারে কাটানোর পর মুক্তি পেতে যাচ্ছেন। তবে মুক্তির সিদ্ধান্ত ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। কারণ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কিছু মূল্যায়নে তাঁকে এখনো ‘গুরুতর ক্ষতির ঝুঁকি সৃষ্টি করতে সক্ষম’ ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে
২ ঘণ্টা আগে
ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে গত বছর রুশ সেনাদের চীনের গোপন সামরিক প্রশিক্ষণের তথ্য সামনে এসেছে। রয়টার্সের দেখা নথি অনুযায়ী, অনুমোদন দেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী এবং এতে জড়িত ছিলেন দুই দেশের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা। বিষয়টি নিয়ে উদ্বেগে ইউরোপীয় ইউনিয়ন।
৩ ঘণ্টা আগে
সিন্ধু পানিচুক্তি কার্যকর না থাকলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থা নিরাপদ থাকবে না বলে দাবি পাকিস্তানের। তীব্র গরম ও সম্ভাব্য পানি সংকটের মধ্যে ইসলামাবাদে আন্তর্জাতিক সম্মেলনে ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরলেন ইসহাক দার, বিলাওয়াল ভুট্টো জারদারি ও অন্য নেতারা।
৩ ঘণ্টা আগে