
সরকারের বেঁধে দেওয়া দামে কোথাও আলু-দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে না। দাম বেঁধে দেওয়ার পাঁচ দিন পর গতকাল মঙ্গলবারও রাজধানীতে খুচরায় প্রতি কেজি আলু ৪৫-৫০ টাকায় এবং দেশি পেঁয়াজ ৮০ টাকায় বিক্রি হয়েছে। ৪ কোটি ডিম আমদানির অনুমতি দিলেও দামে তেমন প্রভাব পড়েনি।
রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) প্রতিবেদনেও দামের একই রকম চিত্র দেখা গেছে। বিক্রেতারা বলছেন, সরকারের নির্ধারণ করা দামে তো তাঁরাই কিনতে পারছেন না। লোকসান দিয়ে বিক্রি করতে পারবেন না।
রামপুরা বাজারের দোকানি আবু তাহের গতকাল বিকেলে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৮০ টাকা এবং আলু ৪৫ টাকা দাম চাইলেন। সরকার প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম ৬৫ টাকা বেঁধে দিলেও বাড়তি দাম চাওয়ার কারণ জানতে চাইলে বললেন, ‘আমি সরকারি মাল বিক্রি করি না। আমার কাছে মেমো আছে। মোবাইল কোর্ট আইলে মেমো দেখাই দিমু।’
একই বাজারের মুদিদোকানি রোকন মাহমুদ প্রতি কেজি আলুর দাম ৫০ টাকা এবং দেশি পেঁয়াজ ৮০ টাকা চান। তিনি বলেন, ‘৪৩ টাকায় আলু কিনে ৩৬ টাকায় বেচতে পারুম না। ৭৩ টাকায় পেঁয়াজ কিনে ৬৫ টাকায় কীভাবে বেচুম?’ তিনি আরও বলেন, প্রথমে হিমাগার ও পরে পাইকারিতে নির্ধারিত দাম নিশ্চিত করতে হবে। এই দুই জায়গা ঠিক হলে খুচরা বাজারে তদারকি কাজে লাগবে।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গত বৃহস্পতিবার আলু, পেঁয়াজ ও ডিমের দাম বেঁধে দেন। টিসিবির বাজার তদারকি প্রতিবেদন অনুযায়ী, গতকাল রাজধানীর বাজারে খুচরা পর্যায়ে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৭০-৮০ টাকা, আলু ৪০-৪৫ টাকা এবং ডিম ৪৮-৫২ টাকায় বিক্রি হয়েছে। তবে বাস্তবে আলু ৪৫-৫০ টাকা, ডিম ৫০-৫৪ টাকা এবং দেশি পেঁয়াজ ৮০ টাকায় বিক্রি হয়।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, পণ্যের দাম বাড়লে দাম বেঁধে দেবে, অথচ কমলে দেবে না, এটা কীভাবে হয়? দুই-তিন বছর ধরে আলুর দাম অস্বাভাবিক কম ছিল। তখন সরকারের ঊর্ধ্বতনদের তিনি অনুরোধ করেও দাম বেঁধে দেওয়া কিংবা টিসিবির পণ্যের তালিকায় আলু ঢোকানো সম্ভব হয়নি।
বাজার নিয়ন্ত্রণে আমদানির অনুমোদন দেওয়া যেতে পারে।
আলুর দাম নিয়ন্ত্রণে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বিভিন্ন জেলায় হিমাগার পরিদর্শন ও সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করছেন।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেন, ব্যবসায়ীদের মধ্যে অতি মুনাফার প্রবণতা রয়েছে। এটি বন্ধ করতে হবে। সরকার হিসাবনিকাশ করেই দাম নির্ধারণ করেছে। নির্ধারিত দামে বিক্রি না হলে সরকারকে গভীর পর্যবেক্ষণের মাধ্যমে তা খুঁজে বের করতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৩ ঘণ্টা আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫