এখন আর ক্যামেরার দরকার হয় না ছবি তোলার জন্য। মোবাইল ফোনেই সে কাজটি সেরে ফেলেন প্রায় সবাই। তবে কয়েকটি জায়গায় ঘুরতে গেলে ছবি বা ভিডিও করা তো দূরের বিষয়, মোবাইল ফোন বহনও করতে পারবেন না। সেসব জায়গায় মোবাইল ফোন ব্যবহার করলেই গুনতে হবে জরিমানা।
দক্ষিণ ভারতের মন্দিরগুলোর শুদ্ধতা ও পবিত্রতা বজায় রাখার জন্য ২০২২ সালের ডিসেম্বরে তামিলনাড়ু সরকার রাজ্যের সব মন্দিরে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছিল। উত্তর প্রদেশের অযোধ্যার রাম জন্মভূমি কমপ্লেক্সের সম্পূর্ণ এলাকায় মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ। শুধু মোবাইল ফোনই নয়, ক্যামেরা, ঘড়ি, বেল্ট এবং যেকোনো ইলেকট্রনিক গ্যাজেটও সেখানে নিষিদ্ধ। এ ছাড়া দিল্লির অক্ষরধাম মন্দির চত্বরে মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন না ভ্রমণকারীরা।
ইতালি, শ্রীলঙ্কা ও ক্যারিবিয়ান বিচেও রয়েছে মোবাইলের ওপরে নিষেধাজ্ঞা। ক্যারিবিয়ান বিচের এলিট আইল্যান্ড রিসোর্টের সব সৈকতে ২০১২ সালে মোবাইল নিষিদ্ধ নীতি চালু হয়। শ্রীলঙ্কার বিখ্যাত ইয়ালা জাতীয় উদ্যানে বন্য প্রাণীদের রক্ষার জন্য ২০১৫ সাল থেকে মোবাইল ফোন বহন বা ব্যবহার নিষিদ্ধ করেছে সে দেশের সরকার। ইতালির বিখ্যাত সিস্টাইন চ্যাপেলেও রয়েছে মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞা।

স্পেনের ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে পায়েলা অন্যতম। চাল, মাংস ও সবজি দিয়ে তৈরি এই এক পাত্রের খাবারটি দেখতে কিছুটা আমাদের পোলাওয়ের মতো হলেও রান্নার ধরন ও স্বাদে কিছুটা ভিন্নতা রয়েছে। মূলত চিকেন পায়েলা ঝামেলাবিহীন খাবার। এর একই প্যানে থাকে ভাত, সবজি ও প্রোটিনের সংমিশ্রণ। বাসমতী চাল ২ কাপ, চিকেন ৩০০...
১৩ ঘণ্টা আগে
স্যাঁতসেঁতে আবহাওয়ায় বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যায়। ফলে ত্বক স্বাভাবিকভাবেই চিটচিটে ও তৈলাক্ত হয়ে পড়ে। এমন আবহাওয়ায় অনেকেই মনে করেন, বাতাসে এত জলীয় বাষ্প থাকার ফলে ত্বক বুঝি পর্যাপ্ত হাইড্রেশন বা আর্দ্রতা পাচ্ছে।
১৯ ঘণ্টা আগে
বিদেশি খাবারের স্বাদ নিতে সব সময় বিদেশি উপকরণের প্রয়োজন হয় না। আমাদের রান্নাঘরের থাকা চাল, ডাল, পাস্তা আর ছোলা দিয়ে তৈরি করা যায় মিসরের জনপ্রিয় খাবার কোশারি। দেশটির জনপ্রিয় এই পদটিতে একসঙ্গে মেলে দেশীয় ভাত-ডালের পরিচিত স্বাদ, পাস্তার ভিন্নতা আর মসলাদার টমেটো সসের স্বাদ।
২১ ঘণ্টা আগে
ঘাম হওয়া শরীরের স্বাভাবিক প্রক্রিয়া। তাপমাত্রা বেড়ে গেলে ঘামের মাধ্যমে শরীর নিজেকে ঠান্ডা রাখে। তাই ঘাম পুরোপুরি বন্ধ করার চেষ্টা না করে অতিরিক্ত ঘাম থেকে তৈরি হওয়া অস্বস্তি কমানোর দিকে নজর দেওয়া উচিত। দৈনন্দিন জীবনে কিছু সহজ অভ্যাস মেনে চললে শরৎকালের অতিরিক্ত ঘাম অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব...
২ দিন আগে