জরায়ুমুখের ক্যানসারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তৈরি হচ্ছে একটি বিশেষ তথ্যচিত্র। এতে অভিনয় করলেন ঊর্মিলা শ্রাবন্তী কর। ইউনিসেফের তত্ত্বাবধানে তথ্যচিত্রটি পরিচালনা করছেন জুয়েল রানা। গতকাল রোববার মানিকগঞ্জে হয়েছে শুটিং। তথ্যচিত্রটি নিয়ে ঊর্মিলা বলেন, ‘আগেও আমি সচেতনতামূলক তথ্যচিত্রে কাজ করেছি। এ ধরনের কাজ করতে ভীষণ ভালো লাগে আমার। একজন শিল্পী হিসেবে শুধু নয়, আমি মনে করি সচেতন মানুষ হিসেবেও আমাদের দায়বদ্ধতা আছে। তাই এ ধরনের কাজের মধ্য দিয়ে নানা অসংগতি আর সমস্যা চিহ্নিত করে মানুষকে সমাধানের পথ দেখাতে পারাটা আনন্দের। এবারের কাজটার উদ্দেশ্য, জরায়ুমুখের ক্যানসার বিষয়ে নারীদের সচেতন করা। গতকালই তথ্যচিত্রটির শুটিং করেছি।’
অভিনয়ের পাশাপাশি ঊর্মিলা কাজ করছেন অভিনয় শিল্পী সংঘর আইন ও কল্যাণবিষয়ক সম্পাদক হিসেবে। শিল্পীদের যেকোনো বিপদে-আপদে সহযোগিতার হাত বাড়িয়ে পাশে থাকার সুনাম রয়েছে তাঁর। জনসচেতনতামূলক এই তথ্যচিত্রে ঊর্মিলাকে নির্বাচিত করা প্রসঙ্গে নির্মাতা জুয়েল রানা বলেন, ‘ঊর্মিলা একজন মানবিক মানুষ। তাই শুরু থেকে তাঁকে নিয়েই কাজটি করার পরিকল্পনা ছিল।’
এ ছাড়া সাজিন আহমেদ বাবু পরিচালিত নতুন ধারাবাহিক ‘ঘরের শত্রু বিভীষণ’-এ অভিনয় করছেন ঊর্মিলা। শিগগির ইদ্রিস হায়দার পরিচালিত নতুন আরও একটি ধারাবাহিকের কাজ শুরু করার কথা রয়েছে। মুক্তির অপেক্ষায় আছে শাহনেওয়াজ কাকলী পরিচালিত এবং ঊর্মিলা অভিনীত প্রথম সিনেমা ‘ফ্রম বাংলাদেশ’।

‘হালদা’, ‘ছিটকিনি’সহ বেশ কিছু প্রশংসিত সিনেমায় অভিনয় করেছেন রুনা খান। নতুন আরেক সিনেমার শুটিং শুরু করলেন তিনি। ‘জলপবন’ নামের সিনেমাটি পরিচালনা করছেন রাজন তালুকদার। এর শুটিংয়ে রুনা খান বর্তমানে আছেন সুনামগঞ্জের হাওর এলাকায়। সেখানে ১৫ আগস্ট থেকে চলছে জলপবনের শুটিং। চলবে এ মাসজুড়ে।
১১ ঘণ্টা আগে
গত মাস থেকে ইউরোপে সংগীতসফরে ব্যস্ত সময় পার করছেন নগরবাউল জেমস। এখন তিনি রয়েছেন ইতালিতে, পারফর্ম করছেন দেশটির বিভিন্ন শহরে। কয়েক দিন আগে গান শুনিয়েছেন রোম শহরে। সেই কনসার্টের পর জেমস ও তাঁর সফরসঙ্গীদের বিরুদ্ধে হোটেল রুম নোংরা ও অগোছালো রেখে বেরিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি সত্যি নয় বলে জানিয়েছেন
১১ ঘণ্টা আগে
দুই দশকের বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে অপূর্বর সিনেমার সংখ্যা মাত্র দুটি। বড় পর্দায় অভিষেক ২০১৫ সালে ‘গ্যাংস্টার রিটার্নস’ দিয়ে। প্রায় এক দশকের বিরতির পর ২০২৪ সালে টালিউডের ‘চালচিত্র’ সিনেমায় দেখা যায় তাঁকে। এবার আর দীর্ঘ অপেক্ষা নয়, অপূর্ব জানালেন—সিনেমা নিয়ে নতুন করে পরিকল্পনা করছেন তিনি। এরই মধ্যে
১১ ঘণ্টা আগে
গতকাল দেশের সিনেপ্লেক্সে মুক্তি পেল নতুন দুই হলিউড সিনেমা। হরর ঘরানার ‘ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার’-এর সঙ্গে দেখা যাচ্ছে ‘পাও প্যাট্রল: দ্য ডাইনো মুভি’ নামের অ্যানিমেশন সিনেমা।
১১ ঘণ্টা আগে