
‘কাগুজে নোট’ ছাপানোর সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, ‘একটি দেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য এর চেয়ে খারাপ নীতি আর হতে পারে না। এটা এই সরকারকে করতে হচ্ছে। কারণ তারা যে লুটপাট করেছে, দুর্নীতি করেছে, সেই পরিস্থিতিতে অর্থনীতি সামাল দিতে তারা (সরকার) এই কাগুজে নোট ছাপানোর নীতি গ্রহণ করেছে।’
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার সাবেক ও বর্তমান নেতারা এই অনুষ্ঠানের আয়োজন করেন।
কাগুজে নোট ছাপানোর সমালোচনা করে মঈন খান আরও বলেন, ‘তারা (সরকার) মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছে। আজকে রাজকোষ শূন্য করে ফেলেছে। বাংলাদেশ ব্যাংকের প্রধান সম্প্রতি বলেছেন, কাগুজে নোট ছাপিয়ে এ দেশকে সয়লাব করে দেওয়া হয়েছে। আজকে যে মুদ্রাস্ফীতি মানুষের ওপর কষাঘাত হিসেবে নেমে এসেছে, এর প্রধান কারণ হচ্ছে এই কাগুজে নোট ছাপানো।’
এ সময় খালেদা জিয়াকে চিকিৎসার সুযোগ না দিয়ে তাঁর সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেন মঈন খান। তিনি বলেন, ‘আজকে তাঁকে (খালেদা জিয়া) মিথ্যা রাজনৈতিক মামলায় কারারুদ্ধ করে রেখেছে সরকার। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে নয়, বিএনপির চেয়ারপারসন হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক হিসেবে চিকিৎসার সুযোগ থেকেও তাঁকে বঞ্চিত করে রাখা হয়েছে।’
চলমান এক দফার আন্দোলনে সবাইকে শামিল হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আজকে আমাদের সোচ্চার হওয়ার সময় এসেছে। বাংলাদেশের মানুষের জীবন, তাদের ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকার সুরক্ষার একটিমাত্র উপায়, তা হচ্ছে দেশ থেকে এই সরকারকে বিতাড়িত করা।’
মঈন খান বলেন, ‘একটি সুষ্ঠু নির্বাচন হতে হবে, খালেদা জিয়াকে মুক্ত করে আনতে হবে। এই লক্ষে্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কর্মসূচি দিচ্ছেন, তা আমরা পালন করছি। আপনারা সবাই সেই আন্দোলনে শরিক হোন। আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করি। বিএনপির জন্য নয়। এ দেশের ১৮ কোটি মানুষের জন্য এই সরকারকে হটাতে হবে।’

বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতি থেকে সরে এসেছে—এমন অভিযোগ তুলে নীলফামারী-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফী বলেছেন, সবার আগে বাংলাদেশ নয়, বরং সবার আগে বিএনপির নেতা-কর্মীরা—এমন ধারণা জনমনে তৈরি হয়েছে। আজ রোববার রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে এই সংসদ সদস্য এমন মন্তব্য করেন।
১ ঘণ্টা আগে
তেলের দাম বৃদ্ধির সঙ্গে নিত্যপণ্যের দাম, যোগাযোগ খরচসহ জীবনযাত্রার প্রতিটি কাজ জড়িত। তেলের দাম বৃদ্ধি হলে সকল কিছুর দাম বাড়ে। যার প্রভাব সরাসরি নিম্ন ও মধ্যবিত্তের ওপরে পড়বে এবং জীবনযাত্রা আরও দুর্বিষহ হয়ে উঠবে...
৪ ঘণ্টা আগে
জ্বালানি তেলের সংকট ইস্যুতে বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে হইচইয়ের ঘটনা ঘটেছে। আজ রোববার সংসদে ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার সময় স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বক্তব্য দিলে সরকারি দলের সংসদ সদস্যরা আপত্তি জানান এবং হইচই শুরু করেন। এ সময় বিরোধী দলের সদস্যরা এর প্রতিবাদ জানান।
৫ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন এবি পার্টি, আপ বাংলাদেশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪৫ জন নেতা। এসব রাজনৈতিক দল ও প্ল্যাটফর্মগুলোর শীর্ষ নেতা ‘আপ বাংলাদেশ’ এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) সভাপতি রিফাত রশিদ ও এবি
৭ ঘণ্টা আগে