
দেশের চারটি বেসরকারি এয়ারলাইনসের কাছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পাওনা ১ হাজার ২২২ কোটি ৯৮ লাখ টাকার বেশি। আজ রোববার জাতীয় সংসদে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য উপস্থাপন করে বেবিচক।
এ চারটির মধ্যে নভোএয়ার বাদে রিজেন্ট, ইউনাইটেড ও জিএমজি এয়ারলাইনস বন্ধ আছে। অন্যদিকে ইউএস-বাংলা এয়ারলাইনস ও এয়ার এ্যাস্ট্রার কাছে বেবিচকের কোনো পাওনা নেই বলে সংসদীয় কমিটিকে জানানো হয়েছে।
গত জুলাই মাসে অনুষ্ঠিত বৈঠকে দেশীয় বেসরকারি এয়ারলাইনস কোম্পানিগুলোর কাছে বেবিচক কত টাকা পায়, তা জানতে চেয়েছিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন দেয় বেবিচক।
বেবিচকের প্রতিবেদনে বলা হয়, রিজেন্ট এয়ারওয়েজ, নভোএয়ার, ইউনাইটেড এয়ারওয়েজ ও জিএমজি এয়ারলাইনসের কাছে মোট ১ হাজার ২২২ কোটি ৯৮ লাখ ২৫ হাজার ৯২৬ টাকা পাওনা আছে বেবিচকের। গত মে পর্যন্ত হিসাবে ইউএস-বাংলা ও এয়ার এ্যাস্ট্রার কাছে কোনো পাওনা নেই। বাংলাদেশে বর্তমানে ইউএস-বাংলা, এয়ার এ্যাস্ট্রা ও নভোএয়ার নিজেদের কার্যক্রম পরিচালনা করছে।
সংসদীয় কমিটিতে বেবিচকের দেওয়া তথ্য অনুযায়ী, রিজেন্ট এয়ারওয়েজের কাছে বেবিচকের পাওনা আছে ৪০৮ কোটি টাকার বেশি। জিএমজি এয়ারলাইনসের কাছে পাওনা আছে ৩৯৬ কোটি টাকার বেশি। ইউনাইটেড এয়ারওয়েজের কাছে বেবিচক পাবে ৩৮৮ কোটি টাকার বেশি। আর নভোএয়ারের কাছে পাওনা আছে ২৯ কোটি ৪৭ লাখ টাকার বেশি।
সংসদ সচিবালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব প্রাইভেট বিমান সংস্থার কাছে বেবিচকের টাকা পাওনা আছে, তা আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে কমিটি। বৈঠকে কক্সবাজার বিমানবন্দর থেকে শহরে প্রবেশ করার রাস্তাটি জরুরি ভিত্তিতে প্রশস্ত করাসহ এর সৌন্দর্য বৃদ্ধি, সমুদ্রসৈকতের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা ও পারস্পরিক সমন্বয় রেখে কার্যক্রম বাস্তবায়ন করার সুপারিশ করা হয়।
বৈঠকে সেন্ট মার্টিন দ্বীপকে পর্যটনবান্ধব দ্বীপ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাস্তাঘাট সংস্কার ও সম্প্রসারণসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, টেকনাফ ও সেন্ট মার্টিন দ্বীপে অবস্থিত জেটি দুটি অতি দ্রুত সংস্কার ও নতুন জেটি নির্মাণ এবং সেন্ট মার্টিন দ্বীপের চারদিকে ওয়াকওয়ে নির্মাণ বিষয়ে আলোচনা হয়।
কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য মোশাররফ হোসেন, আশেক উল্লাহ রফিক, সৈয়দা রুবিনা আক্তার, কানিজ ফাতেমা আহমেদ।

২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ে চাকরিজীবনে বৈষম্য ও অবিচারের শিকার হওয়া এসব কর্মকর্তার আবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে...
২১ মিনিট আগে
পুলিশ সদর দপ্তর জানায়, বৈঠকে ব্যবসায়িক নিরাপত্তা কৌশল, গুজব ও ভুয়া তথ্য যাচাই, মানবপাচার প্রতিরোধ এবং নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা করেন সৌদি রাষ্ট্রদূত। তিনি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেন। দুই দেশের উচ্চপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের মধ্যে নিয়মিত....
২৭ মিনিট আগে
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস. ওয়াই. রামাদান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়...
৩০ মিনিট আগে
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৯ আগস্ট নতুন দিন ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।
১ ঘণ্টা আগে